‘কাঁটে কী টক্করের’ আঁচ মিলতেই রক্তস্নান শেয়ারবাজারের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: দেশের ক্ষমতা দখলের লড়াইয়ে ‘কাঁটে কী টক্করের’ আভাস মিলতেই মঙ্গলবার সকালে মুখ থুবড়ে পড়ল শেয়ারবাজার। প্রতিবেদন প্রকাশ পর্যন্ত ১,৯০০ সূচক খুঁইয়ে সাড়ে ৭৪ হাজারের নিচে নেমে গিয়েছে সেনসেক্স। আর নিফটির পতন ঘটেছে ৫৫৮.২৪ সূচক। সবচেয়ে করুণ দশা ‘বিজেপি ঘনিষ্ঠ’ হিসাবে পরিচিত গৌতম আদানির মালিকানাধীন বিভিন্ন সংস্থার। আদানি গোষ্ঠীর পাঁচ সংস্থার শেয়ার দর ১০ শতাংশের বেশি নেমেছে। বাজার খোলার পরে প্রথম ঘন্টাতেই বিনিয়োগকারীদের পকেট থেকে ১২ লক্ষ কোটি টাকা উধাও হয়েছে।

গত শনিবার বুথফেরত সমীক্ষায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের নরেন্দ্র মোদির ক্ষমতায় ফেরার ইঙ্গিত দেওয়া হয়। আর তার জেরে সোমবার উজ্জীবিত হয়েছিল শেয়ারবাজার। অশ্বমেধের ঘোড়ার মতো ছুটে চলছিল সেনসেক্স ও নিফটি। একদিনেই আড়াই হাজারের বেশি সূচক বেড়েছিল সেনসেক্সের। বাজার তেজী হওয়ায় ১২ লক্ষ ৮০ হাজার কোটি টাকা পকেটে পুরে নিয়েছিলেন বিনিয়োগকারীরা। যদিও বিনিয়োগকারীদের নজর ছিল মঙ্গলবার সকালের দিকে।

দেশজুড়ে ভোট গণনা শুরু হওয়ার পরেই দেখা যায়, বুথফেরত সমীক্ষার উল্টো ফল হতে চলেছে। যদিও আগের দিনের চেয়ে মাত্র ২০০ সূচক কমে ৭৬,২৮৫.৭৮ পয়েন্ট শুরু হয় লেনদেন। কিন্তু মিনিট কয়েকের মধ্যেই কার্যত ভূমিশয্যা নেয় সেনসেক্স ও নিফটি। গোঁত্তা খেয়ে নিচের দিকে নামতে থাকে। এক পর্যায়ে ২,৭০০ সূচক কমে ৭৩,৬৫৯.২৯ সূচকে নেমে যায়। অন্যদিকে ২৩,১৭৯.৫০ সূচক নিয়ে খোলা নিফটি ৭৯০ পয়েন্ট খুঁইয়ে ২২,৩৮৯.৮৫ সূচকে নেমে যায়। তবে এনডিএ’র সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার আভাস মিলতে ঘুরে দাঁড়াতে শুরু করে সেনসেক্স ও নিফটি।

কাবেরি নদীর জলবণ্টন ইস্যুতে কর্নাটকে বাতিল বিজয়ের জন নয়গান’-এর শো

‘শুধু আমি নই, আরও এক মন্ত্রী জইশের নিশানায়’, দাবি মুখ্যমন্ত্রীর

টুলুর ‘যকের ধনের’ সন্ধান, পুলিশের ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী

মোবাইল নিয়ে হাসপাতালে প্রবেশে নিষেধাজ্ঞা, তোলা যাবে না ছবি, বড় নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

মন্তেশ্বরে বাড়ি, হাওড়ায় গেঞ্জি কারখানার শ্রমিক ছিল বর্ধমানে ধৃত জঙ্গি হামিদ

‘প্রধানমন্ত্রীকে কটূক্তি করলেই ফৌজদারি মামলা হয় না’, রুচিকা ইস্যুতে সরব CJP মুখপাত্র সৌরভ দাস

শুটিংয়ে মাধুরীকে জোর করে চুম্বন বিনোদ খান্নার, বিতর্ক নিয়ে মুখ খুললেন অভিনেতার বন্ধু

দীর্ঘ টানাপোড়েনে ইতি! মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহের বিবাহবিচ্ছেদের আবেদন মঞ্জুর সুপ্রিম কোর্টের

গলছে বরফ, চলতি বছরেই ভারত সফরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং

মুখ্যমন্ত্রীর উপরে হামলার ছক! বর্ধমান থেকে গ্রেফতার জইশ জঙ্গি

শুক্রবারেও ভিজবে বাংলা! কলকাতাসহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

২১ জুলাই সমাবেশে আদালতের নির্দেশ কেন মানা হয়নি? কালীঘাট তৃণমূলকে সতর্ক করল হাইকোর্ট

প্রথম দিনেই ৭২.৪৪ কোটি টাকা আয় ‘স্পাইডার-ম্যান ব্র্যান্ড নিউ ডে’র, ভাঙল ‘পাঠান-কান্তারা’র রেকর্ড

হাইকোর্টে ধাক্কা! ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় এবার সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল