চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বম্বে হাইকোর্টের নির্দেশে মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডে বেকসুর খালাস ৪ অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ দুই দশকের টানাপোড়েনের পর অবশেষে স্বস্তি! ২০০৬ সালের মালেগাঁও বিস্ফোরণ মামলায় বড়সড় রায় দিল বম্বে হাইকোর্ট। বুধবার (২২ এপ্রিল) বম্বে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এই মামলার চার প্রধান অভিযুক্ত, মনোহর রাম সিংহ নারোয়ারিয়া, রাজেন্দ্র চৌধুরী, ধন সিংহ এবং লোকেশ শর্মা-কে সমস্ত অভিযোগ থেকে বেকসুর খালাস করেছে। এর ফলে জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ (NIA)-র পেশ করা চার্জশিট ও বিশেষ আদালতের নির্দেশ কার্যত খারিজ হয়ে গেল।

২০০৬ সালে ঘটে যাওয়া এই অভিশপ্ত মালেগাঁও বিস্ফোরণে প্রায় ৩১ জন নিহত হয়েছিলেন এবং ৩১২ জন আহত হয়েছিলেন। প্রথমে এই ঘটনার তদন্ত শুরু করেছিল মহারাষ্ট্রের অ্যান্টি-টেররিজম স্কোয়াড (ATS)। এই ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি, বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন এবং অন্যান্য আইনের অধীনে একটি মামলা নথিভুক্ত করা হয়েছিল। এরপর মহারাষ্ট্র সন্ত্রাস দমন শাখা (এটিএস), যারা ১২ জন অভিযুক্তকে গ্রেফতার করে এবং ২০০৬ সালের ডিসেম্বরে অভিযোগপত্র দাখিল করে। পরবর্তীতে ২০০৭ সালের ফেব্রুয়ারিতে তদন্তটি সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-এর কাছে হস্তান্তর করা হয় এবং পরে এনআইএ এর দায়িত্ব গ্রহণ করে, যারা আরও তদন্তের পর তারা প্রধান চার অভিযুক্তকে গ্রেফতার করে। বাকিদের মুক্তি দেয়। নতুন অভিযোগপত্র দাখিল করে।

দীর্ঘ সময় জেলে থাকার পর ২০১৯ সালে এই চার অভিযুক্ত হাইকোর্ট থেকে জামিন পান। কিন্তু গত বছর NIA তাঁদের বিরুদ্ধে চার্জ গঠন করলে তাঁরা NIA-র আদেশকে চ্যালেঞ্জ করে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন। আইনজীবী কৌশিক মাত্রের মাধ্যমে দুই অভিযুক্ত আবেদন করেছিলেন। অবশেষে আজ মামলার শুনানিতে হাইকোর্টের ​প্রধান বিচারপতি শ্রী চন্দ্রশেখর এবং বিচারপতি শ্যাম চন্দকের ডিভিশন বেঞ্চ উপযুক্ত প্রমাণের অভাবে চার অভিযুক্তকে বেকসুর খালাস করল। অভিযুক্তদের আইনজীবীরা আদালতে যুক্তি দিয়েছিলেন যে, এনআইএ তাঁদের বিরুদ্ধে কোনও শক্তিশালী তথ্যপ্রমাণ পেশ করতে পারেনি।

স্বামী অসীমানন্দের যে বয়ানের ওপর ভিত্তি করে তাঁদের গ্রেফতার করা হয়েছিল, এর কোনও প্রমাণ নেই। আইনি পরিমন্ডলে এর কোনও জোরালো ভিত্তি পাওয়া যায়নি। তাই আদালত জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা এগিয়ে নিয়ে যাওয়ার কোনও পর্যাপ্ত উপাদান নেই। তাই NIA-র চার্জশিট খারিজ করে দিয়ে তাঁদের মুক্তি দিয়েছে আদালত। ২০০৬ সালের ৮ সেপ্টেম্বর মহারাষ্ট্রের নাসিক জেলার মালেগাঁও শহরের হামিদিয়া মসজিদ এবং বড় কবরস্থানে জুম্মার নামাজের পর ভয়াবহ ধারাবাহিক বোমা বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় ৩১ জনের মৃত্যু হয়েছিল এবং ৩০০-র বেশি মানুষ আহত হয়েছিলেন।

Published by:

Share Link:

More Releted News:

কেজরিওয়াল মামলায় শুনানি থেকে সরে দাঁড়ালো দিল্লি হাইকোর্টের বিচারপতি

৯০ বছর বয়সে প্রয়াত অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী

‘এখুনি এই ট্র্যাফিক জ্যাম সরান’, মন্ত্রীর জনসভায় ঢুকে প্রতিবাদ মহিলার

মিরাটে ভয়ঙ্কর ঘটনা! রোগীর পেট কেটে অস্ত্রপচার না করে যা করলেন চিকিৎসকরা…

তিনদিন আটকে রেখে মার্কিন পর্যটককে ধর্ষণ, গ্রেফতার হোমস্টের মালিক ও কর্মী

ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে সোনার গহনা চুরি করল ৫ পুলিশ কর্তা, তারপর যা হল…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ