কোছার দম্পতিকে মুক্তির নির্দেশ বম্বে হাইকোর্টের, চাপল একাধিক শর্ত

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: আর্থিক দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও ছন্দা কোছার এবং তাঁর স্বামী দীপক কোছারকে মুক্তির নির্দেশ দিল বম্বে হাইকোর্ট। তবে একাধিক শর্ত আরোপ করা হয়েছে। সেই সব শর্তের মধ্যে রয়েছে দুইয়ের পাশপোর্ট সিবিআইকে জমা রাখতে হবে। কেন্দ্রীয় তদন্ত সংস্থা জেরার জন্য ডেকে পাঠালে তাদের যেতে হবে।

সিবিআইয়ের গ্রেফতারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন ছন্দা কোছার এবং তাঁর স্বামী দীপক কোছার। আর্জিতে দম্পতি বলেন, সিবিআই যাবতীয় নিয়ম লঙ্ঘন করে তাদের গ্রেফতার করেছে। তাছাড়া, তাদের বিরুদ্ধে আর্থিক দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ ওঠার পর থেকে সিবিআই যতবার তাদের ডেকেছে, তারা গিয়েছে। যে যে প্রশ্ন তাদের করা হয়েছে, তারা সেই সব প্রশ্নের জবাবও দিয়েছে। তারপরেও সিবিআই তাদের গ্রেফতার করেছে শুধুমাত্র আশঙ্কার ভিত্তিতে। কেন্দ্রীয় তদন্ত সংস্থার আশঙ্কা, স্বামী-স্ত্রী মিলে যাবতীয় প্রমাণ লোপাট করে দিতে পারে। এই আশঙ্কা ভিত্তিহীন।

বম্বে হাইকোর্টে জামিনের বিরোধিতায় পাল্টা সওয়াল করেন সিবিআই আইনজীবী। উভয়পক্ষের সওয়াল জবাব শুনে বম্বে হাইকোর্ট কোছার দম্পতির অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে। ব্যক্তিগত এক লক্ষ টাকা করে মোট দুই লক্ষ টাকার বিনিময়ে জামিন পেলে দম্পতি। পাশাপাশি, সিবিআইয়ের কাছে তাদের পাশপোর্ট জমা রাখতে হবে। তদন্তে সব ধরনের সহযোগিতা করতে হবে। সামনেই দম্পতির ছেলের বিয়ে।  

আরও পডুন স্বামী-সহ ছন্দা কোছারকে গ্রেফতার করল সিবিআই

১৮ জুনের পর বদলাতে পারে ৩ রাশির জাতকদের ভাগ্য, মিলতে পারে অর্থ ও সম্মান

বাস্তুর এই ৩ টি জায়গা অবহেলা করলেই নষ্ট হবে জীবনের সুখ শান্তি

খালি ঘরের এসি ভেন্ট বন্ধ করলেই কমবে বিদ্যুৎ বিল? বিশেষজ্ঞরা কী বলছেন?

প্রচুর অর্থ উপার্জন করেন এই নক্ষত্রের জাতকরা, কেমন তাঁদের চারিত্রিক বৈশিষ্ট্য?

বৃহস্পতির কর্কটে গোচর, অক্টোবরের মধ্যে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে ২ রাশির জাতকদের

আজকের রাশিফল: কাজ নিয়ে চিন্তিত, পরিবারের সঙ্গে ভ্রমণে গেলে মানসিক শান্তি পাবেন..

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা