মাত্র ১৪৭ টাকায় Jio-র নতুন রিচার্জ প্ল্যান, কী সুবিধা পাবেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: মোবাইলে শুধু কথা বলা আর প্রয়োজনীয় মেসেজ পাঠানোর জন্যও কি এত টাকা খরচ করতে হবে? যারা ইন্টারনেট ব্যবহার করেন না, অথচ রিচার্জের সঙ্গে বাধ্যতামূলক ভাবে ডেটার দামও মেটান, তাঁদের জন্য সুখবর। গ্রাহকদের সেই সমস্যার কথা মাথায় রেখেই একাধিক সস্তার ভয়েস ও এসএমএস প্ল্যান নিয়ে এসেছে জিও। মাত্র ১৪৭ টাকা থেকেই শুরু হচ্ছে এই রিচার্জের প্ল্যান। কোন প্ল্যানে কত দিনের মেয়াদ, কতগুলি এসএমএস এবং কী কী সুবিধা পাওয়া যাবে? দেখে নিন বিস্তারিত।

শুধু কলিংয়ের জন্য আলাদা রিচার্জ প্ল্যান জিওর

টেলিকম পরিষেবার বাজারে গ্রাহকদের জন্য তৈরি করছে ভয়েস-অনলি রিচার্জ প্ল্যান। এই ধরনের প্যাকে ইন্টারনেটের সুবিধা থাকে না। ফলে যাঁদের মূল প্রয়োজন ফোনে কথা বলা এবং এসএমএস পাঠানো, তাঁদের অপ্রয়োজনীয় ডেটার জন্য অতিরিক্ত টাকা খরচ করতে হয় না। টেলিকম নিয়ন্ত্রক সংস্থা TRAI-এর নির্দেশের পর এই ধরনের প্ল্যানের গুরুত্ব আরও বেড়েছে। জিওর ভয়েস-অনলি প্ল্যানগুলির মধ্যে সবচেয়ে সস্তার বিকল্পটি ১৪৭ টাকার। এই রিচার্জে ২২ দিনের মেয়াদ পাওয়া যায়। সঙ্গে রয়েছে আনলিমিটেড ভয়েস কলিং এবং ৩০০টি এসএমএস পাঠানোর সুবিধা। যাঁরা অল্প দিনের জন্য সিম সক্রিয় রাখতে চান, তাঁদের কাছে এটি একটি বিকল্প হতে পারে। এর পর রয়েছে ১৭৭ টাকার প্ল্যান। এই রিচার্জে ২৮ দিনের ভ্যালিডিটি পাওয়া যায়। এখানেও থাকছে আনলিমিটেড কলিং এবং ৩০০টি এসএমএস। ১৯৬ টাকার প্ল্যানে ৩০ দিনের মেয়াদ এবং একই সংখ্যক এসএমএসের সুবিধা রয়েছে। অন্যদিকে, ১৯৭ টাকার প্ল্যানে পাওয়া যাবে ক্যালেন্ডার মাস অনুযায়ী ভ্যালিডিটি। অর্থাৎ, নির্দিষ্ট তারিখ ধরে রিচার্জের মেয়াদ হিসাব করতে হবে না। যাঁরা দীর্ঘ সময়ের জন্য রিচার্জ করতে চান, তাঁদের জন্যও রয়েছে ব্যবস্থা। ৪৪৮ টাকার প্ল্যানে ৮৪ দিনের মেয়াদ পাওয়া যাচ্ছে। এই প্যাকে আনলিমিটেড ভয়েস কলিংয়ের পাশাপাশি ১,০০০টি এসএমএস পাঠানো যাবে। সেই সঙ্গে রয়েছে জিওটিভি এবং জিওএআই ক্লাউডের মতো পরিষেবার সুবিধা। এ ছাড়াও রয়েছে ১৭৪৮ টাকার প্ল্যান। এই রিচার্জে ৩৩৬ দিনের মেয়াদ পাওয়া যাবে। থাকছে আনলিমিটেড ভয়েস কলিং, ৩,৬০০টি এসএমএস এবং জিওর অতিরিক্ত পরিষেবার অ্যাকসেস। 

কারা লাভবান হবেন এই প্ল্যানে?

যারা সাধারণ ফিচার ফোন ব্যবহার করেন, যাঁদের বাড়ি বা কর্মস্থলে ওয়াই-ফাইয়ের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারের সুযোগ রয়েছে কিংবা যারা দ্বিতীয় সিমটি মূলত ফোন করার জন্য চালু রাখেন, তাঁদের জন্য এই ধরনের রিচার্জ কার্যকর হতে পারে। কারণ, প্রচলিত ডেটা প্যাকের জন্য আলাদা করে টাকা খরচ না করেই কলিং ও এসএমএসের সুবিধা পাওয়া সম্ভব। TRAI-এর নির্দেশের মূল লক্ষ্যও হল গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী রিচার্জ বেছে নেওয়ার সুযোগ দেওয়া। যাঁদের মোবাইল ডেটার প্রয়োজন নেই, তাঁদের যেন বাধ্য হয়ে ডেটাসহ বেশি দামের প্ল্যান কিনতে না হয়। তবে রিচার্জ করার আগে নিজের প্রয়োজন এবং প্ল্যানের মেয়াদ ও সুবিধা জিওর অফিসিয়াল অ্যাপ বা ওয়েবসাইটে যাচাই করে নেওয়া উচিত।

Gen Z-দের আন্দোলনে উত্তাল জার্মানি! পুলিশের সঙ্গে সংঘর্ষ, ফ্রাঙ্কফুর্টে চলল ভাঙচুর-লুটপাট

কালীপুজোর মুখে ফের বাড়ল গ্যাসের দাম, রেস্তরাঁয় খাবারের খরচ বাড়বে?

আজ গোঁসাই সম্মেলনে যোগ দিতে ঠাকুরবাড়ি যাবেন মুখ্যমন্ত্রী

পকেটে ফোন রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, কী বলছেন বিশেষজ্ঞরা?

মণিপুরে ফের রক্তাক্ত সংঘর্ষ, গুলির লড়াইয়ে মৃত্যু ৩ কুকি-জো যুবকের

হোটেলের বর্জ্য পরিষ্কার করতে নেমে মর্মান্তিক দুর্ঘটনা! বিষাক্ত গ্যাসে মৃত্যু ৪ কর্মীর

নভেম্বরের শুরুতেই ফের নিম্নচাপ, কলকাতায় বাড়বে গরম! উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস

মাত্র কয়েক দিনের ব্যবধানে ফের জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, আতঙ্কে স্থানীয়রা

ছেলেকে বশে আনার মূল্য! জালিয়াতদের ফাঁদে পড়ে কোটি টাকা খোয়ালেন মা

পঞ্জাবকে হারিয়ে আইএসএলে জয়ের হ্যাটট্রিক মোহনবাগানের

গর্ভস্থ ভ্রুণ কন্যা জানতে পেরে জোর করে গর্ভপাত, বেঘোরে প্রাণ গেল গৃহবধূর

ইনস্টাগ্রাম আইডি চেয়ে না পেয়ে মাঝরাস্তায় শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার দুই

CAA-তে আবেদনে আর লাগবে না বাংলাদেশি প্রমাণপত্র! বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের

ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টেস্টে ধরাশায়ী টাইগাররা, চার দিনেই শেষ খেলা