৯ মাসের অন্তঃসত্ত্বার ‘ব্রেন ডেড’, জন্ম দিলেন পুত্রসন্তানের! স্ত্রীর অঙ্গদানের প্রতিশ্রুতি স্বামীর

Share:

নিজস্ব প্রতিনিধি : মর্মান্তিক দুর্ঘটনার শিকার হলেন ন’মাসের অন্তঃসত্ত্বা। স্বামীর সঙ্গে স্কুটি চেপে বেড়াতে গিয়েছিলেন ২৫ বছর বয়সী মহারাষ্ট্রের অহমদনগরের বধূ। রাস্তায় নৃশংস দূর্ঘটনার কবলে পড়ে ‘ব্রেন ডেইড’ হল ওই গৃহবধূর।এদিকে স্ত্রীর অঙ্গদানের প্রতিশ্রুতি দিয়েছেন স্বামী।

জানা যায়, স্বামীর সঙ্গে বেড়াতে বেরিয়ে দুর্ঘটনার মুখে পড়েন ওই গৃহবধূ। স্কুটি থেকে পড়ে আঘাত লাগে তাঁর মাথায়। কয়েক দিন চিকিৎসা চলছিল তার। কিন্তু এরপরেও সাড়া দেননি তিনি। চিকিৎসক জানান, তাঁর মস্তিষ্কের মৃত্যু হয়েছে।আশ্চর্যজনকভাবে ওই অবস্থাতেই একটি পুত্রসন্তান প্রসব করেন ওই বধূ। সদ্যজাত সন্তান আপাতত সুস্থ রয়েছে।কিন্তু সদ্যজাত তার মাকে চিরকালের মত হারাল। স্ত্রীর এই অবস্থা দেখে শোকাহত স্বামী।

ওই গৃহবধূর স্বামী ও তার পরিবার অঙ্গদানের সিদ্ধান্ত নেন।ব্রেইন ডেড এর পর ওই গৃহবধূর কর্নিয়া, লিভার এবং কিডনি দান করা হচ্ছে। নিয়ম অনুযায়ী, দুটো কর্নিয়া, কিডনি এবং লিভার যাঁদের প্রয়োজন, তাঁদের জন্য সংরক্ষিত করা হবে।অন্য কিডনিটি সংরক্ষিত রাখা হচ্ছে পুণের জোনাল ট্রান্সপ্লান্ট কোঅর্ডিনেশন সেন্টারে।নিতান্তই যাদের প্রয়োজন তাদের জন্য সংরক্ষিত করে রাখা হচ্ছে।

উল্লেখ্য, এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে গত ২০ জানুয়ারি। অহমদনগরের ওই দম্পতি স্কুটি নিয়ে বে‌ড়াতে বেরিয়েছিলেন।পেছনে বসেছিলেন ওই গৃহবধূ। স্কুটি চালাচ্ছিলেন স্বামী। নয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন ওই গৃহবধূ। স্কুটি থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পান ওই গৃহবধূ। পড়ে গিয়ে সামান্য চোট পান স্বামী। দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হল না। কপাল জোরে স্বামী ও সদ্যোজাত বেঁচে যায়। কিন্তু ওই গৃহবধূর মস্তিষ্কের মৃত্যু হয়।

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি

কম সময়ে মুখরোচক পদ, বানিয়ে নিন আলুর টক সবজি

হিজাব ছাড়া কনসার্টে গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার চাবুক

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও

ধর্ষণের পর এবার দুর্নীতিতে নাম জড়াল ব্রাত্যের, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

জিভে জল আনা আনারসের চাটনি, বানিয়ে ফেলুন মাত্র ১০ মিনিটে!

মনস্কামনা পূরণ করতে হাতির মূর্তির নীচে প্রবেশ, তারপরেই বিপত্তি! ভাইরাল ভিডিও

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর