১১ বছর বাদে বিআরএস ছেড়ে কংগ্রেসে ‘ঘর ওয়াপসি’ কেশব রাওয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দীর্ঘ ১১ বছর বাদে ফের কংগ্রেসে ফিরলেন তেলঙ্গানার বর্ষীয়ান রাজনীতিবিদ কে কেশব রাও। বুধবার মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধির সঙ্গে বৈঠকের পরেই ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস) ছেড়ে কংগ্রেসে যোগ দেন রাজ্যসভার সাংসদ। আর প্রবীণ নেতার ঘর ওয়াপসিকে স্বাগত জানিয়েছেন কংগ্রেস সভাপতি। পাশাপাশি তিনি আশাপ্রকাশ করেছেন কেশব রাওয়ের মতো অভিজ্ঞ নেতা দলে ফেরায় তেলঙ্গানায় কংগ্রেস আরও শক্তিশালী হবে।

এক সময়ে অবিভক্ত অন্ধ্রপ্রদেশ কংগ্রেসের সভাপতি হিসাবে দায়িত্ব সামলেছিলেন কে কেশব রাও। পরে কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবে পশ্চিমবঙ্গ-সহ বেশ কয়েকটি রাজ্যে দলের পর্যবেক্ষক হিসাবে দায়িত্বও সামলেছিলেন। কিন্তু তেলঙ্গানাকে আলাদা রাজ্যের মর্যাদা দেওয়ার আন্দোলন শুরু হওয়ার পরে ২০১৩ সালে কংগ্রেস ছেড়ে কে চন্দ্রশেখর রাওয়ের (কেসিআর) নেতৃত্বাধীন তেলঙ্গানা রাষ্ট্রীয় সমিতিতে যোগ দেন তিনি। এর পরে দলের গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পান। রাজ্যসভাতেও নির্বাচিত হন।

গত বছর তেলঙ্গানা বিধানসভা ভোটে ভারত রাষ্ট্র সমিতির ভরাডুবি ঘটে। নতুন রাজ্য গঠিত হওয়ার ১০ বছর বাদে রাজ্যের ক্ষমতা দখল করে কংগ্রেস। আর তার পরেই শুরু হয়েছে বিআরএসে ভাঙন। একের পর এক বিধায়ক কেসিআরের দল ছেড়ে কংগ্রেসে নাম লিখিয়েছেন। সদ্য সমাপ্ত লোকসভা ভোটে রাজ্যের ১৭টি আসনের একটিতেও জিততে পারেননি বিআরএসের প্রার্থীরা। বিজেপি এবং কংগ্রেস আটটি করে এবং এআইএমআইএম একটি আসনে জয়ী হয়েছে। লোকসভা ভোটের আগে বিআরএস ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন কেশব রাওয়ের কন্যা তথা গ্রেটার হায়দরাবাদ পুরনিগমের মেয়র গাদওয়াল বিজয়লক্ষ্মী। তখন থেকেই জল্পনা শুরু হয়, মেয়ের পরে বাবাও কংগ্রেসে যোগ দিচ্ছেন।

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

প্রকাশ্যে বোরকা পরিহিত মহিলাকে শ্লীলতাহানি, সিসিটিভি ফুটেজ খতিয়ে অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫

ঘুমন্ত অবস্থায় মহিলার ঘাড় ধরে জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ, তারপর…