Operation Sindoor: সহকর্মীদের বাঁচাতে গিয়ে আহত, বিমানে সম্মানিত হলেন সেই BSF জওয়ান

সম্প্রতি ইন্ডিগো ফ্লাইটে ভ্রমণের সময় বিএসএফের এমনই একজন সাহসী সৈনিককে সম্মানিত করা হয়েছে। বিষয়টি সীমান্তরক্ষা বাহিনী বিএসএফ X-এ একটি পোস্টে জানিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দারুণ! ‘অপারেশন সিঁদুর’ অভিযানে বীরত্ম দেখিয়ে আজ গোটা বিশ্বের কাছে প্রশংসিত হচ্ছে ভারতীয় সেনাবাহিনী। এবার ভারতীয় সেনাবাহিনীকে শ্রদ্ধা জানিয়ে ইন্ডিগো বিমানেই বিএসএফের একজন জওয়ানকে সম্মানিত করা হল। যিনি ‘অপারেশন সিঁদুর’ অভিযানে ভারতের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁও বৈসরণে অতর্কিত সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন। তার বদলা নিতে গত ৭ মে পাকিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন সিঁদুর’ হামলা চালায় ভারত। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯টি সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করে পাকিস্তানের একেবারে কোমর ভেঙে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এর পরে, পাকিস্তানও পাল্টা আক্রমণ করতে চাইলে, ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানে বিমান হামলা চালিয়ে আরও ১১টি পাক সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে। টানা ৪ দিন দুই দেশে যুদ্ধ চলার পর গত ১০ মে ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত হয়।

ভারতের এই সফল অভিযান সারা বিশ্বে আলোচিত হচ্ছে। এমনকী পাকিস্তানের সন্ত্রাস-প্রেমী মুখ গোটা বিশ্বের কাছে উন্মোচন করেছে ভারতীয় সাংসদদের প্রতিনিধি দল। শুধু তাই নয়, সম্প্রতি অপারেশন সিঁদুর অভিযানে সামিল হওয়া দেশের যোদ্ধাদের সঙ্গে দেখা করতে আদমপুর বিমানঘাঁটিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সময় প্রধানমন্ত্রী মোদি সৈন্যদের উৎসাহিত করেছেন এবং ভারতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থারও প্রশংসা করেছেন। এছাড়া অপারেশন সিঁদুরের সময়, জম্মু ও কাশ্মীরের সীমান্ত সংলগ্ন আবাসিক এলাকা গুলিতেও ক্রমাগত গোলাবর্ষণ করেছে পাকিস্তান, যার যোগ্য জবাব দিয়েছে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। সম্প্রতি ইন্ডিগো ফ্লাইটে ভ্রমণের সময় বিএসএফের এমনই একজন সাহসী সৈনিককে সম্মানিত করা হয়েছে। বিষয়টি সীমান্তরক্ষা বাহিনী বিএসএফ X-এ একটি পোস্টে জানিয়েছে। তাঁরা বলেছে যে, ২০২৫ সালের ১০ জুন, বিএসএফের ১৬৫ ব্যাটালিয়নের সহকারী সাব ইন্সপেক্টর রাজাপ্পা বিডিকে ইন্ডিগো দিল্লি-বেঙ্গালুরুতে ক্রু সদস্যরা সম্মানিত করেছেন। অপারেশন সিঁদুরে তাঁর সাহসিকতা, নিষ্ঠা এবং দেশের প্রতি তাঁর কর্তব্যকে ফ্লাইটে স্যালুট করা হয়েছে।

 

যিনি অপারেশন সিঁদুরের সময় গুরুতর আহত হয়েছিলেন। অন্যদিকে X-এ পোস্ট করা একটি ভিডিও শেয়ার করে বিমান সংস্থা জানিয়েছে, “এই বিমানে একজন বিশেষ যাত্রীকে সম্মান জানাতে পেরে আমরা সম্মানিত। ৭ এবং ৮ মে অপারেশন সিঁদুর চলাকালীন, জম্মু অঞ্চলে আন্তর্জাতিক সীমান্তে ভারী গোলাগুলির মধ্যে সহ কর্মীদের সহায়তার সময় বিএসএফের সহকারী সাব ইন্সপেক্টর রাজাপ্পা বি.ডি. গুরুতর আহত হয়েছিলেন। তাঁর বীরত্বপূর্ণ কাজের জন্য আমরা তাকে স্যালুট জানাই।” ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানে BSF জওয়ানকে সম্মান জানানোর সময় যাত্রীরা তাদের আসন থেকে উঠে দাঁড়িয়েছেন। এবং তাঁরা বিএসএফ জওয়ানকে করতালি দিয়ে সম্বর্ধনা দিয়েছে। জবাবে রাজাপ্পা বিডিও হাত জোড় করে অবিভূত হয়ে গিয়েছেন।

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?