মন্দিরে যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ১২ পুণ্যার্থী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নতুন বছরের শুরু হতেই ভয়াবহ সড়ক দুর্ঘটনা। এই ঘটনাটি ঘটেছে আসামের গোলাঘাট জেলায়। বুধবার সকালে আসামের গোলাঘাট জেলায় একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষের জেরে প্রাণ হারিয়েছেন ১২ জন এবং আহত ২৫ জন। পুলিশ জানিয়েছে, বুধবার ভোর ৫টা নাগাদ  গোলাঘাট জেলার দেরগাঁওয়ের কাছে বালিজান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে এসে উপস্থিত হয় পুলিশ বাহিনী। তারপরেই শুরু হয় উদ্ধারকার্য।

 গোলাঘাট জেলার  পুলিশ সুপার রাজেন সিং জানিয়েছেন, ‘একটি দল নিয়ে বাসটি গোলাঘাট জেলার কামারবান্ধা এলাকা থেকে তিলিংগা মন্দিরের দিকে যাচ্ছিল। আর ট্রাকটি যোরহাটের দিক থেকে বিপরীত দিক থেকে আসছিল। সেইসময় বালিজান এলাকায় একটি ট্রাকের সাথে ধাক্কা খায় ওই বাসটি।‘ঘটনাস্থল থেকে ১০ টি মৃতদেহ উদ্ধার করে দেরগাঁও তে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। আহত ২৭ জনকে জোরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। গোলাঘাট জেলার এসপি জানিয়েছেন,’ দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। আমরা তদন্ত শুরু করেছি। আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব।।‘  উল্লেখ্য সাতসকালে এই দুর্ঘটনার জেরে গোলাঘাট জেলায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। তবে এই দুর্ঘটনাটি কি করে ঘটল তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

সুখের ঘুমেই কমছে আয়ু? অতিরিক্ত ঘুম ডেকে আনছে অকালমৃত্যুর ঝুঁকি

‘এসআইআরের সিদ্ধান্ত জ্ঞানেশের একার নয়’, সুপ্রিম কোর্টকে জানাল নির্বাচন কমিশন

পড়শির থেকে ৪ জিনিস ধার করেন? সংসারে কোন অমঙ্গল ডেকে আনছেন জানেন…

ধর্মীয় অবমাননার মিথ্যা অভিযোগে এবার বাংলাদেশে গ্রেফতার হিন্দু পুলিশ কর্মী

দুঃসংবাদ ৪ রাশির জাতকদের, বুধের অস্তের কারণে নেমে আসছে অর্থ সঙ্কট

রাহুর নক্ষত্রে সূর্যের গোচর, ধনতেরাস পর্যন্ত সুসময় ৫ রাশির জাতকদের

আট বছরের ছেলেকে শ্বাসরোধ করে খুনের পর নদীতে ছুড়ে ফেলল বাবা, কারণ শুনলে চমকে যাবেন

ডেঙ্গু নিয়ে আগামী তিন সপ্তাহ সাবধান থাকতে পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

সোশ্যাল মিডিয়ায় ২১ লক্ষের বেশি ফলোয়ার, গ্রামপ্রধান পদে লড়ে মাত্র ৩৩টি ভোট পেলেন নেটপ্রভাবী

ডিলিমিটেশন বাতিলের দাবিতে হাইকোর্টে মামলা দায়ের, কলকাতা পুরসভায় আদৌ ভোট হবে?

লাইসেন্সের বিনিময়ে স্কুলের কাছ থেকে ১০০ কোটি ঘুষ! গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী

পুরভোট নিয়ে রণকৌশল সাজাতে বৃহস্পতিতে বৈঠকে বসছেন শুভেন্দু, উপস্থিত থাকবেন শমীক-সুকান্ত

চিংড়িঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু ডিসেম্বরেই, সুখবর দিলেন রেলমন্ত্রী

আচমকা কেন গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করার হুঁশিয়ারি দিলেন কৌস্তভ বাগচি!