অচেনা নম্বর থেকে ফোন, তারপরই মহিলাদের মাথার চুল উধাও! তামিলনাড়ুর এই ঘটনা চমকে দেবে আপনাকে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ভাবুন তো, আপনার ফোনে যদি হঠাৎ একটি কল আসে। ওপার থেকে কেউ নিজেকে সরকারি আধিকারিক পরিচয় দিয়ে বলে, ‘করোনার মতো নতুন একটি সংক্রামক রোগ ছড়াচ্ছে। এই রোগের জীবাণু মানুষের চুলে বাসা বাঁধছে। তাই সরকার বিশেষ প্রকল্প চালু করেছে। মাথা মুড়িয়ে ফেললেই মিলবে ১৫ হাজার টাকা।’ শুধু তাই নয়, ফোনের অপর প্রান্তের ব্যক্তি যদি আপনার নাম, পরিবারের সদস্যদের নামও বলে দেন, তাহলে কি সন্দেহ হবে? নাকি সরকারি নির্দেশ ভেবেই বিশ্বাস করে ফেলবেন?

ঠিক এমনই এক অভিনব প্রতারণার শিকার হল তামিলনাড়ুর সেলম জেলার আত্তুরের কাছে পুথুকোথাম্পাডি গ্রামের কয়েক জন বাসিন্দা। ফোনে নিজেকে তহসিলদার পরিচয় দিয়ে এক প্রতারক দাবি করে, নতুন সংক্রামক রোগ থেকে বাঁচতে মাথা মুড়িয়ে ফেলতে হবে। সেই সঙ্গে জানানো হয়, রাজ্য সরকারের বিশেষ প্রকল্পে মহিলারা পাবেন ১৫ হাজার টাকা, পুরুষরা ৬ হাজার টাকা এবং পড়ুয়ারা পাবেন ৪৫ হাজার টাকা ও একটি ল্যাপটপ। সরকারি প্রকল্পের আশ্বাস আর ভয়ের পরিবেশ এই দুইকে হাতিয়ার করেই গ্রামের বাসিন্দাদের বিশ্বাস অর্জন করে প্রতারক। জানানো হয়, গ্রামের জন্য মাত্র ১৮টি টোকেন রয়েছে। পরের দিন সরকারি আধিকারিকেরা টাকা নিয়ে আসবেন, তবে আগে থেকেই মাথা মুড়িয়ে ফেলতে হবে।

আরও পড়ুনঃ উত্তরপ্রদেশে লিভ-ইন সঙ্গীর হাতে নৃশংস ভাবে খুন বাংলার সমকামী যুবক

এই খবর ছড়িয়ে পড়তেই অন্তত ২০ জন প্রস্তুতি নিতে শুরু করেন। তাঁদের মধ্যে তিন মহিলা মাথা মুড়িয়েও ফেলেন। কিন্তু পরের দিন বিকেল পর্যন্ত কোনও সরকারি আধিকারিক না আসায় সন্দেহ তৈরি হয়। পরে ওই নম্বরে ফোন করলে সেটি বন্ধ পাওয়া যায়। তখনই সামনে আসে প্রতারণার আসল চেহারা। ঘটনার তদন্ত শুরু করেছে আত্তুর গ্রামীণ থানার পুলিশ। অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।

পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার কোটি কোটি টাকা! চাঞ্চল্য বীরভূমে

ফের নলহাটিতে পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার বিপুল বিস্ফোরক, ছিল নাশকতার ছক?

বন্যায় ভেসে যাচ্ছিল বাছুর, জীবনের তোয়াক্কা না করেই জলে ঝাঁপ যুবকের, ভাইরাল ভিডিও 

মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট, একাধিক এক্স অ্যাকাউন্টকে নোটিস দিল্লি পুলিশের

‘ভারতের মতোই শত্রু’, POK-তে আন্দোলনকারীদের বিরুদ্ধে তোপ পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

জল্পনার অবসান, কলকাতা নাইট রাইডার্সে যোগ দিলেন পদত্যাগী ভারতীয় দলের সহকারী কোচ

ইডির দফতরে হাজিরা দেওয়ার আগে প্রধানমন্ত্রীর প্রশংসা মদনের, শুনে যা বললেন দিলীপ

ভারত-চিনের ওপর ১০০ শতাংশ শুল্কের প্রস্তাব আমেরিকার

দক্ষিণবঙ্গে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

মাথার দাম ছিল ১ কোটি! ধানবাদ থেকে গ্রেফতার পলিটব্যুরোর শেষ জীবিত সদস্য মিসির বেসরা

জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে নিহত ১৩, চলছে অনুসন্ধান অভিযান

উত্তরপ্রদেশে লিভ-ইন সঙ্গীর হাতে নৃশংস ভাবে খুন বাংলার সমকামী যুবক

আমেরিকা-সৌদি আরবের যৌথ হামলায় ইরাকে নিহত ৮, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

কৃষ্ণ সাগরে হামলা! ইউক্রেনের কাছে জাহাজে আটকে ১৩ ভারতীয় নাবিক