উত্তরপ্রদেশে লিভ-ইন সঙ্গীর হাতে নৃশংস ভাবে খুন বাংলার সমকামী যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্পর্কে একটু জটিলতা দেখা দিলেই খুনের মতো ঘটনা বাড়ছে। সম্পর্কের উপর থেকে মানুষের বিশ্বাসই উঠে যাচ্ছে। সম্প্রতি ঘটে গিয়েছে ভয়াবহ এক ঘটনা। লিভ-ইন সঙ্গীর হাতে  নৃশংস ভাবে খুন হয়েছেন  সমকামী যুবক। মৃত যুবক পশ্চিমবঙ্গের বাসিন্দা। ঘটনা প্রকাশ্যে আসার পরেই ছড়িয়েছে ব্যপক চাঞ্চল্য।

পুলিশ মঙ্গলবার (২৮ জুলাই) জানিয়েছে, উত্তর প্রদেশের বারাণসীতে একটি ভাড়া বাড়িতে থাকতেন দুই যুবক। কোনও বিষয়কে কেন্দ্র করে দুই সঙ্গীর মধ্যে অশান্তি শুরু হয়। সেই সময়ে এক যুবক তার ২৬ বছর বয়সী সঙ্গীর উপর ছুরি দিয়ে আক্রমণ করে। জানা গিয়েছে, নিহত যুবকের নাম দিপাংশু রায় (২৬)। সোমবার (২৭ জুলাই) রাতে বারাণসীর সোনারপুরার বাসিন্দা কুশ পান্ডের হাতে খুন হন তিনি। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে এবং দিপাংশু রায়ের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। দিপাংশু ও কুশ প্রায় এক বছর ধরে একটি ভাড়া ঘরে একসঙ্গে থাকতেন। ভেলুপুর থানার এসিপি গৌরব কুমার জানান, সোমবার রাতে বাড়ি ফেরার পর দুই সঙ্গীর মধ্যে বিবাদ শুরু হয়। এক পর্যায়ে কুশ পান্ডে রান্নাঘরে থাকা সবজি কাটার একটি ছুরি দিয়ে দিপাংশু পেটে বসিয়ে দেন।

আরও পড়ুন: আমেরিকা-সৌদি আরবের যৌথ হামলায় ইরাকে নিহত ৮, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

পুলিশ জানিয়েছে, হামলার পর অভিযুক্ত কুশ পান্ডে জরুরি হেল্পলাইনে ফোন করে বিষয়টি জানায়। পুলিশ এসে দিপাংশুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। তবে শেষ রক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়। জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত অপরাধ স্বীকার করেছে। জানিয়েছে, তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল। এমনকি তারা মন্দিরে বিয়েও করেছিলেন এবং স্বামী-স্ত্রীর মতো থাকতেন। তদন্তকারীরা আরও জানতে পেরেছেন, দুই যুবক নিয়মিত মদ্যপান করতেন এবং তাঁদের মধ্যে মাঝেমধ্যেই তর্ক হত। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের বাসিন্দা দিপাংশু রায়ের বুকের নিচে পাঁচটি ছুরির আঘাত ছিল। এসিপি গৌরব কুমার বলেছেন, ঘটনার পরেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের