ভরা অনুষ্ঠানে “মোটু” বলে কটাক্ষ, টানা ২০ কিলোমিটার ধাওয়া করে দুই বন্ধুকে গুলি করল যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি, গোরক্ষপুর: শারীরিক গঠন নিয়ে মজা করায় গুলিবিদ্ধ হল দুই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায়। শনিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি অনুষ্ঠানে সকলের সামনে ‘মোটা’ বলায় সরাসরি দুই ব্যক্তির ওপর গুলি চালানোর অভিযোগ উঠেছে।

এই মারাত্মক ঘটনাটি ঘটে, বৃহস্পতিবার এবং তার পরের দিন অর্থাৎ শুক্রবার গোরক্ষপুর খাজনি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। সেখানেই সমস্ত বিষয়টি জানতে পারে পুলিশ। তার পরই তড়িঘড়ি গ্রেফতার করা হয় ওই অভিযুক্তকে।

জানা গিয়েছে, বেলঘাট এলাকার বাসিন্দা অর্জুন চৌহান কয়েকদিন আগে তাঁর কাকার সঙ্গে একটি মন্দিরের কাছে অনুষ্ঠিত হওয়া সাম্প্রদায়িক ভোজে গিয়েছিলেন। সেখানেই অনুষ্ঠান চলাকালীন, মাঞ্জারিয়ার অনিল চৌহান এবং শুভম চৌহান তাঁর ওজন ও বাড়তি মেদ নিয়ে হাসা হাসি শুরু করেন। আর বার বার অর্জুনকে “মোটু” বলে অপমান করা হয় বলে অভিযোগ।

এই বিষয় পুলিশ সুপার (দক্ষিণ) জিতেন্দ্র কুমার জানিয়েছেন, “ক্ষুব্ধ হয়ে, অর্জুন চৌহান এবং তাঁর বন্ধু আসিফ খান বৃহস্পতিবার হাইওয়েতে তাঁদের পিছু নেয়। টানা ২০ কিলোমিটার ধাওয়া করে ওই যুবক। প্রাথমিকভাবে ব্যর্থ চেষ্টার পর, তেনুয়া টোল প্লাজার কাছে তাঁদের গাড়ি থামিয়ে দেয় অর্জুন। তার পরই তাঁদের দু’জনকে টেনে গাড়ি থেকে বার করে গুলি করে অভিযুক্ত। তার পরই পালিয়ে যায় অভিযুক্ত।”

ঘটনাস্থলে উপস্থিত লোকজন আহতদের দ্রুত জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাঁদের জেলা মেডিকেল কলেজে স্থানাতরিত করা হয়। জানা গিয়েছে, আহত দুজনেই বর্তমানে বিপদমুক্ত।

আহত শুভম চৌহানের বাবার অভিযোগের ভিত্তিতে, শুক্রবার একটি এফআইআর দায়ের করা হয়েছে বলে খবর। এবং তার পরই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা