চতুর্থ দফার প্রচার শেষ, সোমে ভোট ৯৬ আসনে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী সোমবার ১৩ মে লোকসভা ভোটের চতুর্থ পর্ব। দেশের ১০ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৬ আসনে ওই দিন ভোট নেওয়া হবে। পাশাপাশি ভোট নেওয়া হবে অন্ধ্রপ্রদেশ বিধানসভার ১৭৫ আসনে এবং ওড়িশা বিধানসভার ২৮ আসনেও ভোট নেওয়া হবে। শনিবার সন্ধ্যায় চতুর্থ দফার ভোটের প্রচার শেষ হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধি, তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতা-নেত্রীরা দলীয় প্রার্থীদের হয়ে শেষ মুহুর্তের প্রচারে ব্যস্ত ছিলেন। শেষ বারের মতো ভোট ভিক্ষায় সাধারণ মানুষের দরবারে পৌঁছনোর চেষ্টা চালিয়েছেন ভোট প্রত্যাশীরা। কেউ বা রোড শোয়ের মাধ্যমে আবার কেউ দরজায়-দরজায় ঘুরে জনসংযোগ সেরেছেন। নিজের শক্তি প্রদর্শনে খামতি রাখেননি কেউ।

উল্লেখ্য, আগামী সোমবার চতুর্থ দফায় অন্ধ্রপ্রদেশের ২৫, তেলেঙ্গানার ১৭, উত্তরপ্রদেশের ১৩, মহারাষ্ট্রের ১১, পশ্চিমবঙ্গের ৮, মধ্যপ্রদেশের ৮, বিহারের ৫, ওড়িশার ৪ ও ঝাড়খণ্ডের ৪ লোকসভা আসনে ভোট নেওয়া হবে। তাছাড়া জম্মু-কাশ্মীরের শ্রীনগর আসনেও ওই দিন ভোট নেওয়া হবে। লোকসভার বিরোধী দলনেতা অধীররঞ্জন চৌধুরী ছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ, মহুয়া মৈত্র, শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুণ্ডার ভাগ্য নির্ধারণ হবে।

৯৬ লোকসভা আসনের পাশাপাশি ১৩ মে অন্ধ্রপ্রদেশ বিধানসভার ১৭৫টি আসনেও ভোট নেওয়া হবে। ভাগ্য নির্ধারণ হবে মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি, দক্ষিণী অভিনেতা পবন কল্যাণ-সহ একাধিক হাই প্রোফাইল ব্যক্তির। ওই দিন ওড়িশা বিধানসভার প্রথম দফার ভোট হবে। ১৪৭ আসন বিশিষ্ট ওড়িশা বিধানসভার ২৮ আসনে ওই দিন ভোট নেওয়া হবে।  

লন্ডনের রাস্তায় আলুথালু বেশে বেহুঁশ হয়ে পড়ে দুবাইয়ে রাজবধূ, ঠাঁই হল কোথায়?

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

দেশ ছাড়ার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বোম্বে হাইকোর্টে দ্বারস্থ ইমরান খান

মুহূর্তের মধ্যেই সব শেষ..!কাঁথিতে ২টি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত একাধিক

হীরে ও ১৬ কেজি লোহা দিয়ে অভিনব দুর্গাপ্রতিমা তৈরি করলেন হাবড়ার শিল্পী ইন্দ্রজিৎ

মৃত্যুর সঙ্গে পাঙ্গা লড়ছে রোগীরা, হাসপাতালে বসে দেদার মদ্যপানের আসর বসিয়েছে স্বাস্থ্যকর্মীরা, ভাইরাল ভিডিও

রিকশায় চেপে সীতাকে অপহরণ, রামলীলার ভিডিয়ো দেখে হেসে লুটোপুটি নেটিজেনরা

কাটল কলকাতায় ঠাকুর দেখা নিয়ে জটিলতা, ২৪ ঘণ্টার মধ্যেই চালু হল ১৪ ঘাটের ফেরি পরিষেবা

জার্মানিতে বহুতলে অগ্নিকাণ্ডে নিহত তিন ভারতীয়-ই কেরলের বাসিন্দা

রাহুল গান্ধিকে তীব্র তিরস্কার প্রধান বিচারপতি সূর্য কান্তের, কোন মামলায়?

ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদ, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ২৯ পড়ুয়া

৫৯ বছরেই থামল জীবন, প্রয়াত প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার কাস্ত্রো

শাসন নাকি মধ্যযুগীয় বর্বরতা! তৃতীয় শ্রেণির ছাত্রীর মাথার চুল ছিঁড়ে নিলেন শিক্ষক

স্বতন্ত্র সাংবাদিকদের ব্যঙ্গ সলিসিটার জেনারেলের, রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট