দেশ ছাড়ার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ ইমরান খান

Share:

নিজস্ব প্রতিনিধি: আমেরিকার নাগরিক হয়েও দেশের রাজনৈতিক প্রতিবাদ মিছিলে সামিল, আগামী ২৮ নভেম্বরের মধ্যে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নির্দেশ। মুম্বই পুলিশের দেওয়া ওই নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে এবার বোম্বে হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিলেন বলিউড অভিনেতা। বিষয়টি সংবাদমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন অভিনেতার আইনজীবী। তিনি বলেছেন, খুব শীঘ্রই পুলিশের নোটিশের বিরুদ্ধে হাই কোর্টে আবেদন করা হবে এবং জরুরী শুনানিরও আর্জি জানানো হবে। 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে ইমরানকে দেশ ছাড়ার নোটিশ পাঠায় মুম্বই পুলিশ। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে গত শনিবার মুম্বইয়ের অগস্ট ক্রান্তি ময়দানে আয়োজিত একটি রাজনৈতিক প্রতিবাদী মিছিলে যোগ দিয়েছিলেন সুপারস্টার আমির খানের ভাগ্নে তথা অভিনেতা ইমরান খান, তাঁর গুজব প্রেমিকা লেখা ওয়াশিংটন এবং বোন জেন খান। ওইদিন ‘ককরোচ জনতা পার্টি’ তথা সিজেপির নেতৃত্বে বিক্ষোভ চলাকালীন মুম্বইজুড়ে ৪০০ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। তাঁদের মধ্যে ছিলেন ইমরান, তাঁর বোন এবং প্রেমিকাও। যদিও ওইদিন রাতেই তাঁদের ছেড়ে দেওয়া হয়। আদতে ইমরান খান আমেরিকার নাগরিক এবং ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া (OCI) কার্ড হোল্ডার। সেই কারণেই অভিনেতার দেশ ত্যাগের দাবি তুলে সরব হন বিজেপি নেতা কিরিট সোমাইয়া।

আরও পড়ুনঃ জ্ঞানেশ বিরোধী প্রতিবাদে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নির্দেশ

মুম্বই পুলিশ কমিশনার মনোজ কুমার শর্মাকে চিঠি পাঠান। যেখানে লেখেন, একজন বিদেশি নাগরিক হয়ে ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রতিবাদে কীভাবে অংশ নিলেন অভিনেতা? মুম্বইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার জন্য ইমরান খান আইনত অনুমোদিত কি? অবিলম্বে ইমরানকে দেশ থেকে তাড়ানো উচিৎ। পুলিশকে বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিতে বলেন। এরপরেই বিষয়টি গুরুত্ব সহকারে দেখে ইমরানের বিরুদ্ধে দেশ ছাড়ার নোটিশ জারি করে মুম্বই পুলিশ এবং FRRO কর্তৃপক্ষ। ২৮ নভেম্বরের মধ্যে তাঁকে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই এবার বোম্বে হাই কোর্টে যাচ্ছেন ইমরান খান। 

এদিকে ইমরানের বিরুদ্ধে জারি করা মুম্বই পুলিশের নির্দেশিকার বিরোধিতা করে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এক্স-এ লেখেন, ‘আমেরিকান মেরি মিলবেন বিজেপির পক্ষে কথা বলতে পারেন। কিন্তু ওসিআই কার্ডধারী ইমরান বিজেপির বিরুদ্ধে কিছুই বলতে পারেন না। কেন?’ প্রসঙ্গত, ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষায় জালিয়াতিতে অভিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলন চালাচ্ছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। রাজধানী দিল্লির যন্তরমন্তরে বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি নিয়েছেন অভিজি‍ৎ দীপকেরা। যে কারণে তাঁরা পুলিশের হাতে গ্রেফতারও হয়েছিলেন। কিন্তু আন্দোলন থামবে না বলেই স্পষ্ট জানিয়েছে সিজেপি কর্মীরা।

পঞ্চমীর রাতে নিয়ম লঙ্ঘন ও অভব্য আচরণের জন্য কতজন গ্রেফতার? জানাল কলকাতা পুলিশ

পুজোর ভোগে এবার ঘরেই তৈরি করুন ঝরঝরে বোঁদে, রইল রেসিপি

৭৩ বছর বাদে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চেয়ারম্যান পদে ‘ঋণে জর্জরিত’ পাকিস্তানের অর্থমন্ত্রী

জলে ভাসছে পুজোর মণ্ডপ, গুয়াহাটিতে নৌকায় চেপেই হবে দেবীদর্শন!

বাড়ির বাইরে পা রাখতেই অভিজিৎ দীপককে আটক করল দিল্লি পুলিশ

তারাপীঠে মায়ের গর্ভগৃহে বসছে রিমোট চালিত দরজা, থাকছে এসি

ইতিহাসে প্রথমবার, একই দলের হয়ে মাঠে নামবেন পুরুষ ও মহিলা ক্রিকেটাররা

সম্পর্কে বিচ্ছেদ, রাগে ১৮ বছরের তরুণীকে শ্বাসরোধের পর পাথর দিয়ে পিটিয়ে খুন করল প্রেমিক

স্বামীর খুনকে সাপের ছোবলে মৃত্যু বলে চালানোর চেষ্টা, স্ত্রী ও প্রেমিককে ফাঁসির সাজা আদালতের

স্বামীর বিরুদ্ধে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে এফআইআর দায়ের বিজেপি মন্ত্রীর

হামলার আশঙ্কার মধ্যে বাংলাদেশে শুরু দুর্গো‍ৎসব, ঢাকেশ্বরী মন্দিরে উপচে পড়ল ভিড়

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪