রিকশায় চেপে সীতাকে অপহরণ, রামলীলার ভিডিয়ো দেখে হেসে লুটোপুটি নেটিজেনরা

Share:

নিজস্ব প্রতিনিধি: যুগ বদলেছে। ফলে বাহনও বদলাবে না তা কী হয়? ত্রেতা যুগে সোনার হরিণের ছদ্মবেশ ধরে সীতাকে অপহরণ করে পুষ্পক রথে চাপিয়ে চম্পট দিয়েছিল লঙ্কাধিপতি রাবণ। কলিযুগে কোথায় আর মিলবে পুষ্পক রথ? তাই সীতাকে টানা রিকশায় চাপিয়ে অপহরণ করে নিয়ে গেলেন দশানন। আর ওই কাণ্ডের ভিডিয়ো অনলাইনে ভাইরাল হতেই হেসে লুটোপুটি খাচ্ছেন নেটিজেনরা।

মা দুর্গার আরাধনায় শুরু হয়েছে নবরাত্রি। গত ১১ অক্টোবর থেকে শুরু হয়ে ১৯ অক্টোবর পর্যন্ত চলবে হিন্দুদের প্রাণের উ‍ৎসব। নবরাত্রি মানেই অবাঙালি অধ্যুষিত এলাকায় রামলীলার রমরমা। বিভিন্ন জায়গায় আয়োজিত হয় রামলীলা। ইনস্টাগ্রামে বর্তমানে বিভিন্ন জায়গার রামলীলাকে ঘিরে ঘটা নানা মজাদার ঘটনা দাবানলের মধ্যে ছড়িয়ে পড়ছে। কোথাও রাবণকে পাঞ্জাবি গান গাইতে শোনা যাচ্ছে তো কোথাও পুষ্পক রথের পরিবর্তে টানা রিকশায় সীতাকে অপহরণ করে নিয়ে যেতে দেখা যাচ্ছে।

‘সূর্য ভাই’ নামে এক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রামলীলার এক ভিডিয়ো আপলোড করা হয়েছে। ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, অস্থায়ী মঞ্চেই হাতে টানা রিকশায় বসে রয়েছেন সীতা মাঈয়া। আর তাকে অপহরণ করে নিয়ে যাচ্ছেন রাবণ। হাতে আবার মাইক্রোফোন নিয়ে সংলাপ আউড়ে চলছেন। বেচারি রিকশা চালক রাবণ আর অপহৃতা সীতাকে নিয়ে বেশ কয়েক বার চক্কর কাটছেন অস্থায়ী মঞ্চে। এক নেটিজেন রসিকতা করে লিখেছেন, ‘জ্বালানির দাম আকাশছোঁয়া হওয়ায় রাবণ নিজের বিমানই বদলে দিয়েছেন।’ আর এক নেটা নাগরিক সহানুভূতি প্রকাশ করে লিখেছেন, ‘কম বাজেটের রামলীলা। ফলে রিকশায় নিয়ে যেতে হচ্ছে সীতাকে।’

 

View this post on Instagram

 

A post shared by Suraj Kumar (@surya_bhai_0036)

লন্ডনের রাস্তায় আলুথালু বেশে বেহুঁশ হয়ে পড়ে দুবাইয়ে রাজবধূ, ঠাঁয় হল শ্রীঘরে

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

দেশ ছাড়ার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বোম্বে হাইকোর্টে দ্বারস্থ ইমরান খান

মুহূর্তের মধ্যেই সব শেষ..!কাঁথিতে ২টি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত একাধিক

হীরে ও ১৬ কেজি লোহা দিয়ে অভিনব দুর্গাপ্রতিমা তৈরি করলেন হাবড়ার শিল্পী ইন্দ্রজিৎ

মৃত্যুর সঙ্গে পাঙ্গা লড়ছে রোগীরা, হাসপাতালে বসে দেদার মদ্যপানের আসর বসিয়েছে স্বাস্থ্যকর্মীরা, ভাইরাল ভিডিও

কাটল কলকাতায় ঠাকুর দেখা নিয়ে জটিলতা, ২৪ ঘণ্টার মধ্যেই চালু হল ১৪ ঘাটের ফেরি পরিষেবা

৫৯ বছরেই থামল জীবন, প্রয়াত প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার কাস্ত্রো

জার্মানিতে বহুতলে অগ্নিকাণ্ডে নিহত তিন ভারতীয়-ই কেরলের বাসিন্দা

রাহুল গান্ধিকে তীব্র তিরস্কার প্রধান বিচারপতি সূর্য কান্তের, কোন মামলায়?

ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদ, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ২৯ পড়ুয়া

শাসন নাকি মধ্যযুগীয় বর্বরতা! তৃতীয় শ্রেণির ছাত্রীর মাথার চুল ছিঁড়ে নিলেন শিক্ষক

স্বতন্ত্র সাংবাদিকদের ব্যঙ্গ সলিসিটার জেনারেলের, রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট

১২ বছর বয়সে হারিয়ে গিয়েছিল, ২৪ বছর পর বুকের ধনকে দেখে কান্নায় ভেঙে পড়লেন মা