লন্ডনের রাস্তায় আলুথালু বেশে বেহুঁশ হয়ে পড়ে আবুধাবির রাজবধূ, ঠাঁই হল কোথায়?

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রাজপরিবারের সদস্য হলেও আইনের ঊর্ধ্বে নন কেউই। লন্ডনের ব্যস্ত রাস্তায় অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা গিয়েছিল আবুধাবির রাজপরিবারের এক বধূকে। ঘটানার সময়  তাঁর কাছেই অসহায় অবস্থায় ঘুরছিল তিন বছরের সন্তান। সেই ঘটনায় শিশুর নিরাপত্তায় গাফিলতির অভিযোগ উঠলে দোষ স্বীকার করেছেন আবুধাবির শাসক পরিবারের সঙ্গে বিবাহসূত্রে যুক্ত  মাহরাহ আল নাহিয়ান (৩২)। আদালত তাঁকে দু’বছরের  সাজা দেওয়ার পাশাপাশি আর্থিক জরিমানাও করেছে। এছাড়া তাকে ৬,১১৪ পাউন্ড জরিমানাও করা হয়েছে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৮ লক্ষ টাকা। 

ঘটনাটি ঘটেছে চলতি বছরের ১৩ জুনে। জানা গিয়েছে, পশ্চিম লন্ডনের একটি ব্যস্ত রাস্তায় রেলিংয়ের পাশে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায় মাহরাহ আল নাহিয়ানকে। তাঁর পাশেই অচৈতন্য অবস্থায় ছিলেন এক ব্যক্তি। অন্যদিকে, তাঁদের কাছেই খালি পায়ে ঘুরে বেড়াচ্ছিল তিন বছরের একটি শিশু। ব্যস্ত রাস্তার যানবাহনের কাছাকাছি শিশুটিকে একা দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন পথচারীরা। তাঁরাই শিশুটির দেখভালের দায়িত্ব নেন এবং পুলিশকে খবর দেন। আদালতে জানানো হয়, পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর পরও প্রায় ৩০ মিনিট অচৈতন্য অবস্থায় ছিলেন মাহরাহ। পরে জ্ঞান ফিরলে তাঁর আচরণও ছিল অস্বাভাবিক বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় শিশুটির নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন ওঠে। 

আরও পড়ুন: পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

আদালতের শুনানিতে জানা যায়, ঘটনার আগের দিনে কোকেন সেবন করেছিলেন মাহরাহ। যদিও তাঁকে যখন উদ্ধার করা হয়, তখন তাঁর কাছে কোনও অবৈধ মাদক পাওয়া যায়নি। তবে তাঁর ব্যাগ থেকে মাদক সেবনের সঙ্গে সম্পর্কিত কিছু সরঞ্জাম উদ্ধার হয়েছিল। মাহরাহর আইনজীবী স্টিফেন ভুলো কেসি আদালতে দাবি করেন, ঘটনার দিন তিনি মাদক সেবন করেননি। আগের  কোকেন সেবনের পর তিনি অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছিলেন। তাঁর আইনজীবী আরও জানান, নিজের ভুল বুঝতে পেরে মাহরাহ অনুশোচনা বোধ করেছেন এবং মাদকাসক্তি কাটিয়ে উঠতে চিকিৎসা করাচ্ছেন। বিচারক জানান, পথচারীরা সময়মতো এগিয়ে না এলে শিশুর গুরুতর ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল। শিশুটি চলন্ত গাড়ির সামনে চলে যেতে পারত, হারিয়ে যেতে পারত কিংবা অন্য কোনও বিপদের মুখে পড়তে পারত। 

 

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

দেশ ছাড়ার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বোম্বে হাইকোর্টেr দ্বারস্থ ইমরান খান

মুহূর্তের মধ্যেই সব শেষ..!কাঁথিতে ২টি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত একাধিক

হীরে ও ১৬ কেজি লোহা দিয়ে অভিনব দুর্গাপ্রতিমা তৈরি করলেন হাবড়ার শিল্পী ইন্দ্রজিৎ

মৃত্যুর সঙ্গে পাঙ্গা লড়ছে রোগীরা, হাসপাতালে বসে দেদার মদ্যপানের আসর বসিয়েছে স্বাস্থ্যকর্মীরা, ভাইরাল ভিডিও

রিকশায় চেপে সীতাকে অপহরণ, রামলীলার ভিডিয়ো দেখে হেসে লুটোপুটি নেটিজেনরা

কাটল কলকাতায় ঠাকুর দেখা নিয়ে জটিলতা, ২৪ ঘণ্টার মধ্যেই চালু হল ১৪ ঘাটের ফেরি পরিষেবা

৫৯ বছরেই থামল জীবন, প্রয়াত প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার কাস্ত্রো

জার্মানিতে বহুতলে অগ্নিকাণ্ডে নিহত তিন ভারতীয়-ই কেরলের বাসিন্দা

রাহুল গান্ধিকে তীব্র তিরস্কার প্রধান বিচারপতি সূর্য কান্তের, কোন মামলায়?

ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদ, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ২৯ পড়ুয়া

লন্ডনের রাস্তায় আলুথালু বেশে বেহুঁশ হয়ে পড়ে আবুধাবির রাজবধূ, ঠাঁই হল কোথায়?

শাসন নাকি মধ্যযুগীয় বর্বরতা! তৃতীয় শ্রেণির ছাত্রীর মাথার চুল ছিঁড়ে নিলেন শিক্ষক

স্বতন্ত্র সাংবাদিকদের ব্যঙ্গ সলিসিটার জেনারেলের, রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট