জার্মানিতে বহুতলে অগ্নিকাণ্ডে নিহত তিন ভারতীয়-ই কেরলের বাসিন্দা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির বোখুম শহরে বহুতল  ভবনে অগ্নিকাণ্ডে নিহত তিন ভারতীয় কেরলের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, নিহতরা হলেন, ইদুক্কি জেলার কাটাপ্পানার নোভা সাবু (২৫), কোল্লাম জেলার অঞ্জলি শীলা জয় (২৫) এবং এর্নাকুলাম জেলার কালাডির সিভিন জনি (২৬)। এর মধ্যে নোভা সাবু জিম প্রশিক্ষক ছিলেন। উচ্চ শিক্ষার জন্য গিয়েছিলেন সিভিন জনি এবং অঞ্জলি শীলা জয় গুদামে চাকরি করতেন। তাদের দেহ ভারতীয় দূতাবাসের আধিকারিকদের হাতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

জার্মান সংবাদমাধ্যম ‘এন-টিভি’  জানিয়েছে, গত মঙ্গলবার (১৩ অক্টোবর) স্থানীয় সময় ভোর সোয়া চারটার দিকে বোখুমের হফস্টেডে এলাকার পোস্টস্ট্রাসে (Poststrasse) অবস্থিত একটি বহুতল আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের খবর পান দমকলকর্মীরা। আগুন নেভাতে গিয়ে ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন মালয়ালি শিক্ষার্থী রয়েছেন, যার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তদন্তকারীরা অগ্নিকাণ্ডের কারণ হিসেবে কোনো যান্ত্রিক ত্রুটির সম্ভাবনা নাকচ করে দিয়েছেন এবং এটিকে পরিকল্পিত অগ্নিসংযোগ (অ্যার্সন) বলে সন্দেহ করছেন। পুলিশের ধারণা, ভবনের নিচতলায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়েছিল। এরপর আগুন ভবনের কাঠের সিঁড়ি বেয়ে ওপরের দিকে ছড়িয়ে পড়ে (যে সিঁড়িটি ছিল বের হওয়ার প্রধান পথ)। প্রতিবেশীরা পুলিশকে জানিয়েছেন যে, অগ্নিকাণ্ডের আগের দিন বাসিন্দাদের মধ্যে ঝগড়া হয়েছিল।

প্রথমে তিন ভারতীয়র পরিচয় সম্পর্কে পুলিশ কোনও তথ্য জানাতে পারেনি। বুধবার (১৪ অক্টোবর) বোখুম পুলিশের এক মুখপাত্র জানান, গত ৩ জুলাই কাজের সন্ধানে জার্মানি গিয়েছিলেন নোভা সাবু। আংশিক সময়ের জিম প্রশিক্ষক হিসেবে কাজ করছিলেন। সিভিন জনি উচ্চশিক্ষার জন্য মাত্র দুই সপ্তাহ আগে জার্মানি পৌঁছেছিলেন। তাঁর ভাই সালভিন জার্মানিতে থাকেন এবং বোন সিমি আয়ারল্যান্ডে থাকেন। অঞ্জলি শীলা জয় চাকরির সন্ধানে জুলাই মাসে জার্মানিতে পৌঁছেছিলেন। জীবিকা নির্বাহের জন্য একটি গুদামে কাজ করতেন।

মৃত্যুর সঙ্গে পাঙ্গা লড়ছে রোগীরা, হাসপাতালে বসে দেদার মদ্যপানের আসর বসিয়েছে স্বাস্থ্যকর্মীরা, ভাইরাল ভিডিও

রিকশায় চেপে সীতাকে অপহরণ, রামলীলার ভিডিয়ো দেখে হেসে লুটোপুটি নেটিজেনরা

কাটল কলকাতায় ঠাকুর দেখা নিয়ে জটিলতা, ২৪ ঘণ্টার মধ্যেই চালু হল ১৪ ঘাটের ফেরি পরিষেবা

প্রয়াত প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার জর্জে কাস্ত্রো, ৫৯ বছরেই থামল জীবনযুদ্ধ

শাসনের নামে বাড়াবাড়ি, ছাত্রীর চুল খিমচে তুলে নিলেন শিক্ষক

সাংবাদিকদের নিয়ে ব্যঙ্গ সলিসিটার জেনারেলের, রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট

১২ বছর বয়সে হারিয়ে গিয়েছিল, ২৪ বছর পর বুকের ধনকে দেখে কান্নায় ভেঙে পড়লেন মা

পঞ্চমীতে শান্তিপুর ১২ জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে নিহত ২

জার্মানিতে বহুতলে অগ্নিকাণ্ডে নিহত তিন ভারতীয়-ই কেরলের বাসিন্দা

রাহুল গান্ধিকে তীব্র তিরস্কার প্রধান বিচারপতি সূর্য কান্তের, কোন মামলায়?

ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদ, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ২৯ পড়ুয়া

‘রাজ্যে অবৈধ অনুপ্রবেশ ও গোরুপাচার বন্ধ,’ মুর্শিদাবাদে দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী

‘সরকারের কাজের গতি বাড়াতে মা দুর্গার ১১ হাতের প্রয়োজন,’ মন্তব্য দিলীপের

ডিজেল ভর্তি ট্যাঙ্কার উল্টে বিপত্তি, পঞ্চমীতে তীব্র যানজট যশোর রোডে