কাটল কলকাতায় ঠাকুর দেখা নিয়ে জটিলতা, ২৪ ঘণ্টার মধ্যেই চালু হল ১৪ ঘাটের ফেরি পরিষেবা

এই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই খুলে দেওয়া হল ফেরিঘাট। কলকাতা, হাওড়া ও উত্তর ২৪ পরগনা-সহ ১৪ ঘাট থেকে ফের চালু হল লঞ্চ পরিষেবা।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোয় কলকাতায় ঠাকুর দেখতে যাওয়ার অন্যতম ভরসা ফেরি পরিষেবা। অথচ চতুর্থী তথা বুধবার (১৪ অক্টোবর) দুপুর থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনার প্রায় ১৪টি ঘাটের ফেরি। দু’মাসের বকেয়া বেতন ও পুজোর বোনাস না পেয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছিলেন হুগলি নদী জলপথ পরিবহণ সমবায় সমিতির কর্মীরা। এই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই খুলে দেওয়া হল ফেরিঘাট। কলকাতা, হাওড়া ও উত্তর ২৪ পরগনা-সহ ১৪ ঘাট থেকে ফের চালু হল লঞ্চ পরিষেবা।

পঞ্চমী তথা বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা থেকে এই পরিষেবা শুরু হয়েছে বলে জানা গিয়েছে। ফলে পুজোয় কলকাতায় ঠাকুর দেখা নিয়ে যে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছিল, তার জট কাটল। জানা গিয়েছে, পুর নগরন্নোয়ন প্রতিমন্ত্রী উমেশ রায় হুগলি নদী জলপথ পরিবহণ সমবায় সমিতির কর্মীদের সঙ্গে বৈঠক করেছেন। তাঁদের এক-দু’দিনের মধ্যে বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন। এর ফলেই ফেরিঘাট পরিষেবা পুনরায় চালু করতে রাজি হয়েছেন তাঁরা। আসলে পুজোর দিনগুলিতে ফেরি ঘাট বন্ধ হওয়া নিয়ে সমস্যায় পড়ে গিয়েছিলেন সকলে। কারণ হাওড়া স্টেশনে নামা লক্ষ লক্ষ দর্শনার্থীর কলকাতায় পৌঁছনোর পথ ফেরিঘাট। তাই তাঁদের যাতায়াত বড়সড় সংকটের মুখে পড়ে গিয়েছিল।

বিশেষ করে ভিড়ের মধ্যে সীমিত বাস ও ক্যাবের উপর নির্ভর করে কীভাবে বাড়তি যাত্রীর চাপ সামলানো যাবে, সেই প্রশ্ন উঠেছিল। গত মঙ্গলবার বিকেলেই হাওড়া স্টেশন লাগোয়া ফেরিঘাটে বিক্ষোভ দেখিয়ে কর্মীরা হুঁশিয়ারি দিয়েছিলেন, পাওনা না মিটলে বুধবার দুপুর ২টোর পর থেকে পরিষেবা বন্ধ করে দেবেন তাঁরা। সেটাই করেছিলেন। তাঁদের দাবি ছিল, অগস্ট ও সেপ্টেম্বরের বেতন বকেয়ার পাশাপাশি পুজোর বোনাস না মেলায় চরম আর্থিক সংকটে পড়েছেন তারা। পুজো‍য় পরিবারের শিশুদের জন্য নতুন পোশাক কেনা সম্ভব হয়নি। তাই বাধ্য হয়েই কর্মবিরতির পথে হাঁটতে হয়েছে তাঁদের। অবশেষে ২৪ ঘণ্টা কাটতে কাটতে মন্ত্রীর প্রতিশ্রুতিতে খুলল ১৪ ফেরিঘাট পরিষেবা। 

৭৩ বছর বাদে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চেয়ারম্যান পদে ‘ঋণে জর্জরিত’ পাকিস্তানের অর্থমন্ত্রী

জলে ভাসছে পুজোর মণ্ডপ, গুয়াহাটিতে নৌকায় চেপেই হবে দেবীদর্শন!

বাড়ির বাইরে পা রাখতেই অভিজিৎ দীপককে আটক করল দিল্লি পুলিশ

তারাপীঠে মায়ের গর্ভগৃহে বসছে রিমোট চালিত দরজা, থাকছে এসি

ইতিহাসে প্রথমবার, একই দলের হয়ে মাঠে নামবেন পুরুষ ও মহিলা ক্রিকেটাররা

সম্পর্কে বিচ্ছেদ, রাগে ১৮ বছরের তরুণীকে শ্বাসরোধের পর পাথর দিয়ে পিটিয়ে খুন করল প্রেমিক

স্বামীর খুনকে সাপের ছোবলে মৃত্যু বলে চালানোর চেষ্টা, স্ত্রী ও প্রেমিককে ফাঁসির সাজা আদালতের

সার্কিট হাউস-কাণ্ডে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ মহুয়া, দ্রুত শুনানির আর্জি

স্বামীর বিরুদ্ধে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে এফআইআর দায়ের বিজেপি মন্ত্রীর

হামলার আশঙ্কার মধ্যে বাংলাদেশে শুরু দুর্গো‍ৎসব, ঢাকেশ্বরী মন্দিরে উপচে পড়ল ভিড়

তিরঙ্গা যাত্রা শুরুর আগেই অভিজিৎ দীপকের বাড়িতে হানা দিল পুলিশ

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪