৫৯ বছরেই থামল জীবন, প্রয়াত প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার কাস্ত্রো

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রয়াত আর্জেন্টিনার কিংবদন্তি এবং প্রাক্তন বিশ্ব মিডলওয়েট বক্সিং চ্যাম্পিয়ন হোর্হে ‘লোকোমোতোরা’ কাস্ত্রো। ৫৯ বছর বয়সেই প্রাণ হারালেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে আর্জেন্টিনার বক্সিং মহলে। বক্সিং রিংয়ে তাঁর লড়াই, হার না মানা মানসিকতা এবং অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প আজও ক্রীড়াপ্রেমীদের মনে উজ্জ্বল। প্রতিপক্ষের একের পর এক আঘাত সামলেও শেষ মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা ছিল তাঁর বিশেষ পরিচয়।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার বুয়েনস আইরেসের মোরোন এলাকার একটি বিঙ্গো হলে অসুস্থ হয়ে পড়েন কাস্ত্রো। সেখানেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হলেও শেষরক্ষা হয়নি। তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকপ্রকাশ করেছে ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিল (WBC)।  ১৯৬৭ সালের ১৮ অগস্ট আর্জেন্টিনার কালেতা অলিভিয়ায় জন্ম কাস্ত্রোর। পেশাদার বক্সিংয়ে তাঁর অভিষেক হয় ১৯৮৭ সালে। দীর্ঘ কেরিয়ারে মোট ১৪৪টি লড়াইয়ে অংশ নিয়েছিলেন তিনি। এর মধ্যে ১৩০টিতে জয় পেয়েছিলেন। ৯০টি জয় এসেছিল নকআউটের মাধ্যমে। হেরেছিলেন ১১টি ম্যাচে এবং তিনটি লড়াই ড্র হয়েছিল।

আরও পড়ুন: ১২ বছর বয়সে হারিয়ে গিয়েছিল, ২৪ বছর পর বুকের ধনকে দেখে কান্নায় ভেঙে পড়লেন মা

১৯৯৪ সালের ১২ অগস্ট মার্কিন বক্সার রেগি জনসনকে হারিয়ে WBA মিডলওয়েট বিশ্বখেতাব জেতেন কাস্ত্রো। তবে তাঁর কেরিয়ারের সবচেয়ে স্মরণীয় লড়াই ছিল একই বছরের ডিসেম্বরে জন ডেভিড জ্যাকসনের বিরুদ্ধে। প্রতিপক্ষের আঘাতে ভেঙে পড়েছিলেন তিনি। কিন্তু নবম রাউন্ডে দুর্দান্ত বাঁ-হাতের ঘুষিতে জ্যাকসনকে ধরাশয়ী করেন। অবিশ্বাস্য সেই প্রত্যাবর্তন বক্সিং ইতিহাসে জায়গা করে নেয়। পরবর্তীতে ‘দ্য রিং’ ম্যাগাজিনের বিচারে ১৯৯৪ সালের সেরা লড়াইয়ের স্বীকৃতিও পায় ম্যাচটি। ১৯৯৫ সালে জাপানের শিনজি তাকেহারার কাছে হেরে বিশ্বখেতাব হারান তিনি। ২০০৭ সালে পেশাদার বক্সিং থেকে অবসর নেন কাস্ত্রো। রিং ছাড়ার পরও সমাজসেবামূলক কাজে যুক্ত ছিলেন। দরিদ্র মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা এবং বক্সিং প্রশিক্ষণের সুযোগ তৈরি করায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন।

লন্ডনের রাস্তায় আলুথালু বেশে বেহুঁশ হয়ে পড়ে দুবাইয়ে রাজবধূ, ঠাঁয় হল শ্রীঘরে

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

দেশ ছাড়ার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বোম্বে হাইকোর্টে দ্বারস্থ ইমরান খান

মুহূর্তের মধ্যেই সব শেষ..!কাঁথিতে ২টি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত একাধিক

হীরে ও ১৬ কেজি লোহা দিয়ে অভিনব দুর্গাপ্রতিমা তৈরি করলেন হাবড়ার শিল্পী ইন্দ্রজিৎ

মৃত্যুর সঙ্গে পাঙ্গা লড়ছে রোগীরা, হাসপাতালে বসে দেদার মদ্যপানের আসর বসিয়েছে স্বাস্থ্যকর্মীরা, ভাইরাল ভিডিও

রিকশায় চেপে সীতাকে অপহরণ, রামলীলার ভিডিয়ো দেখে হেসে লুটোপুটি নেটিজেনরা

কাটল কলকাতায় ঠাকুর দেখা নিয়ে জটিলতা, ২৪ ঘণ্টার মধ্যেই চালু হল ১৪ ঘাটের ফেরি পরিষেবা

জার্মানিতে বহুতলে অগ্নিকাণ্ডে নিহত তিন ভারতীয়-ই কেরলের বাসিন্দা

রাহুল গান্ধিকে তীব্র তিরস্কার প্রধান বিচারপতি সূর্য কান্তের, কোন মামলায়?

ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদ, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ২৯ পড়ুয়া

৫৯ বছরেই থামল জীবন, প্রয়াত প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার কাস্ত্রো

শাসন নাকি মধ্যযুগীয় বর্বরতা! তৃতীয় শ্রেণির ছাত্রীর মাথার চুল ছিঁড়ে নিলেন শিক্ষক

স্বতন্ত্র সাংবাদিকদের ব্যঙ্গ সলিসিটার জেনারেলের, রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট