মৃত্যুর সঙ্গে পাঙ্গা লড়ছে রোগীরা, হাসপাতালে বসে দেদার মদ্যপানের আসর বসিয়েছে স্বাস্থ্যকর্মীরা, ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হাসপাতালের জরুরি বিভাগে তখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রোগীরা। কেউ যন্ত্রণায় কাতরাচ্ছেন, কেউ সুস্থ হয়ে বাড়ি ফেরার অপেক্ষায়। এমনই এক চিকিৎসাকেন্দ্রের চৌহদ্দিতে দায়িত্ব পালনের বদলে মদ্যপানের আসর বসানোর অভিযোগ উঠল কয়েক জনের বিরুদ্ধে। হাসপাতালের ভিতরে বসে মদ্যপানের সেই দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। সেই ফুটেজ সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তীব্র শোরগোল। প্রশ্ন উঠছে হাসপাতালের নিরাপত্তা ও কর্মীদের দায়িত্ববোধ নিয়েও।

ঘটনাটি বিহারের দরভাঙার দরভাঙা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (ডিএমসিএইচ)। সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি সিসিটিভি ফুটেজে হাসপাতালের জরুরি বিভাগের নতুন ভবনের সিঁড়ির পাশের বারান্দায় কয়েক জনকে মদ্যপান করতে দেখা গিয়েছে বলে দাবি। ফুটেজে তিন জন মহিলা ও এক পুরুষকে মদ্যপান করতে দেখা যাচ্ছে। তাঁদের হাসপাতালের কর্মী বলে সন্দেহ করা হলেও, প্রত্যেকের পরিচয় ও পদ এখনও আনুষ্ঠানিক ভাবে নিশ্চিত হয়নি। ফুটেজে দেখা যাচ্ছে, দু’জন মহিলা খাবার ও ঠান্ডা পানীয় নিয়ে বসে রয়েছেন। অন্য এক মহিলাকে সিঁড়ির কাছে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এর পর কয়েক জন পুরুষ সেখানে আসেন। তাঁদের মধ্যে এক জনের কাছ থেকে এক মহিলাকে মদের প্যাকেট নিতে দেখা যায় বলে দাবি। তার পর পানীয়ের সঙ্গে মদ মিশিয়ে গ্লাসে ঢেলে খাওয়ার দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায়। ফুটেজে এক ব্যক্তির গলায় হাসপাতালের নাম লেখা পরিচয়পত্রের ফিতেও নজরে এসেছে। তবে ওই ব্যক্তিদের পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত তথ্য মেলেনি। প্রধান বিষয় হল, বিহারে মদ তৈরি, বিক্রি ও পান নিষিদ্ধ। সেই রাজ্যেরই একটি সরকারি হাসপাতালের জরুরি বিভাগের ভবনে এমন ঘটনার অভিযোগ সামনে আসায় প্রশ্ন উঠেছে প্রশাসনিক নজরদারি নিয়ে। যে হাসপাতালে রোগীদের চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার কথা, সেখানে এমন ঘটনা ঘটলে দায়িত্ব পালনের ক্ষেত্রে কতটা শৃঙ্খলা বজায় থাকছে, তা নিয়েও প্রশ্ন উঠছে।


 

ঘটনাটি সামনে আসার পর দরভাঙার পুলিশ সুপার জগুনাথ রেড্ডি সংশ্লিষ্ট থানাকে পদক্ষেপ করার নির্দেশ দেন। এর পর বেন্তা থানায় এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ভাইরাল ফুটেজের পাশাপাশি হাসপাতালের সম্পূর্ণ সিসিটিভি রেকর্ডিং খতিয়ে দেখা হবে। কারা ওই ঘটনায় জড়িত, তাঁদের পরিচয় কী এবং ঠিক কী পরিস্থিতিতে ঘটনাটি ঘটেছিল, তা জানার চেষ্টা চলছে। অন্য দিকে, হাসপাতালের সুপার জগদীশ চন্দ্র জানিয়েছেন, ভাইরাল ফুটেজের সত্যতা যাচাই করে অভিযুক্তদের চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আপাতত তদন্তের দিকেই নজর রয়েছে। 

লন্ডনের রাস্তায় আলুথালু বেশে বেহুঁশ হয়ে পড়ে দুবাইয়ে রাজবধূ, ঠাঁয় হল শ্রীঘরে

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

দেশ ছাড়ার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বোম্বে হাইকোর্টে দ্বারস্থ ইমরান খান

মুহূর্তের মধ্যেই সব শেষ..!কাঁথিতে ২টি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত একাধিক

হীরে ও ১৬ কেজি লোহা দিয়ে অভিনব দুর্গাপ্রতিমা তৈরি করলেন হাবড়ার শিল্পী ইন্দ্রজিৎ

রিকশায় চেপে সীতাকে অপহরণ, রামলীলার ভিডিয়ো দেখে হেসে লুটোপুটি নেটিজেনরা

কাটল কলকাতায় ঠাকুর দেখা নিয়ে জটিলতা, ২৪ ঘণ্টার মধ্যেই চালু হল ১৪ ঘাটের ফেরি পরিষেবা

৫৯ বছরেই থামল জীবন, প্রয়াত প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার কাস্ত্রো

জার্মানিতে বহুতলে অগ্নিকাণ্ডে নিহত তিন ভারতীয়-ই কেরলের বাসিন্দা

রাহুল গান্ধিকে তীব্র তিরস্কার প্রধান বিচারপতি সূর্য কান্তের, কোন মামলায়?

ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদ, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ২৯ পড়ুয়া

শাসন নাকি মধ্যযুগীয় বর্বরতা! তৃতীয় শ্রেণির ছাত্রীর মাথার চুল ছিঁড়ে নিলেন শিক্ষক

স্বতন্ত্র সাংবাদিকদের ব্যঙ্গ সলিসিটার জেনারেলের, রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট

১২ বছর বয়সে হারিয়ে গিয়েছিল, ২৪ বছর পর বুকের ধনকে দেখে কান্নায় ভেঙে পড়লেন মা