টেস্ট ড্রাইভের নামে দামি গাড়ি নিয়ে চম্পট চোরের দলের, মাথায় হাত শোরুমের কর্মীদের

Share:

নিজস্ব প্রতিনিধি:  যে কোনও গাড়ি কেনার আগে টেস্ট ড্রাইভ করে দেখিয়ে দেওয়া হয় গ্রাহকদের। গাড়ির ফিচার্স কি রয়েছে সেটাই ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিতে দেওয়া হয়। তেমননি গাড়ি কিনবেন বলে মাহিন্দ্রার শো-রুমে গিয়েছিলেন চার যুবক। কে আর আর জানত চার যুবকের মনে মনে কি রয়েছে। শো-রুমের আধিকারিকরা ওই চার যুবককে গাড়ি দিতেই তারা  টেস্ট ড্রাইভ দেওয়ার ভান করে একটি মাহিন্দ্রা এসইউভি চুরি করে পালিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যপক চাঞ্চল্য ছড়িয়ে পরে। 

ঘটনাটি ঘটেছে  উত্তর প্রদেশের বারাবাঁকিতে কোতোয়ালি এলাকায় অবস্থিত নিউ বারাবাঁকী গাড়ি বাজারে। মঙ্গলবার সন্ধ্যায় গ্রাহক পরিচয় দিয়ে  চার যুবক চলন্ত গাড়ি থেকে  শোরুম কর্মচারীকে ফেলে দেয়  গাড়িটি নিয়ে পালিয়ে যায়।  চুরি যাওয়া গাড়িটির মূল্য ৭ লক্ষ টাকারও বেশি বলে জানা  গিয়েছে। স্থানীয়রা বলছেন,  মঙ্গলবার সন্ধ্যায় নিউ বারাবাঁকি গাড়ি বাজারে চার যুবক এসে পৌঁছায়। তারা অনেকক্ষণ ধরে গাড়ির দিকে তাকিয়ে থাকে এবং অবশেষে  মাহিন্দ্রা XUV-300 গাড়ি কিনবে বলে স্থির করে।  তারা গাড়িটির ফিচার্স পরীক্ষা করার জন্য গাড়িটির টেস্ট ড্রাইভ করার ইচ্ছা প্রকাশ করে। শোরুমের একজন কর্মচারী তাদের চারজনের সাথে গাড়িতে করে হাইওয়ের দিকে রওনা দেয়। প্রায় এক কিলোমিটার পথ যাওয়ার পর যুবকরা কর্মচারীর সঙ্গে  ঝগড়া শুরু করে এবং তাকে চলন্ত গাড়ি থেকে রাস্তায় ধাক্কা  দিয়ে ফেলে দিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যায়।  

আরও পড়ুন: মঙ্গলকোট কেন্দ্রে তৃণমূল প্রার্থী কে?‌ বিধায়কের বিরুদ্ধে পোস্টার পড়তেই গুঞ্জন তুঙ্গে

ঘটনার পরেই  আহত কর্মচারী তাৎক্ষণিকভাবে তাঁর উচ্চ পদস্থ কর্মকর্তাদের  ঘটনাটি সম্পর্কে জানান।  পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে এবং অভিযুক্তদের সন্ধানে একটি দল গঠন করেছে। পুরো ঘটনাটি  সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। ফুটেজে দেখা  গিয়েছে চার যুবক প্যান্ট, শার্ট এবং জুতা পরে আছে, তাদের মধ্যে একজনের পরনে হুডি রয়েছে। হামলাকারীদের মুখ এবং গতিবিধি ক্যামেরায় ধরা পড়েছে। তাদের শনাক্ত করার কাজ চলছে।  ওই শো -রুমের পক্ষ থেকে শহর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে এবং পুলিশ সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত  করার চেষ্টা করছে।    শীঘ্রই তাদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিশ। 

  

ক্যামাক স্ট্রিটকাণ্ডে হুমায়ুন কবীরের বাড়িতে ফের হানা পুলিশের, দেওয়া হল হাজিরার নোটিস

রান্নার মাঝেই বৌদিকে কুড়ুল দিয়ে কোপ দেওরের, মালদায় চাঞ্চল্য

তীব্র সমুদ্র সংঘাত! আমেরিকার যুদ্ধজাহাজ-সহ ৬ জাহাজে হামলার দাবি ইরানের

রবিতেও বৃষ্টির চোখরাঙানি! একাধিক জেলায় হলুদ সতর্কতা, ভিজতে পারে কলকাতাও

ক্যামাক স্ট্রিটকাণ্ডে তৃতীয়বার হুমায়ুন কবীরকে নোটিস দিল পুলিশ    

প্রয়াত ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু, শোকের ছায়া রাজনৈতিক মহলে

বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে! আগুনে ঝলসে মৃত ২২, আহত একাধিক

জানুন Jio-র বিশেষ রিচার্জ প্ল্যান, শেষ হবে না ডেটা ও কলিং সুবিধা

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে