অমেঠিতে কংগ্রেসের পার্টি অফিসের সামনে ভাঙচুর, ছড়িয়েছে উত্তেজনা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তৃতীয় দফায় লোকসভা নির্বাচনের আগে উত্তেজনা ছড়াল অমেঠিতে। রবিবার রাতে অমেঠিতে কংগ্রেস অফিসের  বাইরে দাঁড়ানো একাধিক গাড়ি ভাঙচুর। যা নিয়ে অমেঠিতে শুরু হয়েছে উত্তেজনা। ঘটনার পর দুষ্কৃতীরা এলাকা ছেড়ে চম্পট দিয়েছে বলে জানিয়েছেন কংগ্রেস কর্মীরা।

এই ঘটনা প্রসঙ্গে কংগ্রেস  অভিযোগ করেছে বর্তমান সাংসদ তথা বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি এই হামলা চালিয়েছেন।   ইতিমধ্যেই এই ঘটনা প্রসঙ্গে টুইট করে  বিজেপি প্রার্থীকে কটাক্ষ করেছে কংগ্রেস। টুইটে লেখা রয়েছে,’ স্মৃতি ইরানি এবং বিজেপি কর্মীরা অমেঠিতে ভয় পেয়ে গিয়েছে। পরাজয়ের ভয়ে বিজেপির দুষ্কৃতীরা লাঠি, রড নিয়ে কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুর করতে পৌঁছে গিয়েছিল। অফিসের বাইরে রাখা গাড়ি ভাঙচুর করেছে তারা।  অনেকেই এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন।‘

তবে কংগ্রেসে অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। এই নিয়ে বিজেপির  রাকেশ ত্রিপাঠি বলেছেন, কংগ্রেস অমেঠিতে লোকসভা আসনের নির্বাচনে নোংরা কৌশল ব্যবহার করছে। ভাঙচুরের ঘটনাটি কংগ্রেসের সহানুভূতি ভোট পাওয়ার চেষ্টা করছে।  ইতিমধ্যেই ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ। পরিস্থিতি সামাল দিতে পৌঁছন CO ময়ঙ্ক দ্বিবেদীও। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত। অন্যদিকে  সামনেই অমেঠিতে লোকসভা নির্বাচন। চলতি বছর ভোটে কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছে কিশোরী লাল সিং।  এই আবহে অমেঠি কেন্দ্রে ছড়াল উত্তেজনা।

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে