Loading live market data...
Loading active stocks...
Connecting...

এবার ইউপিআইয়ের মাধ্যমে টাকা জমা ব্যাঙ্কে

Share:

নিজস্ব প্রতিনিধি : এবার থেকে ইউপিআইয়ের মাধ্যমে নগদ টাকা ব্যাঙ্কে জমা দেওয়া যাবে। শুক্রবার রিজার্ভ ব্যাঙ্কের তরফে এই কথা জানানো হয়েছে। এর ফলে খুব সহজ উপায়ে ব্যাঙ্কগুলির মধ্যে মোবাইল ফোনের মাধ্যমে নগদ টাকা জমা পড়বে।

রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানান, ক্যাস ডিপোজিট মেশিনের মাধ্যমে এই নগদ টাকা জমা দেওয়া হবে। বিভিন্ন ব্যাঙ্কের শাখায় যাতে নগদ জমা নেওয়ার কমে, সেই কথা মাথায় রেখেই নতুন এই ব্যবস্থা চালু করা হচ্ছে। এতদিন এটিএমে ডেবিট কার্ড ব্যবহার করে নগদ টাকা জমা দেওয়ার চল ছিল। এবার শুধু এটিএমের মাধ্যমেই নয়, এবার ইউপিআইয়ের মাধ্যমেও ব্যাঙ্কে টাকা জমা দেওয়া যাবে। রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, থার্ড পার্টি ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআইয়ের সঙ্গে প্রিপেড পেমেন্ট ইনস্ট্রুমেন্টকে যুক্ত করা বলে। এর মাধ্যমে অনলাইনে টাকা জমা দেওয়া আরও সহজ হবে।

রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, খুব তাড়াতাড়ি নতুন এই ব্যবস্থা কার্যকর করা হবে। এই বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশিকা জারি করা হবে। এই প্রসঙ্গে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, যেভাবে ইউপিআইয়ের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা বাড়ছে, সেই কথা মাথায় রেখেই নতুন এই টাকা জমা দেওয়ার ব্যবস্থা চালু করার কথা ভাবা হচ্ছে।

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

নবান্নে গিয়ে মুখ্যসচিব ও ডিজিকে কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার বার্তা শমীকের

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত