ঘুষ নিতেই হাতেনাতে ধরা পড়তেই কান্নায় ভেঙে পড়লেন সরকারি আধিকারিক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ঘুষ নিতে গিয়ে ধরা পড়ে গেলেন তেলেঙ্গানার এক আধিকারিক। সোমবার হায়দরাবাদে নিজের অফিসে ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েন তেলেঙ্গানার কর্মকর্তা। তারপরেই ট্রাইবাল ওয়েলফেয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের এক এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করল তেলেঙ্গানার দুর্নীতি দমন ব্যুরো (এসিবি)।

এসিবি জানিয়েছে, কে জগা জ্যোতি নামে অভিযুক্ত আধিকারিকের বিরুদ্ধে ৮৪,০০০ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই ঘুষ চাওয়ার অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। ঘুষ নেওয়ার অপরাধে কে জগা জ্যোতিকে আটক করে দুর্নীতি দমন কমিশন। তবে এই প্রথম নয় এরআগেও কে জগা জ্যোতির বিরুদ্ধে উঠেছিল এমন বেশ কয়েকটি দুর্নীতির অভিযোগ। আর তাতেই এসিবির নজরে অনেকদিন ধরেই ছিলেন তিনি।

এবার এক ব্যক্তিকে চাকরি করিয়ে দেওয়ার জন্য  ৮৪,০০০ টাকা ঘুষ চান অভিযুক্ত ইঞ্জিনিয়ার। এরপর ওই ইঞ্জিনিয়ারের দফতরে ওই ব্যক্তি টাকা দিতে আসলেই হাতেনাতে ধরে ফেলেন এসিবি আধিকারিকরা।  শুধু তাই নয় আটক করার পরেই ওই ইঞ্জিনিয়ারের  ফেনল্‌পথ্যালিন পরীক্ষা করে আধিকারিকরা। তারপরেই স্পষ্ট হয় কে জগা জ্যোতি সরকারি ক্ষমতা অপব্যবহার করে ঘুষ নিয়ে চলেছে। তবে আটকের পরেই ক্যামেরার সামনে কান্নায় ভেঙে পড়লেন অভিযুক্ত কে জগা জ্যোতি। সেই কান্নার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

৬০ দিনের মধ্যে মহাকাশে পরমাণু অস্ত্র পাঠাবে রাশিয়া! রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭০০ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট