আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ঋণ খেলাপির জন্য সিবিআই-এর হাতে গ্রেফতার প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ ২৫ বছরের ঋণ খেলাপির মামলায় গ্রেফতার হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে। অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী হিতেশ্বর সালকিয়ার পুত্র অশোক সালকিয়াকে রবিবার গ্রেফতার করেছে সিবিআই। অসমের গুয়াহাটি থেকে গ্রেফতার করা হয়েছে ব্যবসায়ী অশোক সালকিয়াকে। সোমবার আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে।

২৫ বছর আগে ঋণ নেওয়ার পর তা মেটাননি প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে। আর সেই মামলায় এতদিন নিম্ন আদালতে চলছিল। কিন্তু কিছুদিন আগেই নিম্ন আদালতের সমন এড়িয়ে বিপাকে পড়েন অশোক সালকিয়া। আদালতের নির্দেশেই অশোককে গ্রেফতার করেছে সিবিআই। জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করা হয়েছে ব্যবসায়ী অশোককে। এই বিষয়ে তাঁর দাদা দেবব্রত সালকিয়া জানিয়েছেন, রবিবার বাড়ি থেকেই গ্রেফতার করা হয় অশোককে। দেবব্রত অসম বিধানসভায় বিরোধী দলনেতা ও কংগ্রেসের জনপ্রিয় নেতা বলেই পরিচিত। গোটা ঘটনাই বিজেপির চক্রান্ত বলে দাবি করেছেন তিনি। দেবব্রত জানিয়েছেন, ‘আমরা কেউ জানি না ওকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে। আদৌ গ্রেফতার করা হয়েছে কিনা কিংবা আটক করা হয়েছে কিছুই জানি না। যদিও এই মামলাটি বহুদিন আগেই ব্যাঙ্কের সঙ্গে সমঝোতা হয়ে গিয়েছে। ব্যাঙ্কের দোষ, তাদের তরফে আদালতকে কিছুই জানান হয়নি।’

অশোক সালকিয়া অসমের কৃষি ও গ্রামোন্নয়ন দফতরের সমবায় ব্যাঙ্ক থেকে ৯ লক্ষ টাকার ঋণ নেন। তারপরেই আর সেই ঋণ শোধ করেননি। ১৯৯৮ সালে বিষয়টি সামনে আসে যখন অশোকের বিরুদ্ধে মামলা করা হয়। ২০০১ সালে সিবিআই তদন্তভার নিজেদের হাতে নেয়।

Published by:

Share Link:

More Releted News:

ভোটগণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী কেন?‌ সুপ্রিম কোর্টে কমিশনের বিরুদ্ধে তৃণমূল

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

বাণিজ্যিক গ্যাসের পরে এবার পেট্রল-ডিজেলের দাম লিটারপিছু ৪-৫ টাকা বাড়ছে?

চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় তরুণ, অন্ধ্রে ছেলের দেহের অপেক্ষায় ঋণগ্রস্ত বাবা

উজ্জয়নের মহাকাল মন্দির চত্বর খুঁড়তেই মিলল একবিংশ শতাব্দীর বিশাল শিবলিঙ্গ

স্বপ্নের সাজে অপেক্ষায় কনে, বিয়ের অনুষ্ঠানে হাজির বরের লিভ-ইন-পার্টনার! তারপর…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ