সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের রহস্যমৃত্যু মামলায় FIR দায়ের করল সিবিআই

Share:

নিজস্ব প্রতিনিধি: বোম্বে হাইকোর্টের নির্দেশের পর প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ম্যানেজার দিশা সালিয়ানের রহস্যমৃত্যুর নতুন করে তদন্ত শুরু করবে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)। নতুন করে মেয়ের মৃত্যুর তদন্তের রায়ে খুশি হয়েছেন দিশার বাবা। এবার এই মামলায় একটি এফআইআর দায়ের করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এর আগের শুনানিতে, বোম্বে হাইকোর্টের বিচারপতি ভারতী ডাঙ্গরে-মঞ্জুষা দেশপান্ডের ডিভিশন বেঞ্চ প্রশ্ন তুলেছিল যে, ‘দিশাকে খুন করা হয়েছে, তেমনটাই দাবি করেছে তাঁর পরিবার। তা সত্ত্বেও শুধুমাত্র কেন এডিআর (বিকল্প সিদ্ধান্ত আবেদন) নথিভুক্ত করা হয়েছে? দিশার মৃত্যুর পাঁচ বছর কেটে গেলেও এখন তাঁর ময়নাতদন্তের রিপোর্ট এবং বিকল্প সিদ্ধান্ত রায়ের (এডিআর) অনুলিপি পরিবারকে সরবরাহ করা হয়নি, কেন?’ এরপরেই আদালত দিশার মৃত্যুর তদন্ত পুনরায় শুরু করার জন্যে সিবিআইকে নির্দেশ দেয়। আদালতের নির্দেশের পরেই সংস্থাটি এফআইআর দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ্য, দিশা সালিয়ানের বাবা সতীশ সালিয়ান তদন্তের জন্য কয়েকজনের নাম সিবিআইকে দিয়েছে এবং জানিয়েছেন, শীঘ্রই তদন্ত শুরু হবে বলে তিনি আত্মবিশ্বাসী। প্রসঙ্গত, ২০২০ সালে সুশান্তের আকস্মিক মৃত্যুতে থমকে গিয়েছিল গোটা দেশ। তাঁকে তাঁর বান্দ্রার বাড়ি থেকেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছিল। তাঁর মৃত্যুর ঠিক কয়েকদিন আগে তথা ২০২০ সালের ৮ জুন মালাডের একটি ভবনের ১৪ তলা থেকে পড়ে রহস্যমৃত্যু হয় তাঁর ম্যানেজার দিশা সালিয়ানের (২৮)। তিনিও আত্মহত্যা করেছেন নাকি তাঁর মৃত্যুও অস্বাভাবিক, তা নিয়েও প্রশ্ন উঠেছে। যদিও সেই সময় এই ঘটনায় একটি আকস্মিক মৃত্যুর মামলা রুজু করেছিল পুলিশ। কিন্তু তদন্তের পর পুলিশ দিশার মৃত্যুকে আত্মহত্যা হিসেবে চিহ্নিত করে এবং মামলা ক্লোজ করে।

তবে, দিশার বাবা সতীশ সালিয়ান পুলিশি তদন্তে সন্দেহ প্রকাশ করেন এবং গত বছর মামলাটি পুনরায় তদন্তের দাবি করে বোম্বে হাইকোর্টে একটি পিটিশন দাখিল করেন। সেখানে তিনি অভিযোগ করেন যে, তাঁর মেয়েকে গণধর্ষণের পড়ে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে। আর এই ঘটনায় শিবসেনা (ইউবিটি) নেতা রাজ ঠাকরের ছেলে আদিত্য ঠাকরেকে দায়ী করে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করার আবেদন করেন। তিনি আবেদনে আরও জানান, ২০২০ সালের জুন মাসে দিশাকে রহস্যজনক পরিস্থিতিতে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। কিছু প্রভাবশালী ব্যক্তিকে রক্ষা করার জন্য পরিকল্পিতভাবে ঘটনাটি ধামাচাপা দেওয়া হয়েছে। আদিত্য ও তাঁর বন্ধুরা দিশাকে ধর্ষণের পর খুন করেছেন। তাঁদেরকে বাঁচানোর জন্যে তাঁর মেয়ের মৃত্যু আত্মহত্যা বলে ধামাচাপা দেওয়া হয়েছে। অবশেষে গত ২ সেপ্টেম্বর সতীশের সেই আবেদনের শুনানি করে বোম্বে হাইকোর্ট। 

বাংলার ফুটবলের হাল ফেরাতে মাঠে নামলেন মিঠুন চক্রবর্তী

বিদ্যুূতের জাল বিল দেখিয়ে বৃদ্ধের প্রায় ১৮ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ, গ্রেফতার যুবক

সরানো হল কাশী বিশ্বনাথ মন্দিরের CEO বিশ্বভূষণ মিশ্রকে

স্ত্রী-খুনে গ্রেফতার, থানায় ফেরার পথে চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেওয়ার মৃত্যু রামানুজের

যাদবপুর-সহ সব বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ বন্ধের আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের

২৪ ক্যারেট সোনায় মোড়া গণেশ, সাজানো ৩.৮ লক্ষের বেশি আমেরিকান ডায়মন্ডে! দেখতে যাবেন?

৬২ বছর বয়সে ফের বিয়ে করলেন ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, পাত্র কে?

‘সুরেন্দ্রনাথে থ্রেট কালচার চলছে,’ দাবি উপাধক্ষ্যের, পাল্টা ভর্তি নিয়ে দুর্নীতির অভিযোগ পড়ুয়াদের

লেনিন থেকে কার্ল মার্কস সরণি, বিজেপির জমানায় নাম বদলাচ্ছে শহরের একাধিক রাস্তার

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

পুজোর আগে পাথরপ্রতিমার একাধিক ঘাটে অনির্দিষ্টকালের জন্য ফেরি বন্ধের নোটিস, বাড়ছে চিন্তা

দুবাই স্টেডিয়ামে নকভিকে নিশান করে ‘ট্রফি চোর’ স্লোগান! অপমানিত হয়ে মাঠ ছাড়ার ভিডিও ভাইরাল

২০০ বছর পর গণেশ চতুর্থীতে বিরল যোগ, ভাগ্য খুলবে ৫ রাশির