CBSC-র দশম শ্রেণীর ফলাফল প্রকাশ, কীভাবে জানবেন রেজাল্ট?

পয়লা বৈশাখের শুভক্ষণে দশম শ্রেণীর ফলাফল ঘোষণা করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSC)।

Share:

নিজস্ব প্রতিনিধি: পয়লা বৈশাখের শুভক্ষণে দশম শ্রেণীর ফলাফল ঘোষণা করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSC)। প্রায় ২৫ লাখ পড়ুয়ার ফলাফল ঘোষণা করল বোর্ড। কীভাবে ফলাফল জানতে পারবেন? শিক্ষার্থীরা তাঁদের লগইন আইডি ব্যবহার করে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট cbsc.gov.in এবং result.cbsc.nic.in-এ ক্লিক করলেই ফলাফল দেখতে পারবেন। গত ১৭ ফেব্রুয়ারি থেকে ১১ মার্চের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল ২০২৬ সালের CBSC দশম শ্রেণীর বোর্ড পরীক্ষা। যেখানে প্রায় ২৫ লক্ষ শিক্ষার্থী অংশ নিয়েছিল। তবে অফিসিয়াল ওয়েবসাইটগুলি ছাড়াও, ডিজি-লকারের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ডিজিটাল মার্কশিট ডাউনলোড করতে পারে।

এছাড়া ফলাফল দেখার সরাসরি লিঙ্কটি সক্রিয় করা হয়েছে। ফলাফল দেখার জন্য শিক্ষার্থীদের রোল নম্বর, স্কুল নম্বর, অ্যাডমিট কার্ড আইডি, জন্ম তারিখ এবং সিকিউরিটি পিন দিতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট এবং ডিজি-লকার ছাড়াও, উমাং অ্যাপ এবং SMS- IVRS-এর মাধ্যমে ফলাফল দেখতে পারবে শিক্ষার্থী রা। ডিজি-লকারের মাধ্যমে ডিজিটাল মার্কশিট ও সার্টিফিকেট ইস্যু করতে পারবেন। আগেও জানা গিয়েছিল যে, পাসের হার, লিঙ্গভিত্তিক, রাজ্যভিত্তিক ফলাফল এবং অন্যান্য তথ্য বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পরীক্ষার্থীদের সেখান থেকে দেখতে হবে। পাশাপাশি পরীক্ষার্থীদের আগে থেকে DigiLocker অ্যাকাউন্ট তৈরি ও সক্রিয় করে রাখার কথা বলা হয়েছিল। হতে রেজাল্ট প্রকাশের সঙ্গে সঙ্গেই তাঁরা সহজে নিজেদের স্কোরকার্ড অ্যাক্সেস করতে পারে। কারণ রেজাল্ট বের হওয়ার সঙ্গে সঙ্গে ওয়েবসাইটে চাপ বাড়ে। শেষ মুহূর্তের ভিড় এড়ানোর জন্যই এই সতর্কবার্তা দেওয়া হয়েছিল।

কীভাবে রেজাল্ট দেখবেন?

প্রথমে CBSE-এর অফিসিয়াল ওয়েবসাইট results.cbse.nic.in-এ গিয়ে ‘2026 Results’ সেকশনে যান। তারপর ‘Secondary School Examination (Class X) 2026’-এ ক্লিক করুন।রোল নম্বর, স্কুল নম্বর, প্রবেশপত্র আইডি, জন্ম তারিখ এবং নিরাপত্তা পিন দিয়ে প্রবেশ করুন। ‘Submit’-এ ক্লিক করুন। এরপরেই শিক্ষার্থীদের মার্কশিট স্ক্রিনে প্রদর্শিত হবে। এটি ডাউনলোডের Save করে রাখুন। ওয়েবসাইটগুলো হল, results.cbse.nic.in, cbse.gov.inresults.nic.in, results.digilocker.gov.in, umang.gov.incbse.nic.in। UMANG অ্যাপ ডাউনলোড করে লগ ইন করে “All Services”-এ যেতে হবে। CBSE নির্বাচন করে নিজের ক্লাস ১০ বেছে নিন।  রোল নম্বর ও অন্যান্য তথ্য দিন। ফলাফল দেখুন ও ডাউনলোড করুন।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল