৭৪ বছরের বৃদ্ধাকে মারধর করে লক্ষাধিক টাকার গয়না লুট, পলাতক যুবক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  মন্দির থেকে পুজো দিয়ে ফিরছিলেন ৭৪ বছরের এক বৃদ্ধা। বাড়ির দরজায় পৌঁছতে আর কয়েক পা বাকি। ঠিক সেই সময় পিছন থেকে ঝাঁপিয়ে পড়ল এক দুষ্কৃতী। দিনের আলোয় শহরের ব্যস্ত রাস্তায় ওই বৃদ্ধাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে গলা ও কান থেকে ছিনিয়ে নিল লক্ষাধিক টাকার সোনার গয়না।  এই দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়, যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে জয়পুরের সোদালা থানার অন্তর্গত যমুনা নগর এলাকায়। বাড়ির কাছের একটি মন্দিরে পুজো দিয়ে বাড়ি ফিরছিলেন সন্তোষ আগরওয়াল নামে ৭৪ বছর বয়সী ওই বৃদ্ধা। দুপুর প্রায় ১২টা ৪০ মিনিট নাগাদ তিনি নিজের আবাসনের সামনে পৌঁছন। সেই সময় হঠাৎই এক ব্যক্তি পিছন দিক থেকে এসে তাঁর ওপর হামলা চালায়। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, অভিযুক্ত প্রথমে ওই বৃদ্ধাকে জোরে ধাক্কা মারে। ধাক্কার জেরে তিনি মুখ থুবড়ে রাস্তায় পড়ে যান। মাটিতে পড়েও নিজেকে রক্ষা করার চেষ্টা করেন তিনি। কিন্তু তাতেও থেমে যায়নি দুষ্কৃতী। বৃদ্ধার উপর ঝাঁপিয়ে পড়ে তাঁর গলা থেকে সোনার চেইন এবং কানের সোনার দুল ছিনিয়ে নেয় সে। জানা গিয়েছে, লুট হওয়া গয়নার আনুমানিক মূল্য প্রায় ৪ লক্ষ ৩০ হাজার টাকা।

আরও  পড়ুনঃ খাবারে বিষ, প্রতি বছর মৃত্যুর কোলে ১৫ লক্ষ মানুষ, অধিকাংশই শিশু

ঘটনার সময় রাস্তাটি প্রায় জনশূন্য ছিল। ফলে বৃদ্ধার আর্তচিৎকার শুনে কেউ তৎক্ষণাৎ সাহায্যের জন্য এগিয়ে আসতে পারেননি। ছিনতাইয়ের পর অভিযুক্ত সুশীলপুরা এলাকার দিকে হেঁটে পালিয়ে যায় বলে জানা গিয়েছে। পরে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছে আহত মহিলাকে সাহায্য করেন এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজে অভিযুক্তের মুখ স্পষ্ট ধরা পড়ায় তাকে দ্রুত গ্রেফতারের আশায় তল্লাশি  শুরু হয়েছে। 

ফের অগ্নিগর্ভ দিল্লি, তলস্তয় মার্গে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের