খাবারে বিষ, প্রতি বছর মৃত্যুর কোলে ১৫ লক্ষ মানুষ, অধিকাংশই শিশু

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  খাবার শুধু পেট ভরায় না, সুস্থ জীবনযাপনের অন্যতম ভিত্তিও বটে। কিন্তু সেই খাবারই যদি নীরবে শরীরে মারণ রোগ ডেকে আনে, তাহলে তা হয়ে উঠতে পারে মৃত্যুর কারণও। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র সাম্প্রতিক রিপোর্টে উঠে এসেছে তেমনই এক উদ্বেগজনক চিত্র। ব্যাকটেরিয়া, ভাইরাস,  বিষাক্ত রাসায়নিক পদার্থে দূষিত খাবার খেয়ে প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় ১৫ লক্ষ মানুষের মৃত্যু হচ্ছে। আর এই নীরব বিপর্যয়ের সবচেয়ে বড় শিকার পাঁচ বছরের কম বয়সি শিশুরা, যাদের জন্য প্রতিটি খাবারই অনেক সময় অজান্তে হয়ে উঠছে প্রাণঘাতী ঝুঁকি।

২০০০ থেকে ২০২১ সাল পর্যন্ত ১৯৪টি দেশের তথ্য বিশ্লেষণ করে WHO জানিয়েছে, প্রতি বছর প্রায় ৮৮ কোটি ৬০ লক্ষ মানুষ ভেজাল খাবার খাওয়ার কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হন। উদ্বেগের বিষয়, ছোট শিশুদের ক্ষেত্রে এই ঝুঁকি প্রাপ্তবয়স্কদের তুলনায় প্রায় তিন গুণ বেশি। WHO-র প্রধান আধানম গেব্রিয়েসুসের কথায়, ‘খাদ্য নিরাপত্তা কোনও বিমূর্ত বিষয় নয়। প্রতিটি খাবার, প্রতিটি পরিবার এবং প্রতিটি দিনের সঙ্গে এটি সরাসরি জড়িত।’ রিপোর্টে দেখা গিয়েছে, ২০০০ সালের তুলনায় খাদ্যবাহিত রোগের হার কিছুটা কমলেও বিশ্বের বিভিন্ন অঞ্চলের মধ্যে বৈষম্য এখনও প্রকট। আফ্রিকা ও দক্ষিণ-পূর্ব এশিয়া মিলিয়ে খাদ্যবাহিত রোগের প্রায় তিন-চতুর্থাংশ এবং মৃত্যুর ৬০ শতাংশেরও বেশি ঘটছে। ২০২১ সালে প্রায় ৮৬ কোটি মানুষ ব্যাকটেরিয়া ও ভাইরাসজনিত খাদ্যবাহিত অসুস্থতায় আক্রান্ত হন। তবে মৃত্যুর ক্ষেত্রে রাসায়নিক দূষণের প্রভাব তুলনামূলকভাবে বেশি। বিশেষ করে আর্সেনিক ও সিসা বিষক্রিয়া বহু প্রাণহানির জন্য দায়ী বলে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ টাকা দিতে না পারায় কিশোরীর পা ভেঙে দেওয়ার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

WHO-র খাদ্য সুরক্ষা বিষয়ক ইউকি মিনাতোর মতে, আবহাওয়ার পরিবর্তনের ফলে খাদ্য দূষণের ঝুঁকি বাড়ছে। পাশাপাশি অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের কারণে সংক্রমণের চিকিৎসাও ক্রমশ কঠিন হয়ে উঠছে। স্বাস্থ্যের ক্ষতির পাশাপাশি অর্থনীতিতেও এর বড়সড় প্রভাব পড়ছে। WHO-র হিসাব অনুযায়ী, শুধুমাত্র ২০২১ সালেই খাদ্যবাহিত রোগের কারণে উৎপাদনশীলতা হ্রাস পেয়ে বিশ্ব অর্থনীতির ক্ষতি হয়েছে প্রায় ৬৪৭ বিলিয়ন মার্কিন ডলার। বিশেষজ্ঞদের মতে , নিরাপদ খাদ্য নিশ্চিত করা এখন আর শুধু জনস্বাস্থ্যের প্রশ্ন নয়, বরং  ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখারও অন্যতম বড় চ্যালেঞ্জ।

‘পড়ুয়ারা সাহসিকতাকে দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের