কেন্দ্রের নতুন সিদ্ধান্তে কিছুটা দাম কমতে পারে ভোজ্য তেলের

দীপাবলির উৎসবে পেট্রল-ডিজেলের পর ভোজ্য তেলের দাম কমানোয় কিছুটা স্বস্তিতে থাকবে আমজনতা

Share:

নিজস্ব প্রতিনিধি: একাধিক রাজ্যে উপনির্বাচনে জোর ধাক্কা খেয়েছে বিজেপি। বিশেষ করে হিমাচলপ্রদেশে সরকারে থেকেও কংগ্রেসের কাছে আসন হারানোয় লজ্জায় ফেলেছে গেরুয়া শিবিরকে। তাই দীপাবলির অফারের নামে পেট্রল-ডিজেলের উপর উৎপাদন শুল্ক কমিয়েছে কেন্দ্র। নাম মাত্র শুল্ক কমিয়ে সমালোচিত হলেও কিছুটা আম আদমির স্বস্তি দিয়েছে কেন্দ্র। এবার আরও একধাপ স্বস্তি দিচ্ছে কেন্দ্র। শুক্রবার কেন্দ্রীয় খাদ্য ও ক্রেতা সুরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এতদিন অশোধিত পাম তেল, সয়াবিন তেল এবং সানফ্লাওয়ার তেলের উপর আড়াই শতাংশ বেসিক ডিউটি নেওয়া হত। এখন থেকে তা আর নেওয়া হবে না। তাই মনে করা হচ্ছে কিছু কিছু ভোজ্য তেলের দাম কমতে পারে। বিশেষ করে সোয়াবিন তেল বা সাদা তেল বলে ব্যবহার্য দ্রব্য গুলি।

কেন্দ্রীয় সরকারের তরফে আগেই জানানো হয়েছিল, ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণ করতে পাম, সানফ্লাওয়ার ও সয়াবিন তেলের আমদানি শুল্ক কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে উৎসবের মরসুমে ক্রেতাদের স্বস্তি দিতে, দুটি বড় ভোজ্য তেল উৎপাদনকারী সংস্থা প্রতি লিটার তেলের হোলসেলে দাম ৪ থেকে ৭ টাকা পর্যন্ত কমিয়েছে। একই পথে চলতে পারে অন্যান্য কয়েকটি সংস্থাও। চলতি সপ্তাহেই একথা জানিয়েছে এক্সট্রাক্টরস অ্যাসোসিয়েশন।

অর্থাৎ দীপাবলির উৎসবে পেট্রল-ডিজেলের পর ভোজ্য তেলের দাম কমানোয় কিছুটা স্বস্তিতে থাকবে আমজনতা। তবে এই সিদ্ধান্ত কতদিন কার্যকর থাকে এটাই দেখার।

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের