বাংলায় আইনশৃঙ্খলা যথেষ্ট শক্তিশালী, সংসদে কেন্দ্রের দেওয়া তথ্যে চাপে বঙ্গ–বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ যুবভারতী কাণ্ডের পর বঙ্গ–বিজেপির নেতারা বাংলায় আইনশৃঙ্খলা বলে কিছু নেই বলে সোচ্চার হয়ে উঠেছেন। এর আগেও এমন দাবি করেছিল গেরুয়া শিবিরের নেতারা। তখন এনসিআরবি রিপোর্ট দিয়েছিল কলকাতা সবচেয়ে নিরাপদ শহর। এবার সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার তথ্য দিয়ে জানিয়ে দিল, দেশের অন্যান্য রাজ্যের তুলনায় বাংলায় আইনশৃঙ্খলা যথেষ্ট শক্তিশালী। এই তথ্য তুলে ধরার পর বঙ্গ–বিজেপির নেতারা পড়েছেন মহাফাঁপরে। কারণ ইতিমধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, সারা রাজ্যে প্রচার করা হবে বাংলার আইনশৃঙ্খলা কতটা খারাপ। আর কেন্দ্রীয় সরকার বলছে, শক্তিশালী। এই আবহে বিজেপি নেতারা কার্যত কোণঠাসা হয়ে পড়েছে বলে সূত্রের খবর।

এদিকে বিজেপি–সহ বাংলার বিভিন্ন বিরোধী দল যতই সমালোচনা করুক কেন্দ্রের দেওয়া এই তথ্যেই প্রমাণ হয়ে গেল বাংলার আইনশৃঙ্খলা অটুট রয়েছে। এরপরও যদি বিজেপি নেতারা বাংলার আইনশৃঙ্খলা খারাপ বলে প্রচারে বের হয় তাহলে তৃণমূল কংগ্রেসের নেতারা কেন্দ্রের রিপোর্ট নিয়ে সেখানে হাজির হবেন। এমন একটি পরিকল্পনাও করা হয়েছে বলে সূত্রের খবর। তাতে বিজেপি নেতাদের মুখ পুড়বে বলে মনে করা হচ্ছে। বুধবার রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা ডেরেক ও’ব্রায়েন, মুখ্য সচেতক নাদিমুল হকদের প্রশ্নের জবাবে কেন্দ্র যে জবাব দিল, তাতেই স্পষ্ট হয়ে গেল বাংলার আইনশৃঙ্খলা সঠিক রয়েছে।

অন্যদিকে ডেরেক ও’‌ব্রায়েনের লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়ে দিল, ২০২১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রবীণ নাগরিকদের উপর হওয়া একাধিক বিচারাধীন অপরাধ বাংলায় কমেছে ৫৫ শতাংশ। আমেদাবাদ, সুরাত, জয়পুর–সহ দেশের অন্যান্য শহরে যেটা ঊর্ধ্বমুখী। আর বাংলায় তা নিম্নমুখী। ২০২৩ সালে কলকাতা শহরে এমন মাত্র ৬টি অভিযোগ নথিবদ্ধ হয়েছিল। আর এমন অপরাধে প্রথম তিনে রয়েছে দিল্লি, বেঙ্গালুরু এবং মুম্বইয়ে। সুতরাং বাংলার আইনশৃঙ্খলা অবস্থা ভাল বলেই প্রমাণিত হয়েছে। এই বিষয়টিই এবার প্রচারে নিয়ে আসতে চলেছে তৃণমূল কংগ্রেস।

এছাড়া ২০২৬ সালে বাংলায় বিধানসভা নির্বাচন রয়েছে। এই নির্বাচনে বঙ্গ–বিজেপির প্রধান অস্ত্র আইনশৃঙ্খলা পরিস্থিতি বাংলার। সেখানে তৃণমূল কংগ্রেসের হাতিয়ার উন্নয়নের পাঁচালি। সাড়ে ১৪ বছরে যে উন্নয়ন বাংলায় হয়েছে তা নিয়েই মানুষের দুয়ারে ভোট চাইতে যাবে ঘাসফুল শিবিরের নেতারা। তার উপর কেন্দ্রের একের পর এক শংসাপত্র এবং তথ্য তুলে ধরা হবে। যাতে বিজেপি নেতাদের মিথ্যাচার ধরা পড়ে যায়। তফসিলি জাতি এবং জনজাতিদের উপর হওয়া নানা আক্রমণ, হেনস্তা সংক্রান্ত প্রশ্ন করেন নাদিমুল হক। তখন সংসদে কেন্দ্রীয় সরকার জানিয়ে দেয়, ২০১৯ থেকে ২০২৩ সালে তফসিলি জাতি ও জনজাতিদের উপর নানা মামলা বাংলায় কমেছে ২১ শতাংশ। বিপরীতে সর্বভারতীয় ক্ষেত্রে সেসব বেড়ে হয়েছে ৩২ শতাংশ।

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

তোলাবাজির অভিযোগে দল থেকে ২২ জনকে সাসপেন্ড করলেন শমীক ভট্টাচার্য

মাঠে যাওয়ার পথ বন্ধ, প্রতিবাদ করতেই দুই কৃষকের মাথা ফাটিয়ে দিল জমির মালিক, গ্রেফতার ৩

মর্মান্তিক! মাথায় তাল পড়ে মৃত্যু ১৪ মাসের শিশুর

পঞ্চভূতে বিলীন কিংবদন্তি অভিনেতা প্রদীপ রাওয়াত, বাবার শেষকৃত্যে কান্নায় ভেঙে পড়লেন ছেলে বিক্রম

সময়সীমা বেঁধে দিতেই ক্ষমা চাইলেন মার্ক জুকারবার্গ, কোন মামলায় নতজানু মেটা প্রধান?

গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

বিয়ের আগে গর্ভবতী মেয়েকে নদীতে ডুবিয়ে হত্যা, খুনের পর পা ছুয়ে ক্ষমা চাইল বাবা

পুলিশ ও দমকলের কাজ খতিয়ে দেখতে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রীর

দুপুরেই শহরে ঝেঁপে বৃষ্টি, রাত থেকে বাড়বে দুর্যোগ! দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা

যন্তরমন্তরে আরশোলাদের আন্দোলন দমাতে দিল্লি পুলিশের ‘বাড়াবাড়ি’-তে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

‘স্যার,প্লিজ আমাদের ছেড়ে যাবেন না’, শিক্ষকের বদলির খবরে কান্নায় ভেঙে পড়ল পড়ুয়ারা

ডিলিমিটেশন বিলে সমর্থন নয়, কেন্দ্রীয় মন্ত্রীকে সাফ জানালেন রাহুল

জাপানের সামরিক ক্ষমতাকে ভয় পাচ্ছে উত্তর কোরিয়া? কড়া হুঁশিয়ারি কিমের বোনের