৯ বছরে মোদি সরকার দেশবাসীর কাঁধে ৯৭ লক্ষ কোটি টাকা দেনা চাপিয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: চার্বাক দর্শনের জনপ্রিয় তত্ত্বই হল- ‘ঋণং কৃত্বা ঘৃতং পিবে‍ৎ’। অর্থা‍ৎ ‘ঋণ করে হলেও ঘি খাও’। চার্বাক দর্শনের ওই প্রচলিত বাক্যকে শিরোধার্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।   গত ৯ বছরে তাঁর ‘সুযোগ্য নেতৃত্বে’ দেশবাসীর কাঁধে ৯৭ লক্ষ কোটি টাকার দেনার বোঝা চেপেছে। না, কোনও বিরোধী দলের সাংসদ এমন মনগড়া অভিযোগ তোলেননি। সোমবার লোকসভায় এমন বিস্ফোরক তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের ডেপুটি তথা কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী।  আর ওই তথ্য প্রকাশের পরেই কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটের নেতারা কটাক্ষ শুরু বলেছেন, ‘আত্মনির্ভর ভারতের’ শ্লোগান ছেড়ে ‘দেনায় ডুবে যাওয়া ভারত’ এর শ্লোগান তোলা উচিত প্রধানমন্ত্রীর।

কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী জানিয়েছেন, ২০১৪ সালের ৩১ মার্চ পর্যন্ত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের জমানায় দেশের মাথায় চেপে থাকা ঋণের পরিমাণ ছিল ৫৮ লক্ষ ৬০ হাজার কোটি টাকা। আর গত ৯ বছরে (চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত) ওই দেনার পরিমাণ বাড়তে বাড়তে পৌঁছেছে ১৫৫ লক্ষ ৬০ হাজার কোটি টাকায়। যা দেশের জিডিপির ৫৭ শতাংশ।’

কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ‘করোনা অতিমারীর পর্বে দেনার পরিমাণ এক ধাক্কায় অনেকটাই বেড়েছে। ২০১৯-২০ অর্থ বর্ষে যেখানে ভারত সরকারের ঋণের পরিমাণ ছিল ১০৫.১ লক্ষ কোটি টাকা। তা ২০২০-২১ অর্থ বর্ষে বেড়ে দাঁড়িয়েছে ১২১.৯ লক্ষ কোটি টাকা। অর্থা‍ৎ এক বছরে বেড়েছে ১৬.৮ লক্ষ কোটি টাকা।  

কান্না থামানোর অছিলায় ১১ মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতন, পলাতক অভিযুক্ত

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার শোকজ নোটিস কলকাতা হাইকোর্টের

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

ক্রেতাদের স্বস্তি দিয়ে আরও কমল দাম, কলকাতায় আজ সোনা-রুপোর দর কত?

3AC-তে চেপেও মন ভরেনি ছেলের, জীবনের মূল্যবোধ শেখাতে যা করলেন বাবা…

বক্স অফিসে রেকর্ডের পরেই ধস, ১২তম দিনে কত আয় করল ‘রামায়ণ’?

বিমান ব্যবস্থার পর এবার বিপর্যস্ত আমেরিকার ব্যাঙ্কিং পরিষেবা,সাইবার হামলার আশঙ্কা!

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, সুনামির আশঙ্কা কতটা?

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

অর্শদীপের বলেই চোট! ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন স্যান্টনার, পরিবর্তে এলেন কে?

২৪ ঘণ্টায় চতুর্থ হামলা! হরমুজের কাছে ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ

শুক্রবারের পর ফের বিপর্যস্ত আমেরিকার বিমান পরিষেবা, বিপাকে ইউনাইটেড এয়ারলাইন্সের যাত্রীরা