জাতীয় সঙ্গীতের আগেই গাইতে হবে ‘বন্দে মাতরম’, কেন্দ্র সরকারের নয়া নির্দেশিকা জারি

Share:

নিজস্ব প্রতিনিধি: জাতীয় গান ‘বন্দে মাতরম’ পরিবেশন সংক্রান্ত নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বুধবার সকালে প্রকাশিত এই নির্দেশে জানানো হয়েছে, যেখানে কোথাও জাতীয় গান গাওয়া বা বাজানো হবে, সেখানে উপস্থিত শ্রোতাদের উঠে দাঁড়ানো বাধ্যতামূলক। তবে সিনেমা হল, সংবাদচিত্র বা তথ্যচিত্র প্রদর্শনের সময় এই নিয়ম প্রযোজ্য হবে না বলে স্পষ্ট করা হয়েছে।

নতুন গাইডলাইনে আরও জানানো হয়েছে, কোনও সরকারি অনুষ্ঠান বা বিদ্যালয়ে যদি জাতীয় সঙ্গীত ও জাতীয় গান একসঙ্গে পরিবেশিত হয় , সেক্ষেত্রে প্রথমে গাওয়া বা বাজানো হবে জাতীয় গান ‘বন্দে মাতরম’, তারপর জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’। পাশাপাশি, এবার থেকে ‘বন্দে মাতরম’-এর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ছ’টি স্তবকই সরকারি ভাবে গাওয়া হবে। ১৯৩৭ সালে কংগ্রেস যে চারটি স্তবক বাদ দিয়েছিল, সেগুলিও নতুন নির্দেশিকা অনুযায়ী সরকারি সংস্করণের অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: ‘গুটখার খরচ এবার দিদি দেবেন’, যুব সাথী প্রকল্প নিয়ে তৃণমূল নেতার বেলাগাম মন্তব্যে তুঙ্গে বিতর্ক

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ অনুযায়ী, পদ্ম পুরস্কার বিতরণীর মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে জাতীয় গান পরিবেশিত হবে। যেসব সরকারি অনুষ্ঠানে রাষ্ট্রপতি উপস্থিত থাকবেন, সেখানে তাঁর আগমন ও প্রস্থানের সময় বন্দে মাতরম বাজানো হবে। এছাড়াও সিনেমা হল, থিয়েটার ও অন্যান্য পাবলিক প্লেসে জাতীয় গান চালানো হতে পারে, যদিও সে ক্ষেত্রে দর্শকদের উঠে দাঁড়ানো বাধ্যতামূলক নয়।

এই নির্দেশিকায় স্কুলগুলির জন্য বিশেষ পরামর্শও দেওয়া হয়েছে। পড়ুয়াদের মধ্যে জাতীয় সঙ্গীত, জাতীয় গান এবং জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা ও দায়িত্ববোধ গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে সক্রিয় ভূমিকা নিতে বলা হয়েছে।

উল্লেখ্য, ‘বন্দে মাতরম’ -এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে জাতীয় গানটিকে ঘিরে একাধিক বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্র। এর আগেও সংসদে এই গানটির নির্দিষ্ট স্তবক বেছে নেওয়া নিয়ে বিজেপি ও কংগ্রেসের মধ্যে তীব্র বিতর্ক হয়েছিল। সম্প্রতি প্রধানমন্ত্রী এই প্রসঙ্গে বলেন, বন্দে মাতরম শুধু একটি গান নয়, এটি মন্ত্র। তাঁর মতে, এই গান দেশের বিভিন্ন প্রান্ত ও প্রজন্মের মানুষকে এই সুতোয় বেঁধে রাখে এবং ভারতের শক্তি ও বৈচিত্র্যের প্রতীক হিসেবে কাজ করে।

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী

জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ‘ভুয়ো’ ভোটার কার্ড, শান্তিপুরে চাঞ্চল্য, BLO-র ভূমিকা নিয়ে প্রশ্ন

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

হঠাৎ অসুস্থ নাড্ডা, দিল্লির এইমসে ভর্তি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

ইলিশের সঙ্গে কুমড়ো? নাক সিঁটকাবেন না, টক-ঝাল-মিষ্টি স্বাদে মন জিতে নেবে এই পদ

বিজয় সরকারের বড় জয়! কারুর পদপিষ্টে নিহতদের পরিবারের চাকরি বহাল রাখল সুপ্রিম কোর্ট

নেপালি তরুণীকে বিয়ে, ইসলামাবাদের নির্দেশে বাংলাজুড়ে ISI ঘাঁটি গড়ার চেষ্টায় ছিল পাকচর রানা

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

চিনের শুল্ক এড়াতে ‘শ্যাডো নেটওয়ার্কে’ ভারত! ট্রাম্প প্রশাসনের নজরে ৪০টি দেশ

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার