‘গুটখার খরচ এবার দিদি দেবেন’, যুব সাথী প্রকল্প নিয়ে তৃণমূল নেতার বেলাগাম মন্তব্যে তুঙ্গে বিতর্ক

Share:

নিজস্ব প্রতিনিধি: এপ্রিল মাস থেকেই রাজ্যের বেকার যুবক যুবতীরা মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন ‘যুব সাথী’ প্রকল্পের আওতায়। মঙ্গলবার এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের একাংশের মতে, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে যুবসমাজের সমর্থন আদায় করতে এই প্রকল্পকে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে শাসকদল তৃণমূল কংগ্রেস।

এই ঘোষণার মধ্যেই জলপাইগুড়ির ময়নাগুড়িতে এক তৃণমূল নেতার মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে। ময়নাগুড়ি টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ সেন যুব সাথী প্রকল্প নিয়ে একটি মন্তব্য করেন, যার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, “মাসে ১ হাজার টাকার গুটখার খরচ দেবেন দিদি।” এই মন্তব্য ঘিরেই রজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছে।

আরও পড়ুন: জয়পুর আগ্রা জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, মৃত অন্তত ৬

ভাইরাল ভিডিও অনুযায়ী, ময়নাগুড়িতে দলের এক সাংগঠনিক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে বিশ্বজিৎ সেন বলেন, মুখ্যমন্ত্রী বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি দাবি করেন, মহিলাদের ভোট ইতিমধ্যেই তৃণমূলের কাছেও বড় বার্তা দেওয়া হয়েছে। তাঁর বক্তব্যে যুবকদের অভ্যাসের প্রসঙ্গ টেনে বিতর্কিত মন্তব্য উঠে আসে, যা ঘিরে সমালোচনার ঝড় ওঠে।

এই ভিডোকে কেন্দ্র করে বিজেপি তৃণমূলকে তীব্র কটাক্ষ করে। বিজেপির মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, এই মন্তব্য থেকেই সরকারের আসল মানসিকতা প্রকাশ পেয়েছে। তাঁর দাবি, যুব সাথী প্রকল্পের মাধ্যমে সরকার কার্যত স্বীকার করে নিচ্ছে যে আগামী দিনে স্থায়ী চাকরির কোনও পরিকল্পনা নেই।

তবে শাসকদল এই অভিযোগ সম্পুর্ণ অস্বীকার করেছে। তৃণমূলের দাবি, ভিডিওটি ভুয়ো এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। জলপাইগুড়ি জেলা যুব তৃণমূল সভাপতি রামমোহন রায় বলেন, মুখ্যমন্ত্রীর জনপ্রিয় প্রকল্পকে হেয় করতেই বিজেপি এই ধরনের ভুয়ো ভিডিও ছড়াচ্ছে। উল্লেখ্য, এর আগে অন্তর্বর্তী বাজেট পেশের সময় অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছিলেন, যুব সাথী প্রকল্পে ২১ থেকে ৪০ বছর বয়সি মাধ্যমিক পাশ বেকার যুবক যুবতীদের মাসে ১৫০০ টাকা করে দেওয়া হবে। শুরুতে আগস্ট মাস থেকে প্রকল্প চালুর কথা বলা হলেও, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আগামী ১ এপ্রিল থেকেই টাকা দেওয়া হবে। আবেদন গ্রহণের জন্য ফেব্রুয়ারি মাস রাজ্যের ২৯৪ টি বিধানসভা কেন্দ্রে ক্যাম্প করা হবে।

মুকুটে নয়া পালক! লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ‘ডক্টরেট’ উপাধি পেলেন রানি

ডুরান্ডের কোয়ার্টার ফাইনালের আগে বড় স্বস্তি, জামশেদপুর এফসির মালিকানা যাচ্ছে চার্চিলের হাতে

ভিক্ষার ঝুলি খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের! মিলল ৫৫ লাখ টাকা

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী

জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ‘ভুয়ো’ ভোটার কার্ড, শান্তিপুরে চাঞ্চল্য, BLO-র ভূমিকা নিয়ে প্রশ্ন

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

হঠাৎ অসুস্থ নাড্ডা, দিল্লির এইমসে ভর্তি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

চিনের শুল্ক এড়াতে ‘শ্যাডো নেটওয়ার্কে’ ভারত! ট্রাম্প প্রশাসনের নজরে ৪০টি দেশ

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার