নীতীশের বৈঠকে প্রথম সারিতে জায়গা পেলেন না মোদির মন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহের ‘হিন্দু স্বাভিমান যাত্রা’ যে ভাল চোখে দেখেননি বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, তার প্রমাণ মিলল। সোমবার (২৮ অক্টোবর) পটনায় মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে বৈঠকে বসেছিলেন এনডিএ’র শরিক দলের নেতারা। ওই বৈঠকে প্রথম সারিতে জায়গা হল না কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহের। চুনোপুঁটি নেতাদের সঙ্গে দ্বিতীয় সারিতেই ব্যাজার  মুখে বসতে হয়েছে তাঁকে। যদিও প্রথম সারিতে জায়গা না পাওয়া নিয়ে কোনও মন্তব্য করতে চাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সতীর্থ।

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে গিরিরাজ সিংহের কোনও কালেই তেমন বনিবনা নেই। সম্প্রতি হিন্দুত্বের আবেগে সুড়সুড়ি দিতে ‘হিন্দু স্বাভিমান যাত্রা’র আয়োজন  করেছিলেন কট্টর হিন্দুত্ববাদী হিসাবে পরিচিত গিরিরাজ সিংহ। ওই যাত্রা নিয়ে বিজেপি শীর্ষ নেতৃত্বের কাছে নিজের আপত্তির কথা জানিয়েছিলেন নীতীশ। আর তার পরেই গিরিরাজের কর্মসূচি থেকে দূরেই ছিলেন বিজেপির রাজ্য নেতারা। এমনকি ‘হিন্দু স্বাভিমান যাত্রা’র সঙ্গে পদ্ম শিবিরের কোনও যোগ নেই বলেও জানানো হয়েছিল। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ‘আগামী বছর বিহারের বিধানসভা ভোটে যাতে নীতীশের জেডিইউয়ের সহযোগিতা নিয়ে সরকার গঠন করতে না হয়, তার জন্যই হিন্দু ভোট সংগঠিত করার নির্দিষ্ট কৌশল নিয়েই হিন্দু স্বাভিমান যাত্রায় বের হয়েছিলেন গিরিরাজ সিংহ।’

কিন্তু মোদির মন্ত্রীর ওই কর্মসূচি যে ভালভাবে মেনে নেননি জেডিইউ সুপ্রিমো নীতীশ, তা এদিনের বৈঠকেই স্পষ্ট। মুখ্যমন্ত্রীর বাসভবনে এনডিএ’র শরিক দলগুলির নেতাদের বৈঠকের যে ছবি প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে প্রথম সারিতে রয়েছেন স্বয়ং নীতীশ কুমার এবং তাঁর দুই ডেপুটি তথা বিজেপি নেতা সম্রাট চৌধুরী এবং বিজয় কুমার সিংহ। প্রথম সারিতে জায়গা পেয়েছিলেন জেডিইউয়ের জাতীয় সভাপতি সঞ্জয়কুমার ঝা, সহযোগী দল হিন্দুস্থান আওয়াম মোর্চার রাষ্ট্রীয় অধ্যক্ষ সন্তোষ কুমার সুম, রাষ্ট্রীয় লোক মোর্চার সভাপতি উপেন্দ্র কুশয়াহা এবং বিজেপির রাজ্য সভাপতি দিলীপ জয়সোয়াল।

অস্ত্র আইনে গ্রেফতার বেলেঘাটার ‘ত্রাস’ রাজু নস্করের ৪ শাগরেদ

পুকুরে জাল ফেলতেই মাছের বদলে উঠল আগ্নেয়াস্ত্র! চাঞ্চল্য হাবড়ায়

গরম ভাতে মুখের স্বাদ বদলাবে এক নিমেষেই! সহজে বানিয়ে নিন চিংড়ি পাট শাক ভাজা

স্বামীকে ছাড়তে নারাজ, পুলিশের সামনে মেয়েকে কুপিয়ে খুন করল পাষণ্ড বাবা

খান স্যরের কোচিংয়ে ভাঙচুর মামলার অভিযুক্তের দেহ মিলল নেপালে, মৃত যুবক রওশান আনন্দের ভাই

পুকুরে মাছ ধরতে নেমে মিলল প্লাস্টিকের প্যাকেটে মোড়া আগ্নেয়াস্ত্র, চাঞ্চল্য গোসাবায়

হট ফেভারিট তুরস্ককে ২-০ গোলে হারিয়ে চমক অস্ট্রেলিয়ার

চিলি চিকেন আর নয়, ঘরেই বানান নতুন স্বাদের ‘রুবি চিকেন’

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

অভেন ছাড়াই ম্যাঙ্গো চিজ কেক কীভাবে বানাবেন জেনে নিন

‘তৃণমূলের ২২ সাংসদ আমার সঙ্গে,’ জোর গলায় দাবি কাকলির

দুপুরের মেনুতে আনুন বদল, বানিয়ে ফেলুন বিটরুট ডাল ঢোকলি