দেশের শীর্ষ আমলা পদে বসলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন পড়ুয়া

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশের নয়া ক্যাবিনেট সচিব হলেন টি ভি সোমনাথন। শনিবার ১৯৮৭ ব্যাচের আইএএস আধিকারিককে দেশের শীর্ষ আমলার পদে নিয়োগ করেছে ক্যাবিনেট বিষয়ক নিয়োগ কমিটি। আগামী ৩০ অগস্ট থেকে দায়িত্ব নেবেন তিনি। উল্লেখ্য, দেশের পরবর্তী শীর্ষ আমলা অর্থা‍ৎ ক্যাবিনেট সচিবের সঙ্গে কলকাতার যোগসূত্র রয়েছে। তামিলনাডু ক্যাডারের আইএএস টি ভি সোমনাথন  কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।  

আগামী ৩০ অগস্ট কেন্দ্রের ক্যাবিনেট সচিব রাজীব গৌবা অবসর নিচ্ছেন। পাঁচ বছর আগে ২০১৯ সালে ৩০ অগস্ট ক্যাবিনেট সচিব হিসাবে দায়িত্ব নিয়েছিলেন তিনি। কেন্দ্রের তরফে এদিন এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজীব গৌবার স্থলাভিষিক্ত হচ্ছেন কেন্দ্রীয় অর্থসচিব টি ভি সোমনাথন। দু’বছরের জন্য ক্যাবিনেট সচিব হিসাবে তাঁকে নিয়োগ করেছে ক্যাবিনেট বিষয়ক নিয়োগ কমিটি।

১৯৮৭ ব্যাচের তামিলনাডু ক্যাডারের আইএএস আধিকারিক টি ভি সোমনাথন কর্মজীবনে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। প্রধানমন্ত্রীর সচিবালয়ে অর্থা‍ৎ পিএমও’তে যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব হিসাবে দায়িত্ব সামলেছেন। তামিলনাডুর ভিজিল্যান্স কমিশনার, মুখ্যমন্ত্রীর সচিব, অতিরক্ষিক্ত মুখ্যসচিব ও বাণিজ্যিক করের কমিশনারও ছিলেন। পড়াশোনায় তুখোড় টি ভি সোমনাথন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।  তাছাড়া হার্ভার্ড বিজনেস স্কুল থেকে এগজিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রামে বিশেষ ডিগ্রিও অর্জন করেছেন।

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস