XE ভ্যারিয়েন্টের এখনও চূড়ান্ত রিপোর্ট আসেনি, দাবি স্বাস্থ্য মন্ত্রকের

তাদের একাংশের অনুমান যে, এই রূপটির জিনোমিক গঠন 'XE'-এর জিনোমিক গঠনের সঙ্গে সম্পর্কিত নয়।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ভারতেও হানা দিয়েছে করোনার প্রজাতি ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট XE, বুধবার বিকেলেই সামনে এসেছিল এই চাঞ্চল্যকর সংবাদ। এরপরেই দেশজুড়ে আরও একবার করোনা নিয়ে মাথাচাড়া দিয়েছে উদ্বেগ, দুশ্চিন্তা। জানা গিয়েছিল, মুম্বইয়ের বাসিন্দা এক মহিলার শরীরে সম্প্রতি খোঁজ মিলেছে এই সাব ভ্যারিয়েন্টের। কিন্তু এই ঘটনার একদিনের মধ্যেই XE ভ্যারিয়েন্টের শনাক্তকরণ নিয়ে দেখা দিয়েছে বিভ্রান্তি। বৃহস্পতিবার সকালে কেন্দ্র এই ভ্যারিয়েন্টের সন্ধান প্রসঙ্গে জানিয়েছে যে, মুম্বইয়ের ওই মহিলা সত্যি সত্যিই XE ভ্যারিয়েন্টে আক্রাত কিনা তা এখনও স্পষ্ট নয়। এই বিষয়ে এখনও চূড়ান্ত রিপোর্ট আশা বাকি আছে।

একই কথা বলেছেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপেও। বৃহস্পতিবার সকালে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ‘করোনার XE ভ্যারিয়েন্ট নিয়ে এখনই উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। বিষয়টি এখনও গবেষণা সাপেক্ষ। এই মুহূর্তে ওই মুম্বইয়ের ও মহিলা সত্যিই করোনার XE ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন কিনা তা পরীক্ষা করে দেখছে NIB (ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োলজিক্যালস) । এই বিষয় এখনও কোনও চূড়ান্ত রিপোর্ট পাঠায়নি তারা।’ একই কথা জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রকও। স্বাস্থ্য মন্ত্রক বলেছেন যে, নমুনার বিষয়ে FastQ ফাইলগুলি, যেটিকে XE ভ্যারিয়েন্ট বলা হচ্ছে তা INSACOG-এর জিনোমিক বিশেষজ্ঞরা বিশদভাবে বিশ্লেষণ করেছেন। তাদের একাংশের অনুমান যে, এই রূপটির জিনোমিক গঠন ‘XE’-এর জিনোমিক গঠনের সঙ্গে সম্পর্কিত নয়। দুজনের গঠন ভিন্ন। 

    

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩

রবীন্দ্র সরোবরে নয়, ৫০টি বিকল্প ঘাটেই হবে ছটপুজো, ঘোষণা অগ্নিমিত্রার

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহেই নতুন প্রস্তাব, আমেরিকাকে ৭ শর্ত দিল ইরান

ভাইয়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা? ভাইফোঁটায় বানান সুগার ফ্রি বাদামের বরফি

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

‘সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’