Loading live market data...
Loading active stocks...
Connecting...

৪০ পেরোলেই ফ্রি স্বাস্থ্য পরীক্ষা, বড় ঘোষণা কেন্দ্রের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দেশের কোটি কোটি শ্রমিকের জন্য বড় উদ্যোগ নিল কেন্দ্র সরকার। এবার ৪০ বছরের বেশি বয়সি কর্মীরা বছরে একবার সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন। নতুন শ্রম কোডের আওতায় চালু হওয়া এই বিশেষ প্রকল্পের মাধ্যমে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগের মতো গুরুতর অসুখ প্রাথমিক পর্যায়েই শনাক্ত করার উপর জোর দিচ্ছে কেন্দ্র। দেশের বিভিন্ন ESIC হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে এই পরিষেবা মিলবে বলে জানানো হয়েছে।

কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া দিল্লির বাসাইদারাপুর ইএসআইসি (ESIC) মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে এই প্রকল্পের সূচনা করেন। একইসঙ্গে দেশের একাধিক ইএসআইসি হাসপাতালে চালু হয়েছে এই কর্মসূচি। বিশেষজ্ঞদের মতে, ভারতে কর্মজীবী মানুষের মধ্যে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হৃদরোেগ দ্রুত বাড়ছে। অনেক ক্ষেত্রেই দীর্ঘদিন উপসর্গ না থাকায় রোগ ধরা পড়ে দেরিতে। তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ভবিষ্যতে বড় ঝুঁকি কমাতে সাহায্য করবে।

কারা এই সুবিধা পাবেন?

ESIC-এর আওতাভুক্ত ৪০ বছরের বেশি বয়সি কর্মীরা।

রাসায়নিক, বিষাক্ত পদার্থ বা ভারী যন্ত্রপাতির সঙ্গে কাজ করা শ্রমিকরা।

ঝুঁকিপূর্ণ পেশায় যুক্ত কর্মীদের ক্ষেত্রে বয়স নির্বিশেষে স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক হতে পারে।

কী কী পরীক্ষা করা হবে?

যদিও সরকার এখনও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেনি, তবে সাধারণত এই পরীক্ষাগুলি হতে পারে- রক্তচাপ পরীক্ষা, ব্লাড সুগার টেস্ট, হৃদরোগ সংক্রান্ত পরীক্ষা,BMI বা ওজন-উচ্চতার মূল্যায়ন,শ্বাসকষ্ট বা ফুসফুসের সমস্যা পরীক্ষা,কিডনি ও লিভারের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা,কর্মক্ষেত্রজনিত ঝুঁকির মূল্যায়ন

কীভাবে মিলবে সুবিধা?

দেশের বিভিন্ন ESIC Hospitals Network -এর মাধ্যমে এই পরিষেবা পাওয়া যাবে।

ESI স্কিমে নাম নথিভুক্ত থাকলেই বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার সুযোগ মিলবে।

নিয়মিত স্বাস্থ্য রেকর্ড সংরক্ষণও করা হবে।

আরও পড়ুনঃ ‘বড় হয়ে সাইকো থেরাপিস্ট হতে চাই’, মেধা তালিকায় স্থান পেয়ে জানাল কস্তুরী

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা -এর তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে মোট মৃত্যুর বড় অংশই অসংক্রামক রোগের কারণে ঘটে। বিশেষজ্ঞদের মতে, সময়মতো রোগ ধরা পড়লে চিকিৎসা ও জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে বড় বিপদ এড়ানো সম্ভব। কেন্দ্রের দাবি, গত এক দশকে দেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থার আওতা অনেক বেড়েছে। বর্তমানে প্রায় ১৫ কোটি মানুষ ESIC সুবিধার অন্তর্ভুক্ত। এছাড়াও নতুন সামাজিক সুরক্ষা কোডের মাধ্যমে গিগ ও প্ল্যাটফর্ম কর্মীদেরও এই ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে, কর্মজীবী মানুষের স্বাস্থ্য সুরক্ষায় এটি কেন্দ্রের অন্যতম বড় প্রতিবোধমূলক স্বাস্থ্য উদ্যোগ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

ভোটে জিতেই জনসেবা, হাসপাতাল পরিদর্শনে বিজেপি জনপ্রতিনিধি, কী বললেন?

শপথের জন্য পার্ক স্ট্রীট ,রেড রোড, ধর্মতলা চত্বর জুড়ে লাগানো হচ্ছে ৭০০ মাইক

শুভেন্দুর আপ্ত–সহায়ক খুনে নয়া মোড়, কথোপকথন চলত হোয়াটসঅ্যাপে, নেপথ্যে কারা?‌

Instagram-এ প্রিয়জনের সঙ্গে গোপন চ্যাট করছেন? আজ থেকেই সাবধান!

মাধ্যমিকে ৬৯০ নম্বর প্রাপ্ত রাজ্যের সম্ভাব্য অষ্টম প্রজ্ঞার লক্ষ্য এবার নিটে সাফল্য

মালাবদলের পর বিয়ের আসর থেকে হঠাৎ উধাও কনে , হতবাক আত্মীয়রা!

‘টলিউডকে রাজনীতিমুক্ত করব’, আশ্বাস যাদবপুরের জয়ী বিজেপি প্রার্থী শর্বরীর

‘নির্দিষ্ট সময় ছিল না, যখন ইচ্ছে হত, পড়তে বসতাম’, মাধ্যমিকে ষষ্ঠ হুগলির সোহিনী

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

‘ভালো লাগে না একটানা পড়াশোনা করতে’, কোন ম্যাজিকে মাধ্যমিকে তৃতীয় বাঁকুড়ার মৈনাক?

হোয়াটসঅ্যাপে সমর্থন চেয়ে বিতর্কে বিজয়! টিভিকে-কে ‘অহংকারী’ বলল ভিসিকে

বলরামপুরে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত এক শিশু ও আহত বহু যাত্রী