বিপাকে কেজরিওয়াল, শিশমহল নিয়ে তদন্তের নির্দেশ কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনের

দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবন ‘শিশমহল’ নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিল কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশন।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভোটে ভরাডুবির পরে ফের বিপাকে পড়তে চলেছেন আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি যে বাসভবন তৈরি করেছিলেন সেই শিশমহল নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশন (সিভিসি)। কেন্দ্রীয় পূর্ত বিভাগের (সিপিডব্লুডি) জমা দেওয়া রিপোর্টের প্রেক্ষিতেই ওই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

দিল্লির সিভিল লাইনসের ৬ ফ্ল্যাগস্টাফ রোডে থাকা মুখ্যমন্ত্রীর বাসভবন ঢেলে সাজানো হয়েছিল কেজরিওয়ালের জমানায়। প্রায় ৪০ হাজার বর্গফুট জুড় প্রাসাদোপম অট্টালিকা তৈরি করা হয়েছে। বিজেপি নেতৃত্ব অবশ্য কয়েক কোটি টাকা খরচ করে তৈরি ওই অট্টালিকাকে ‘শিশমহল’ বা ‘আয়নাঘর’ হিসাবেই আখ্যা দিয়েছে। সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রীর ওই বিলাসবহুল বাসভবনকে প্রচারের হাতিয়ারও করেছিলেন বিজেপি নেতারা। দুর্নীতির টাকায় ওই শিশমহল গড়া হয়েছে বলে কটাক্ষ করেছিলেন।

গত বছরের ১৪ অক্টোবর কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনের কাছে মুখ্যমন্ত্রীর বাড়ি নিয়ে তদন্তের আর্জি জানিয়েছিলেন বিজেপি নেতা তথা তৎকালীন বিরোধী দলনেতা বিজেন্দ্র গুপ্ত। সেই অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিকভাবে তদন্ত শুরু হয়েছিল। এবার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বিধানসভা ভোট মেটার পরেই কেন্দ্রের তরফে দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনাকে চিঠি দিয়ে শিশমহলকে পুরনো অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছিল।

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

জিও হ্যাপি নিউ ইয়ার অফারে মিলবে একগুচ্ছ নতুন রিচার্জ ও নাইট ডেটা প্যাক

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

৬০ দিনের মধ্যে মহাকাশে পরমাণু অস্ত্র পাঠাবে রাশিয়া! রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা