দিল্লি ATC’তে যান্ত্রিক ত্রুটি, বন্ধ ১০০টিরও বেশি উড়ান, বিঘ্নিত বিমান চলাচল

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল নিয়ন্ত্রণ (ATC) ব্যবস্থায় যান্ত্রিক ত্রুটির কারণে শুক্রবার ১০০টিরও বেশি ফ্লাইট উড়ানে দেরী। সফটওয়্যারের কিছু সমস্যার জন্য বিমান চলাচল নিয়ন্ত্রণ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে বিমানবন্দরে বিপুল সংখ্যক যাত্রী আটকে রয়েছেন। ফ্লাইটের আসা যাওয়া উভয় ক্ষেত্রেই এই ব্যাঘাত ঘটেছে। আধিকারিকরা পরিস্থিতি স্বাভাবিক করার পুরোদমে চেষ্টা চালাচ্ছেন।

শুক্রবার দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল নিয়ন্ত্রণ (ATC) ব্যবস্থায় ত্রুটির কারণে কার্যক্রম ব্যাহত হয়। দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চালাচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষ। যাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে যে তাঁদের যে সংস্থার উড়ানের টিকিট রয়েছে সেই সংস্থার সঙ্গে যোগাযোগ করার। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে ATC বিভ্রাটের কারণে ১০০ টিরও বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে।

সফটওয়্যারের কিছু সমস্যা হওয়ায় বিমান চলাচলে ব্যাপক ব্যাঘাত ঘটে। সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় শুরু হওয়া এই ত্রুটি অটোমেটিক মেসেজ সুইচিং সিস্টেম (AMSS) কে প্রভাবিত করে। এই অটোমেটিক মেসেজ সুইচিং সিস্টেমের মাধ্যমে অটো ট্র্যাক সিস্টেম (ATS) এর জন্য ডেটা সরবরাহ করা হয়। এটিই মূল কমিউনিকেশন নেটওয়ার্ক যা ATC কন্ট্রোলারদের জন্য ফ্লাইট পরিকল্পনা তৈরি করে। স্বয়ংক্রিয় ব্যবস্থা আচমকা বন্ধ হয়ে যাওয়ায় ফ্লাইট কন্ট্রোলারদের উপলব্ধ তথ্য ব্যবহার করে ম্যানুয়ালি ফ্লাইট পরিকল্পনা করতে হচ্ছিল যা যথেষ্ট ধীর এবং কষ্টসাধ্য প্রক্রিয়া। এর ফলে দিল্লির আশেপাশে ব্যাপক বিলম্ব এবং আকাশসীমায় যানজট দেখা দেয়।

দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর লিমিটেড (DIAL) দুঃখপ্রকাশ করে যাত্রীদের জন্য একটি অ্যাডভাইজারি জারি করে জানিয়েছে এই সমস্যা সমাধানের জন্য দ্রুত প্রচেষ্টা চালানো হচ্ছে। যাত্রীদের আশ্বস্ত করা হয়েছে। অ্যাডভাইজারিতে যাত্রীদের নিজ নিজ বিমান সংস্থার সঙ্গে রিয়েল-টাইম ফ্লাইট তথ্যের জন্য যোগাযোগ করার আবেদন জানানো হয়েছে।

ফ্লাইট ট্র্যাকিং ডেটা থেকে জানা গিয়েছে যে বেশ কয়েকটি এয়ারলাইন্স সকাল পর্যন্ত ক্রমাগত দেরীর সম্মুখীন হয়েছিল। যদিও সকাল পর্যন্ত ল্যান্ডিং এবং টেকঅফ অব্যাহত ছিল। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে সমস্যা সমাধানের কাজ চলছে। সফটওয়ার সংক্রান্ত সমস্যা মিটলেই স্বাভাবিক কার্যক্রম শুরু হবে বলে আশা করা হচ্ছে।

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭০০ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

বচসার জেরে প্রেমিকাকে পিটিয়ে খুন, সারা রাত দেহ আগলে রাখল প্রেমিক

গুরু নানকের জন্মদিনে শ্রদ্ধা জানাতে ডানকুনিতে গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যয়! নিকাশি নালায় ধস, বসে গিয়েছে রেললাইনের একাংশ

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি