পুজোর আগে নবান্নর কাছে একাধিক প্রতিমা ভাঙচুর ঘিরে চাঞ্চল্য! গ্রেফতার ১

Share:

নিজস্ব প্রতিনিধি: আর কয়েকদিন পরেই দুর্গাপুজো। মা আসার প্রহর গুনছে বাঙালি। পুজোর আগে প্রতিমা তৈরির প্রস্তুতি যখন তুঙ্গে, ঠিক সেই সময়েই নবান্নর কাছে নির্মীয়মাণ একাধিক মাটির প্রতিমা ভাঙচুরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। অভিযোগ, রাস্তার ধারে রাখা বেশ কয়েকটি নির্মীয়মাণ প্রতিমা ফেলে দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। ঘটনার তদন্তে নেমে এক যুবককে  গ্রেফতার করেছে শিবপুর থানার পুলিশ।

ঘটনাটি ঘটেছে শিবপুর মন্দিরতলা এলাকায়, দ্বিতীয় হুগলি সেতুর নীচে। নবান্নর কাছেই রয়েছে মাটির প্রতিমা তৈরির একটি  জায়গা।  তার মালিক অচিন্ত্য ভট্টাচার্য মন্দিরের সামনে নির্মীয়মাণ প্রতিমাগুলি রাখতেন। শনিবার (২৯ অগস্ট) সকালে প্রতিমাগুলি ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখেই বিষয়টি নজরে আসে। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। 

অভিযোগ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় শিবপুর থানার পুলিশ। তদন্তকারীরা এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করেন। ফুটেজ এবং অন্যান্য তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, শুক্রবার গভীর রাতে ওই এলাকায় এক যুবককে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে। তদন্তে উঠে আসে, সাহেব সিং রাজ নামে ওই যুবক মদ্যপ অবস্থায়  নির্মীয়মাণ মাটির প্রতিমাগুলি রাস্তায় ফেলে দেন। এরপর সেগুলি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। ঘটনায় তাঁকে  গ্রেফতার করেছে পুলিশ।

 

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ