টেক অফের মুহূর্তেই বিমানের ডানায় আগুন, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার ২৮০ জন যাত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে আজ, মঙ্গলবার সকালে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে। টেক অফের মুহূর্তেই বিমানের ডানায় আগুন লাগে। সেই সময়ে তাতে ছিলেন ২৮০ জন যাত্রী। যুদ্ধকালীন তৎপরতায় তাঁদের উদ্ধার করা হয়।

সূত্রের খবর, এদিন সকালে ইত্তিহাদের চেন্নাই-আবুধাবি ফ্লাইটটি টেক-অফের ঠিক আগেই পাইলটরা দেখেন বিমানের বাম ডানা থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। পরিস্থিতির সামাল দিতে তারা সঙ্গে সঙ্গেই টেক-অফ বাতিল করে জরুরি সতর্কতা জারি করেন। মুহূর্তের মধ্যেই বিমানটি রানওয়ে থেকে নিরাপদ স্থানে ফিরিয়ে আনা হয়। খবর পেয়ে বিমানবন্দরের ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা গিয়ে দেখেন বিমানের ডানায় আগুন লেগেছে। যদিও সেই অগুন তারা নিভিয়ে দেন। কর্তৃপক্ষ জানায়, দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। কোনও যাত্রী বা ক্রু সদস্য আহত হননি। বিমানের সব যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয় এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়। পরবর্তীতে নিরাপত্তাজনিত কারণে পুরো ফ্লাইটটি বাতিল বলে ঘোষণা করা হয়।

আরও পড়ুনঃ ৫০০টি পাউরুটি দিয়ে তৈরি পোশাক পরে চমক দিলেন মডেল, পরিচয় জানেন? 

এদিকে, কী কারণে বিমানের ডানায় আগুনের সূত্রপাত হলো তা এখনও স্পষ্ট নয়। ঘটনার প্রকৃত কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করার প্রস্তুতি নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিমান চলাচলের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার কথাও জানানো হয়েছে। ঘটনাটি ঘিরে যাত্রীদের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি