এই মন্দিরে রয়েছে হাজার বছরের পুরনো বজরংবলীর মূর্তি, নিমেষে পূরণ হয় মনোস্কামনা

Share:

নিজস্ব প্রতিনিধি: সত্য, ত্রেতা, দ্বাপর ও কলিযুগে পরিত্রাতা হয়ে এসেছেন তিনি। গ্রহ নক্ষত্রের ফের তাঁর কাছে প্রভাব ফেলতে পারে না বলে মনে করা হয়। জীবনের যে কোনও সঙ্কট থেকে মানুষকে মুক্তি দেন বলে সঙ্কটমোচন হিসেবে পরিচিত হনুমানজি। দেশের বিভিন্ন প্রান্তে ভগবান হনুমানের একাধিক মন্দির রয়েছে। তারমধ্যে বহু মন্দির রয়েছে অত্যন্ত জাগ্রত।  

মধ্যপ্রদেশের ছাতারপুর থেকে ৫০ কিলোমিটার দূরে একটি ছোট্ট গ্রাম সিংপুর। সেখানে রয়েছে একটি হনুমান মন্দির। সেটি বহু পুরনো না হলেও এখানে থাকা দক্ষিণমুখী হনুমান মূর্তিটি প্রায় ১ হাজার বছর পুরনো। এই ধরনের মূর্তি বিরল বলে মনে করা হয়। এই মূর্তি দর্শন করলেই দুঃখ, কষ্ট অনেকটাই কমে যায় বলে জানান ভক্তরা।

কথিত আছে, বহু বছর আগে এখানে একটি বসতি ছিল। তখন থেকেই এই মূর্তি এখানে রয়েছে। শত শত বছর আগে সেই বসতি উঠে গিয়েছে। কিন্তু আগের মতোই রয়ে গিয়েছেন বজরংবলী। জানা যায়, শিশুরূপে এখানে রয়েছেন তিনি। মন্দিরে এসে মন থেকে প্রার্থনা করলেই মনোবাঞ্ছা পূরণ হয়। দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন, নিজের ইচ্ছার কথা জানাতে।

এই মন্দিরের বর্তমান পুরোহিত সুরেশ দাস বলেছেন, হনুমান মূর্তিটি খুব পুরনো। তাঁর গুরু শিবলোচন দাস ১৯৯৩ সালে এখানে এসেছিলেন, তখন এই মন্দির চত্বরটি ছিল একটি আখড়ার অংশ। সেই সময় একটি ছোট মন্দির ছিল। এরপর তাঁর গুরু ওই মন্দিরটিকে আরও বড়ো করেন। মন্দিরে যে মূর্তি রয়েছে, তা প্রায় ১ হাজার বছরের পুরনো। গোটা জেলাতে এমন মূর্তি আর নেই। এলাকার বয়স্করাও একই কথা বলেছেন। তাঁরাও বহু বছর ধরে এই শিশুরূপে হনুমানজিকে দেখে আসছেন। দেশ বিদেশ থেকে বহু ভক্ত দক্ষিণমুখী এই মূর্তি দেখতে আসেন। নিজেদের মনোবাঞ্ছার কথা জানান। হনুমানজির মূর্তিটি অলৌকিক বলেই মনে করেন অনেকে। মকর সংক্রান্তির সময়ে এখানে বিশেষ মেলা বসে। সেি সময় হাজার হাজার ভক্ত হাজির হন মন্দির প্রাঙ্গণে।

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

জুন মাস থেকেই রেশনে আটার বদলে পাবেন গম, ঘোষণা খাদ্যমন্ত্রীর

ভিন রাজ্যে আলু রপ্তানিতে রইল না কোনও বাধা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ম্যানজারের বাড়িতে গুলির পর দিলজিৎকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

কানের লাল গালিচায় কঙ্কালসার ডেমি মুরকে দেখে হতবাক নেটমহল

‘দরকার হলে জেলে পাঠান, টাকা ফেরত চাইবেন না’, কান্নায় ভেঙে পড়লেন অযোগ্য চাকরিহারা

ভাইঝির বিয়ের অনুষ্ঠানের জন্য চেয়েছিলেন গ্যাস সিলিন্ডার, সোজা ঠাঁই শ্রীঘরে

সমালোচনার ঝড় উঠতেই ব্যক্তিগত গণ‍ৎকারকে পদ থেকে সরিয়ে দিলেন বিজয়

বিধবা-বার্ধক্যদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

নন্দীগ্রাম ছাড়লেন, ভবানীপুরের বিধায়ক পদেই শপথ নিলেন শুভেন্দু অধিকারী

কনভয়ে থাকা গাড়ির সংখ্যা কমাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন জানেন?

‘বিল্ডিং প্ল্যান না থাকলে বিদ্যুৎ সংযোগ বন্ধ,’ তিলজলায় অগ্নিকাণ্ডের পর নির্দেশ শুভেন্দুর

বিধানসভায় শপথ গ্রহণ অনুষ্ঠানে মধ্যাহ্নভোজের মেনুতে মাছ-ভাত, উদ্যোক্তা প্রোটেম স্পিকার

বকেয়া বেতনের দাবিতে বাঁশবেড়িয়া পুরসভা চত্বরে বিক্ষোভ সাফাই কর্মীদের