ছত্তিশগড়ে পুরভোটে বিজেপি ঝড়, ধুয়েমুছে সাফ কংগ্রেস-আপ

Share:

নিজস্ব প্রতিনিধি, রায়পুর: ভোট ময়দানে অপ্রতিরোধ্য গতিতে ছুটে চলেছে বিজেপির জয়রথ। কয়েক দিন আগেই দিল্লি বিধানসভা ভোটে বাজিমাত করে দীর্ঘ ২৭ বছর বাদে ক্ষমতায় ফিরেছিল পদ্মশিবির। আর এবার ছত্তিশগড়ের পুর ভোটেও বিজেপির জয়রথ অশ্বমেধের ঘোড়ার মতো ছুটল। আর পদ্মঝড়ের কাছে ধুয়েমুছে সাফ হয়ে গেল কংগ্রেস এবং আম আদমি পার্টি (আপ)। যদিও আপের সান্ত্বনা বলতে আদিবাসী অধ্যুষিত রাজ্যটিতে খাতা খুলতে পেরেছে।

গত ১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) ছত্তিশগড়ের বিলাসপুর-সহ ১০ পুরনিগম, ৪৯ পুর পরিষদ এবং ১১৪টি নগর পঞ্চায়েতে ভোট নেওয়া হয়েছিল। মোট ভোটারের সংখ্যা ছিল ৪৪ লাখ ৭৪ হাজার। তার মধ্যে মহিলা ভোটারের সংখ্যা ছিল ২২ লাখ ৭৩ হাজার আর পুরুষ ভোটারের সংখ্যা ছিল ২২ লাখ ৫৪ হাজার। এদিন সকাল থেকে শুরু হয় ভোট গণনা। আর গণনার শুরু থেকেই কংগ্রেস-সহ অন্যান্য দলের প্রার্থীদের পিছনে ফেলে জয়ের দিকে এগিয়ে যেতে শুরু করেন বিজেপি প্রার্থীরা।

রাজ্য নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, বিলাসপুর-সহ ১০টি পুরনিগমের মেয়র পদেই জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা। কংগ্রেস এবং আপকে শূন্য হাতে ফিরতে হয়েছে। ৪৯টি পুরসভার মধ্যে ৩৫টি গিয়েছে পদ্ম শিবিরের দখলে। মাত্র আটটিতে জিতেছে কংগ্রেস। অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি জিতেছে একটিতে। পাঁচটি দখল করেছে নির্দলরা। ১১৪টি নগর পঞ্চায়েতের মধ্যে বিজেপি জয়ী হয়েছে ৮১টিতে। রাজ্যের বিরোধী দল কংগ্রেস জয়ী হয়েছে ২২টিতে। মায়াবতীর বহুজন সমাজ পার্টি একটি ও অন্যান্যরা ১০টিতে জয়ী হয়েছে। পুরভোটে সাধারণ মানুষ বিজেপির উপরে ভরসা রাখায় ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সহায়।

রিলস স্ক্রোল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল

আঘাতের পর ফের ওয়ার্কআউট! জানুন হাঁটু সুরক্ষিত রাখার সহজ উপায়

সিজারের পর প্রসূতির পেটে তুলো-সুতো থাকার অভিযোগ, কাঠগড়ায় চিকিৎসক

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

স্বাদ ও পুষ্টির দারুণ ভারসাম্য! ঘরেই তৈরি করুন জনপ্রিয় বিবিমবাপ

পিচের রাস্তা যেন ক্যানভাস! ফাটাকেষ্টর কালীপুজোয় আলপনা আঁকলেন ১০০ শিল্পী

লুঙ্গি কিংবা বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ