এই মুহূর্তে

পরীক্ষা বাতিল  কি সুশাসনের নমুনা, যোগী সরকারকে প্রশ্ন চিদাম্বরমের

নিজস্ব প্রতিনিধিঃ উত্তরপ্রদেশে বাতিল হয়েছে পুলিশের নিয়োগ পরীক্ষা। আর তা নিয়েই এবার বিজেপিকে আক্রমণ করলেন কংগ্রেসের প্রবীণ নেতা পি চিদাম্বরম। তিনি বলেন,’ বিজেপি গরিবদের চাকরি লুট করা হয়েছে। এরফলে দীর্ঘদিন ধরে বাড়ছে  বেকারের সংখ্যা। উত্তরপ্রদেশে ৬০,৪০০ পুলিশ কনস্টেবল পদের জন্য প্রায় ৪৩ লক্ষেরও বেশি প্রার্থী পরীক্ষা দিয়েছেন। ভিড়ে ঠাসা বাস-ট্রেনে করে পরীক্ষা দিতে এসেছিলেন তারা।‘

চিদাম্বরম আরও বলেন, ‘শনিবার পুলিশ নিয়োগের পরীক্ষা বাতিল করা হয়েছে।  প্রধানমন্ত্রী ও যোগী আদিত্যনাথের মতে উত্তরপ্রদেশ সেরা রাজ্য। তাহলে এই পরীক্ষা বাতিল  কি সুশাসন? এতে গরিবদের সামান্য অর্থ লুণ্ঠিত হচ্ছে।‘  গত ২৪ শে ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রিজার্ভ সিভিল পুলিশ পদে নিয়োগের জন্য ২০২৪-এর পরীক্ষাটি বাতিল করার নির্দেশ দেন।

বাতিল হওয়া সেই পরীক্ষা আগামী ছয়মাসের মধ্যে হবে বলে জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। এই পরীক্ষা বাতিলের মূল কারণ হল, পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে বলে অভিযোগ ওঠে । শুধু তাই নয়  সমাজমাধ্যমে এমন দাবি ওঠে যে ৫০ হাজার টাকা এবং ২ লাখ টাকার বিনিময়ে এই প্রশ্ন পাওয়া যাচ্ছে।  আর এই কথা সামনে আসতেই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয় উত্তরপ্রদেশ সরকার । এই পরীক্ষা বাতিলের জেরেই বিপাকে পড়েছে হাজার হাজার পরীক্ষার্থী। গত ১৭ এবং ১৮ ফেব্রুয়ারি হল উত্তরপ্রদেশের পুলিশ কনস্টেবল নিয়োগের পরীক্ষা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৪৫ বছরের মধ্যে প্রথমবার মুম্বই পুর নিগমে সবচেয়ে বড় দল বিজেপি, কে হচ্ছেন মেয়র?

৭০ হাজার টাকা হোন্ডা সিটি কিনে লাখ টাকার জরিমানা, মাথায় হাত পড়ুয়ার

মহারাষ্ট্রের জলগাওয়ের পুর ভোটে জয়ী ছেলে, স্বামী ও শাশুড়ি, আনন্দে যা করলেন মহিলা…

‘ঠিক কেরালা স্টোরির প্রতিচ্ছবি’, জোর করে হিন্দু বান্ধবীকে বোরখা পরিয়ে দিল মুসলিম ছাত্রীরা, বিতর্ক

একঘরে করেছে সমাজ, HIV সংক্রমিত মায়ের মৃতদেহ আগলে ১০ বছরের শিশু

মর্মান্তিক দুর্ঘটনা! গাড়ির কাঁচ ভেঙে ঢুকে পড়ল বিশালাকায় নীলগাই, মায়ের কোলেই মৃত্যু শিশুর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ