আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা, X হ্যান্ডেলে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আহমেদাবাদে ভেঙে পড়েছে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী  বিমান। বৃহস্পতিবার আহমেদাবাদের মেঘানিনগরে দুর্ঘটনাটি ঘটে। আকাশে ওড়ার মুখেই ঘটে যায় বিপর্যয়। ভেঙে পড়ার পর বিমানে আগুন ধরে যায়। বিমানে ২৪২ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে ২৩০ জন যাত্রী এবং ১২ জন ক্রু মেম্বার। তাঁদের সকলের মৃত্যুর আশঙ্কা করা হয়েছে। বিমানবন্দরের সীমানা প্রাচীরের কাছে দুর্ঘটনা ঘটে। আশেপাশের একাধিক বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনাটি দুপুর ১টা থেকে ২টার মধ্যে ঘটেছে। কমপক্ষে ১২ অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে। পুলিশ বিমানবন্দরের রাস্তা দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে। ফায়ার ব্রিগেডের ৭টি গাড়ি এয়ারপোর্টে পৌঁছেছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ।

এই ঘটনায় দুঃখপ্রকাশ করে টুইট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক্স হ্যান্ডে লিখেছেন, “আজ আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার মর্মান্তিক বিমান দুর্ঘটনার খবর পেয়ে আমি হতবাক এবং গভীরভাবে শোকাহত। এটি আমাদের সকলের জন্য এক অত্যন্ত দুঃখজনক সংবাদ। আমি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। যদিও যারা জীবিত তাঁদের সম্পর্কে বিস্তারিত জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আমরা। প্রার্থনা করছি সকলেই জীবিত থাকুন। লন্ডনগামী বিমানের উড়ানের সময়ে ঘটে যাওয়া এই দুর্ঘটনা আমাকে নাড়া দিয়ে গিয়েছে। আমি মর্মাহত। যদিও আমরা সঠিক পরিসংখ্যান জানি না, মিডিয়া রিপোর্টগুলি ইঙ্গিত দিচ্ছে যে বিমানটিতে ২৪২ জন যাত্রী ছিলেন। আমি এই মুহূর্তে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি সকলে সুস্থ থাকু।”

আহমেদাবাদ থেকে লন্ডনের দিকে যাওয়া এয়ার ইন্ডিয়ার বিমানটি ছিল বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান। ১১ বছরের পুরনো ছিল বিমানটি। বিমান দুর্ঘটনার বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাতের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ কমিশনারের সঙ্গে  বলেছেন। তিনি কেন্দ্রীয় সরকারের সহায়তা প্রদানের আশ্বাসও দিয়েছেন।  প্লেন ক্র্যাশে ঝলসে গিয়েছে আশপাশের বাড়ির ছাদ।

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে