নয়া বিদেশ সচিব হলেন চিন বিশেষজ্ঞ বিক্রম মিসরি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নয়া বিদেশ সচিব হলেন বিক্রম মিসরি। আজ সোমবার (১৫ জুলাই) বিদেশ সচিব হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। ১৯৮৯ ব্যাচের ইন্ডিয়ান ফরেন সার্ভিস ক্যাডারের আধিকারিক বিক্রম মিসরি ‘চিন বিশেষজ্ঞ’ হিসাবেই পরিচিত। তিনি বিনয় কোয়েত্রার স্থলাভিষিক্ত হলেন। বিদেশ সচিব হিসাবে দায়িত্ব নেওয়ার আগে উপ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে দায়িত্ব সামলাচ্ছিলেন মিসরি।

১৯৮৯ ব্যাচের আইএফএস আধিকারিক বিক্রম মিসরি দেশের তিন প্রধানমন্ত্রী ইন্দ্রকুমার গুজরাল, মনমোহন সিং ও নরেন্দ্র মোদির ব্যক্তিগত সচিবেরও গুরুভার দায়িত্ব সামলেছিলেন। উপ জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে দায়িত্ব নেওয়ার আগে ২০১৯ থেকে ২০২১ পর্যন্ত চিনে ভারতীয় রাষ্ট্রদূতের দায়িত্বও সামলেছিলেন। ২০২০ সালের জুন মাসে গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনার সঙ্গে চিনের লালফৌজের ব্যাপক সংঘর্ষ হয়েছিল। ওই সংঘর্ষ ঘিরে দু’দেশের সীমান্তে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছিল। সূত্রের খবর, চিনে ভারতীয় রাষ্ট্রদূতের দায়িত্বে থাকা মিসরি ওই উত্তেজনা প্রশমনে বিশেষ কার্যকরী ভূমিকা নিয়েছিলেন।

শ্রীনগরে জন্ম নেওয়া বিক্রম মিসরি স্কুল জীবন কেটেছে জম্মু-কাশ্মীর ও মধ্যপ্রদেশের গ্বালিয়রে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের হিন্দু কলেজ থেকে ইতিহাসে অনার্স নিয়ে স্নাতক হন। পড়াশোনা শেষে একটি বিজ্ঞাপন ও বিজ্ঞাপনী চিত্র নির্মাতা সংস্থায় তিন বছর চাকরিও করেছিলেন। ওই চাকরি শেষে যোগ দেন ইন্ডিয়ান ফরেন সার্ভিসে। কর্মজীবনে পাকিস্তান, আমেরিকা, জার্মানি, বেলজিয়াম ও শ্রীলঙ্কায় ভারতীয় দূতাবাসে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব সামলেছিলেন। ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত স্পেনে এবং ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত মায়ানমারে ভারতীয় রাষ্ট্রদূত পদে ছিলেন।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস