অযোধ্যায় রামলালার গর্ভগৃহে জ্বলছে ‘কৃত্রিম প্রদীপ’, ‘চিনা খেলনা’ বলে কটাক্ষ নেটপাড়ার

অযোধ্যার রাম মন্দিরের গর্ভগৃহে রামলালার মূর্তির সামনে ঘৃতপ্রদীপের পরিবর্তে আধুনিক 'এলইডি' বা 'কৃত্রিম জ্যোতি' স্থাপন, ছবি ভাইরাল হতেই বিতর্ক তুঙ্গে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অযোধ্যার রাম মন্দিরের গর্ভগৃহে রামলালার মূর্তির সামনে ঘৃতপ্রদীপের পরিবর্তে জ্বলছে আধুনিক ‘এলইডি’ বা ‘কৃত্রিম অগ্নিশিখা’, ছবি ভাইরাল হতেই বিতর্ক তুঙ্গে। আসলে গত ১১ এপ্রিল রাম মন্দির কর্তৃপক্ষ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছিল। পোস্টে দেখা গিয়েছে, মন্দিরের গর্ভগৃহে একটি ‘কৃত্রিম জ্যোতি’ বা ইলেকট্রিক প্রদীপ স্থাপন করা হয়েছে। রামের মূর্তি প্রতিষ্ঠা অনুষ্ঠানের আগে তাকে যেখানে অস্থায়ীভাবে রাখা হয়েছিল, ঠিক সেখানেই জ্বলছে ‘কৃত্রিম অগ্নিশিখা’। যে বিষয়টি নেটপাড়ার ভাল লাগেনি। সনাতন ধর্মে ভগবানের পূজার্চ্চনায় সাধারণত তেলের প্রদীপের ব্যবহার হয়, সেটাই হিন্দু ধর্মের নিয়ম এবং মন্দিরগুলি যুগ যুগ ধরে তা মেনে চলছে। সেই জায়গায় কৃত্রিম জ্যোতি? মন্দিরেও আধুনিক প্রযুক্তির কোপ পড়ল?

কৃত্রিম প্রদীপ প্রজ্জ্বলনে রাম মন্দিরের ঐতিহ্য ও শাস্ত্রীয় রীতিনীতি লঙ্ঘিত হচ্ছে বলে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সমালোচনা করছেন নেটিজেনদের একাংশ। কিছু ব্যবহারকারী এটিকে ‘চিনা খেলনা’ বলে অভিহিত করছেন এবং গর্ভগৃহে স্থাপিত ‘কৃত্রিম জ্যোতি’-র প্রকৃতি নিয়ে প্রশ্ন তুলেছেন। পোস্টে ট্রাস্ট জানিয়েছিল, যথাযথ আচার-অনুষ্ঠান এবং বৈদিক নিয়ম মেনেই এই কৃত্রিম জ্যোতিটির স্থাপন সম্পন্ন করা হয়েছে। মন্দির নির্মাণের সময় রাম লালার বিগ্রহটি ঠিক এই স্থানেই রাখা হয়েছিল। তাই যথাযথ ধর্মীয় রীতি মেনে প্রতীকী অগ্নিশিখা স্থাপনের মাধ্যমে জায়গাটি চিহ্নিত করা হয়েছে। এরপরেই বিতর্কের ঝড়। পবন পান্ডে নামের একজন এক্স ব্যবহারকারী কৃত্রিম অগ্নিশিখাটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং অভিযোগ করেছেন যে, ‘এটি ঐতিহ্যবাহী ‘অখণ্ড জ্যোতি’ না, কৃত্রিম! ভারতের পবিত্র ভূমি থেকে চিরন্তন শিখা প্রজ্বলনের ঐতিহ্য কি হারিয়ে গিয়েছে যে, আসলের বদলে নকল চিনা খেলনা রাখা হয়েছে মূর্তির সামনে? এত বড় একটি প্রতিষ্ঠানের পক্ষে একটি আসল শিখা রক্ষণাবেক্ষণ করা কি খুব কঠিন কাজ ছিল?’ আরও ভক্তরা অভিযোগ করেছেন যে, বর্তমানে সনাতনী রীতিনীতিকে বিসর্জন দিয়ে মন্দিরগুলি প্রযুক্তির ওপর বেশি জোর দিচ্ছে, এটাই তার প্রমাণ।

 

তবে সমালোচনার এখনও কোনও বিস্তারিত জবাব দেয়নি মন্দির কর্তৃপক্ষ। তবে মনে করা হচ্ছে, নিরাপত্তা এবং ধোঁয়াজনিত দূষণ থেকে গর্ভগৃহকে রক্ষা করতেই এই কৃত্রিম জ্যোতির ব্যবস্থা করা হয়েছে। তবে ভক্তদের একাংশের দাবি, দেবতার আরাধনায় প্রাকৃতিক ঘৃতপ্রদীপ বা তেলের প্রদীপই শাস্ত্রসম্মত নয়। সনাতন ধর্মে প্রদীপ প্রজ্জ্বলন কেবল আলোর জন্য নয়, এটি একটি পবিত্র আচার। সেখানে প্লাস্টিক বা কাঁচের তৈরি এলইডি লাইট ব্যবহার করা দেবতাকে অবমাননা করার সমান। কোটি কোটি মানুষের অনুদান ও ভক্তিতে নির্মিত এই মন্দিরে কৃত্রিম উপায়ের চেয়ে প্রাচীন ঐতিহ্যের গুরুত্ব বেশি হওয়া উচিত। উল্লেখ্য, অযোধ্যা রাম মন্দির উদ্বোধনের পর থেকেই বিশ্বজুড়ে হিন্দুদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। তাই এই ধরণের ছোটখাটো পরিবর্তনও ভক্তদের মধ্যে বড় ধরণের প্রতিক্রিয়ার সৃষ্টি করছে।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা, আর্থিক লেনদেনে সতর্ক থাকুন

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল