প্রতি ১০ জন প্রাপ্তবয়স্ক ভারতীয়ের মধ্যে ৯ জনেরই রক্তে লিপিডের মাত্রা অস্বাভাবিক

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতে প্রতি ১০ জন প্রাপ্তবয়স্কের মধ্যে প্রায় ৯ জনের রক্তে অস্বাভাবিক মাত্রায় রয়েছে ক্ষতিকারক চর্বি। যা বাড়িয়ে দিচ্ছে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি। আইসিএমআরের সমীক্ষায় এমনই তথ্য উঠে এসেছে। ভারতীয়দের মধ্যে হৃদরোগের ঝুঁকি উদ্বেগজনক হারে বাড়ছে। কিন্তু কেন এই ঘটনাগুলি ঘটছে? এই বিষয়ে সমীক্ষা করতে গিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে আইসিএমআরের হাতে। রিপোর্টে দেখা যাচ্ছে, ভারতের প্রতি ১০ জন প্রাপ্তবয়স্কের মধ্যে প্রায় ৯ জনের রক্তের লিপিডের (চর্বি) মাত্রা অস্বাভাবিক রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতি ভবিষ্যতে হৃদরোগ, স্ট্রোক এবং অন্যান্য কার্ডিওভাসকুলার রোগের বোঝা আরও বাড়িয়ে তুলতে পারে।

দেশের বিভিন্ন প্রান্তের ২৩,৬৬৫ জন প্রাপ্তবয়স্কের উপর এই সমীক্ষা করা হয়েছে। গবেষকদের মতে, ডিসলিপিডেমিয়া (Dyslipidemia) অর্থাৎ রক্তে কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইডের ভারসাম্য নষ্ট হওয়ার সমস্যা বর্তমানে অত্যন্ত সাধারণ হয়ে উঠেছে। তবে সবচেয়ে উদ্বেগের বিষয় হল, এই রোগের প্রাথমিক পর্যায়ে সাধারণত কোনও উপসর্গ লক্ষ্য করা যায় না। ফলে অধিকাংশ মানুষ দীর্ঘদিন বিষয়টি বুঝতেই পারেন না চিকিৎসকদের মতে, দীর্ঘদিন ধরে রক্তে খারাপ কোলেস্টেরলের (LDL) মাত্রা বেশি থাকলে ধীরে ধীরে ধমনীর ভিতরে চর্বি জমতে শুরু করে। এর ফলে রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হয় এবং পরবর্তীতে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো প্রাণঘাতী সমস্যা দেখা দিতে পারে। বিশেষজ্ঞদের পরামর্শ, নিয়মিত লিপিড প্রোফাইল পরীক্ষা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শরীরচর্চা এবং প্রয়োজনে ওষুধ গ্রহণ করলে এই ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

আরও পডুন: ‘ভূতের বাড়িতে’ এক রাত কাটালেই মিলবে প্রায় ৫৩ হাজার টাকা, কোথায় জানেন?

সমীক্ষায় দেখা গিয়েছে, সমীক্ষায় অংশগ্রহণকারী ৬৬.৮ শতাংশ ব্যক্তির শরীরে HDL (High-Density Lipoprotein) বা ‘ভাল’ কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিকের তুলনায় কম। এছাড়া, ৪৯.৪ শতাংশের শরীরে LDL (Low-Density Lipoprotein) বা ‘খারাপ’ কোলেস্টেরলের মাত্রা বেশি। ২৯.৫ শতাংশের শরীরে ট্রাইগ্লিসারাইডের মাত্রাও স্বাভাবিকের তুলনায় বেশি। গবেষকরা জানিয়েছেন, অনেক ক্ষেত্রেই একাধিক লিপিডের অস্বাভাবিকতা একই ব্যক্তির শরীরে একসঙ্গে দেখা যাচ্ছে। সমীক্ষা অনুযায়ী, মহিলা, শহরাঞ্চলের বাসিন্দা এবং মধ্য ভারতের মানুষের মধ্যে ডিসলিপিডেমিয়ার প্রকোপ তুলনামূলকভাবে বেশি।

এছাড়া যাঁদের ডায়াবেটিস, প্রিডায়াবেটিস, স্থূলতা, অথবা উচ্চরক্তচাপ (Hypertension) রয়েছে, তাঁদের মধ্যে এই সমস্যার হার উল্লেখযোগ্যভাবে বেশি। বিশেষজ্ঞদের মতে, এই সব রোগ একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত এবং সম্মিলিতভাবে হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। সমীক্ষায় দেখা গেছে, মধ্য ভারতে ডিসলিপিডেমিয়ার প্রকোপ সর্বাধিক, প্রায় ৮৯.১ শতাংশ। অন্যদিকে উত্তর-পূর্ব ভারতে এই হার তুলনামূলকভাবে কম, প্রায় ৮৫.৩ শতাংশ। তবে গবেষকদের মতে, যে অঞ্চলে প্রকোপ সবচেয়ে কম, সেখানেও প্রতি ১০ জনের মধ্যে ৮ জনের বেশি মানুষের অন্তত একটি লিপিডের মাত্রা অস্বাভাবিক। ফলে এটি কার্যত গোটা দেশের জনস্বাস্থ্যের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। গবেষকদের পর্যবেক্ষণ, বর্তমানে অনেক ভারতীয়ের ক্ষেত্রে রক্তে কোলেস্টেরলের অস্বাভাবিকতা দেখা দিতে শুরু করছে। বিশেষ করে ৩০ বছর বয়সীদের ক্ষেত্রে এই মাত্রা বেশি। তাই বিশেষ করে ডায়াবেটিস, স্থূলতা বা উচ্চরক্তচাপে আক্রান্ত ব্যক্তিদের নিয়মিত কোলেস্টেরল পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন তাঁরা।

ডিসলিপিডেমিয়া কী?

ডিসলিপিডেমিয়া হল এমন একটি অবস্থা, যেখানে রক্তে কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইডের মাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি বা কম হয়ে যায়।

এই অবস্থায় দেখা যেতে পারে—

LDL (খারাপ কোলেস্টেরল) বেড়ে যাওয়া।
HDL (ভাল কোলেস্টেরল) কমে যাওয়া।
ট্রাইগ্লিসারাইড* বৃদ্ধি পাওয়া।
অথবা একাধিক সমস্যা একসঙ্গে উপস্থিত থাকা।

এই রোগের সাধারণত কোনও প্রাথমিক উপসর্গ থাকে না। তাই নিয়মিত রক্ত পরীক্ষা ছাড়া এটি শনাক্ত করা কঠিন।

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

ঘুরতে নিয়ে যাওয়ার নামে বিহারে পাচার, ৩ নাবালিকাকে উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ

সরযূ নদীতে নৌকায় বসে দেদার মদ-মাংস ভক্ষণ, গ্রেফতার ৪ যুবক

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

‘শিক্ষার্থীদের সমস্যা নিয়ে রাজনীতি নয়’, যন্তর মন্তরে ‘ককরোচ’দের বিক্ষোভে সামিল পুনম পাণ্ডে

বিশ্বকাপ জিতবে স্পেন, ফাইনালের আগেই জানিয়ে দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়