‘ভূতের বাড়িতে’ এক রাত কাটালেই মিলবে প্রায় ৫৩ হাজার টাকা, কোথায় জানেন?

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মানুষের শখের কোনও শেষ নেই। কেউ পাহাড়ের চূড়ায় উঠতে চান, কেউ সমুদ্রের গভীরে ডুব দিয়ে অজানা জগতের সন্ধান করেন। আবার কেউ নিজের সাহসকে পরীক্ষা করতে খুঁজে নেন একেবারে ভিন্ন পথ।  পুরনো প্রাসাদ, পরিত্যক্ত হাসপাতাল, ভগ্নপ্রায় বাড়ি কিংবা নির্জন দুর্গ  ঘিরে বছরের পর বছর ধরে নানা রহস্য আর অলৌকিক ঘটনার গল্প প্রচলিত রয়েছে, সেখানেই এক রাত কাটানোর স্বপ্ন দেখছেন অনেক রোমাঞ্চপ্রিয় মানুষ। ভূতের বাড়িতে একা রাত কাটাতে  চান?  বেশিরভাগ মানুষের উত্তর হবে ‘না’। কিন্তু জাপানে এমনই একটি ব্যতিক্রমী পেশার জনপ্রিয়তা দ্রুত বাড়ছে, যেখানে  ‘ভৌতিক’ বাড়িতে মাত্র এক রাত কাটানোর বিনিময়ে দেওয়া হচ্ছে ৮৮ হাজার ইয়েন (ভারতীয় মুদ্রায় প্রায় ৫৩ হাজার টাকা)। 

আরও পড়ুন: বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

জাপানের  ‘জিকো বুক্কেন’ (Jiko Bukken) নামে পরিচিত এমন সব বাড়ি রয়েছে, যেখানে অতীতে হত্যা, আত্মহত্যা, অগ্নিকাণ্ডে মৃত্যু কিংবা দীর্ঘদিন একাকী অবস্থায় মৃত্যুর মতো মর্মান্তিক ঘটনা ঘটেছে। এসব ঘটনার কারণে বাড়িগুলোকে ঘিরে নানা গুজব ও ভয়ের পরিবেশ তৈরি হয়। যার ফলে অনেক  ক্রেতা বা ভাড়াটিয়া বাড়িগুলো এড়িয়ে চলেন।  জাপানের আইন অনুযায়ী, কোনো বাড়ির অতীতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার ইতিহাস থাকলে তা ক্রেতা বা ভাড়াটিয়ার কাছে জানানো  বাড়ির মালিকদের জন্য বাধ্যতামূলক। আর সেই তথ্য প্রকাশের পর অনেকেই ওই বাড়িতে থাকতে রাজি হন না। যার জেরে দেখতে সুন্দর ও বসবাসের উপযোগী অনেক বাড়িই মাসের পর মাস, এমনকি বছরের পর বছর খালি পড়ে থাকে। এই সমস্যা কাটিয়ে উঠতেই অভিনব উদ্যোগ নিয়েছেন বাড়ির মালিক ও আবাসন ব্যবসায়ীরা। তারা সাহসী ব্যক্তিদের নির্দিষ্ট পারিশ্রমিক দিয়ে ওই বাড়িতে এক রাত থাকার জন্য নিয়োগ করছেন। তবে এই কাজ মোটেও সহজ নয়। শুধু গিয়ে ঘুমিয়ে পড়লেই হবে না। সারারাত বাড়ির প্রতিটি অংশ ক্যামেরা, ভিডিও রেকর্ডার এবং বিভিন্ন আধুনিক যন্ত্রপাতির সাহায্যে পর্যবেক্ষণ করতে হয়। কোনো অস্বাভাবিক ঘটনা ঘটে কি না, সেটিই খতিয়ে দেখা হয়। 

একটা গোটা রাত থাকার পর কোনও রহস্যময় বা অস্বাভাবিক ঘটনার প্রমাণ না মেলে, তাহলে ওই কর্মী বাড়িটিকে ‘ভূতমুক্ত’ বলে একটি সার্টিফিকেট দেন। এই  নথি সম্ভাব্য ক্রেতা বা ভাড়াটিয়াদের মধ্যে আস্থা তৈরি করতে সাহায্য করে।  এতেই দীর্ঘদিন খালি পড়ে থাকা বাড়িগুলো আবার বিক্রি বা ভাড়া দেওয়া সহজ হয়। বিশেষজ্ঞদের মতে, জাপানে এই  কাজের চাহিদা বাড়ার অন্যতম কারণ দেশটিতে ক্রমবর্ধমান খালি বাড়ির সংখ্যা। জন্মহার কমে যাওয়া, বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধি এবং গ্রামাঞ্চল থেকে শহরমুখী জনসংখ্যার প্রবণতার কারণে লাখ লাখ বাড়ি ব্যবহারহীন অবস্থায় পড়ে রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই নতুন পেশার মূল লক্ষ্য মানুষের মনে থাকা ভৌতিক বাড়ি নিয়ে ভয় দূর করা।
 

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

ঘুরতে নিয়ে যাওয়ার নামে বিহারে পাচার, ৩ নাবালিকাকে উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ

সরযূ নদীতে নৌকায় বসে দেদার মদ-মাংস ভক্ষণ, গ্রেফতার ৪ যুবক

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

‘শিক্ষার্থীদের সমস্যা নিয়ে রাজনীতি নয়’, যন্তর মন্তরে ‘ককরোচ’দের বিক্ষোভে সামিল পুনম পাণ্ডে

বিশ্বকাপ জিতবে স্পেন, ফাইনালের আগেই জানিয়ে দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়