এই মুহূর্তে

সুরা প্রেমীদের দুঃসংবাদ শোনালেন নির্মলা, বাড়ছে মদের দাম

নিজস্ব প্রতিনিধি : কেন্দ্রীয় বাজেট ২০২৬- এ অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ঘোশোণায় সুরাপ্রেমীদের জন্য এসেছে অস্বস্তিকর খবর। বাজেট মদ ও তামাকজাত পন্যের ওপর করে বোঝা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় আগামী দিনে মদের দাম আরও হওয়ার সম্ভবনা তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাব পড়বে সুরাপ্রেমীদেরপকেটে।

বাজেটে জানানো হয়েছে, মদ বিক্রেতাদের উপর প্রজোয্য অ্যাট সোর্স ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আনা হচ্ছে।এতদিন বিভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হারে TCS দিতে হয় মদ বিক্রেতাদের, যা অনেক সময় তুলনামূলকভাবে বেশি হয়ে যেত। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এবার থেকে  এককভাবে ২ শতাংশ হারে TCS ধার্য হবে। সরকারের মতে, এর ফলে কর কাঠামো আরও সহজ ও স্বচ্ছ হবে এবং ব্যবসায়ীদের জন্য নিয়ম মেনে চলা তুলনামূলক সুবিধাজনক হয়ে উঠবে।

প্রসঙ্গত উল্লেখ্য,কেন্দ্রীয় সিদ্ধান্তের আগেই ১ ডিসেম্বর পশ্চিমবঙ্গ সরকারের আবগারি দফতর রাজ্যে মদের দাম বৃদ্ধি করেছে।সেই সিদ্ধান্ত অনুযায়ী,বিয়ার বাদে দেশি ও বিদেশী – সব ধরণের মদের দাম বাড়ানো হয়। ৭৫০ মিলিলিটার বিদেশি মদের দাম বেড়েছে প্রায় ৩০ থেকে ৪০ টেকে পর্যন্ত। পাশাপাশি ১৮০ এমআইএলআইএলআইটিএআর বোতলে ১০ টাকা  করে দাম বৃদ্ধি করা হয়েছে। এখন কেন্দ্রীয় বাজেটেও মদের উপর অতিরিক্ত কর ও শুল্ক বৃদ্ধির ঘোষণায় স্পষ্ট, সুরাপানের খরচ আরও বাড়তে চলেছে। একদিকে রাজ্যের মূল্যবৃদ্ধি, অন্যদিকে কেন্দ্রের করনীতি— দুয়ের,মিলিত প্রভাবে আগামী দিনে মদ্যপান যে আরও বেশি ব্যয়বহুল হবে, তা সহজেই অনুমান করা যায়। সুরাপ্রেমীদের জন্য তাই সামনে অপেক্ষা করছে ‘দামি’ দিন ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাংলাদেশের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক, আর্থিক সাহায্য অর্ধেক করে দিল মোদি সরকার

নির্বাচন কমিশন–সিইও দফতরের বিরুদ্ধে মামলা করলেন মুখ্যমন্ত্রী, সাক্ষাতের আগেই সংঘাত

ওড়িশায় সিবিআই এর জালেই ধরা পড়লেন সিবিআই অফিসার, দুর্নীতির অভিযোগে গ্রেফতার করল কেন্দ্রীয় সংস্থা

নির্মলার বাজেটে অনাস্থা শেয়ার বাজারের, এক দিনেই ১১ লক্ষ কোটি খোয়ালেন লগ্নিকারীরা

‘‌এমন একটি বাজেট এটি যা সংস্কারের পথে হাটে না’‌, নির্মলাকে তুলোধনা রাহুলের

১ লক্ষ কোটি বাড়ল প্রতিরক্ষা বাজেট, দেশীয় প্রযুক্তিতে তৈরি হবে ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ